মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬২৮ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৮

শেয়ার করুনঃ
ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যেতে হবে। একটি ভোট শুধু সরকার গঠনের সিদ্ধান্ত নয়, এটি ১৭ বছরের নীরবতার জবাব, বাধাহীন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এবং জাতিকে নতুনভাবে গড়ে তোলার ঐতিহাসিক সুযোগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণের শুরুতে অধ্যাপক ইউনূস বলেন, দেশ এক ঐতিহাসিক ও ভবিষ্যৎ-নির্ধারক মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর মাত্র একদিন পর সারাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। তিনি বলেন, এটি জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন।

আরও

নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা দিলো ইসি

নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা দিলো ইসি
মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এবং স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াইয়ের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। জাতি তাদের কাছে চিরঋণী।

তিনি উল্লেখ করেন, প্রত্যেক জাতির জীবনে এমন কিছু দিন আসে, যেদিন রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা, গণতন্ত্রের চরিত্র ও আগামী প্রজন্মের ভাগ্য নির্ধারিত হয়। আগামী পরশু ঠিক তেমনই একটি দিন, যেদিন দুটি ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন ও রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারিত হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
নির্বাচনী পরিবেশ নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এবারের নির্বাচন পূর্ববর্তী যেকোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ সম্মিলিত দায়িত্ববোধের ফল বলে মন্তব্য করে তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয়_সংসদ_নির্বাচনপ্রধান উপদেষ্টাভোটাধিকার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
তবে এই শান্ত পরিবেশের মাঝেও সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।

আরও

নির্বাচন কমিশনের নির্দেশনা: ভোটের দিন যান চলাচলে সীমাবদ্ধতা

নির্বাচন কমিশনের নির্দেশনা: ভোটের দিন যান চলাচলে সীমাবদ্ধতা
অধ্যাপক ইউনূস জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী দুই হাজারের বেশি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক। তিনি বলেন, এটি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন এবং জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার সাংবিধানিক প্রকাশ।

ভাষণের শেষাংশে তিনি সব প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং সবাইকে একসঙ্গে নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনকে কেন্দ্র করে ৬ দিন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নির্বাচনকে কেন্দ্র করে ৬ দিন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে ভোটার স্লিপে যুক্ত হচ্ছে প্রার্থীর প্রতীক

নির্বাচনে ভোটার স্লিপে যুক্ত হচ্ছে প্রার্থীর প্রতীক

নতুন মন্ত্রিসভার জন্য আগাম প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি

নতুন মন্ত্রিসভার জন্য আগাম প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি

ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনকে কেন্দ্র করে ৬ দিন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নির্বাচনকে কেন্দ্র করে ৬ দিন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া

নির্বাচনে ভোটার স্লিপে যুক্ত হচ্ছে প্রার্থীর প্রতীক

নির্বাচনে ভোটার স্লিপে যুক্ত হচ্ছে প্রার্থীর প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য প্রস্তুত করা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আগের নির্বাচনগুলোতে ভোটার স্লিপে সাধারণত প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার

নতুন মন্ত্রিসভার জন্য আগাম প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি

নতুন মন্ত্রিসভার জন্য আগাম প্রস্তুত ৪৫টি সরকারি গাড়ি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নতুন সরকার গঠনকে সামনে রেখে মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি গাড়ি প্রস্তুতের কাজ শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে সম্ভাব্য ৪৫ জন সদস্য ধরে গাড়ি প্রস্তুত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্র জানায়, নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে

নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা দিলো ইসি

নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা দিলো ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন কক্ষে বা মার্কিং প্লেসে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে ভোটকেন্দ্রের ভেতরে নির্দিষ্ট কিছু ব্যক্তি শর্তসাপেক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে

নির্বাচন কমিশনের নির্দেশনা: ভোটের দিন যান চলাচলে সীমাবদ্ধতা

নির্বাচন কমিশনের নির্দেশনা: ভোটের দিন যান চলাচলে সীমাবদ্ধতা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট সময়ে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। নির্বাচনের আগের দিন মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ