প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৫:৪০

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
