প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে তেল রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় চলতি আগস্টে এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।
