
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য প্রস্তুত করা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
