প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৫৩

পাকিস্তানকে টেস্ট সিরিজে আবারও হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিতল ২-০ ব্যবধানে।
