সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

একত্রিত জাতির স্বপ্নের পথে শহীদ জিয়ার আদর্শ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২

শেয়ার করুনঃ
একত্রিত জাতির স্বপ্নের পথে শহীদ জিয়ার আদর্শ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবাদের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের একটি নতুন দিক উন্মোচন করেছে, যা আজও আমাদের প্রেরণা জোগায়। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয়। তাঁর জীবনের একেকটি অধ্যায় দেশের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হিসেবে গণ্য করা হয়।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৫৫ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং পর্যায়ক্রমে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হন। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে তাঁর সাহসিকতা তাকে বীরত্বসূচক পুরস্কার এনে দেয়। তবে, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে।

আরও

মোহন্ত পরিবারে শতবর্ষী ঐতিহ্যের তিলের খাজা শিল্প

মোহন্ত পরিবারে শতবর্ষী ঐতিহ্যের তিলের খাজা শিল্প

মুক্তিযুদ্ধে তাঁর অসীম সাহসিকতা ও নেতৃত্বে একটি নতুন যুগের সূচনা হয়। জিয়াউর রহমান ‘জেড ফোর্স’ গঠন করেন এবং মুক্তিযুদ্ধে অন্যতম প্রধান সেনাপতি হিসেবে কাজ করেন। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা পুরো জাতিকে একত্রিত করে। তাঁর এই ঘোষণা কেবল একটি দেশের স্বাধীনতার ঘোষণাই ছিল না, বরং এটি বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি পরিচয়ের প্রতিষ্ঠাও ছিল।

স্বাধীনতার পর, ১৯৭৫ সালে রাষ্ট্রীয় সংকটের সময়, জিয়াউর রহমান আবারও দেশের নেতৃত্বে আসেন। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এই সময়েই ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ঘটে এবং জনগণের সমর্থন নিয়ে জিয়া বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে পুনরায় স্থিতিশীলতা আনার জন্য কাজ শুরু করেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
শহীদ জিয়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মৌলভীবাজারে লাল শাপলা যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশিকাঁথা

মৌলভীবাজারে লাল শাপলা যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশিকাঁথা

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল সাম্য, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায় বিচার। তিনি জানতেন যে, একটি জাতির প্রকৃত শক্তি তার ঐক্যে নিহিত। তিনি একটি জাতিগত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করেন যেখানে সকল ধর্ম, ভাষা, জাতি ও সংস্কৃতি সমান মর্যাদায় থাকবে। তাঁর বাংলাদেশি জাতীয়তাবাদে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য তিনি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

১৯৮১ সালে শহীদ জিয়াউর রহমানকে হত্যার পরও তাঁর আদর্শ আমাদের জীবনে চিরকালীন প্রভাব রেখে যায়। তাঁর আদর্শ এবং জাতির প্রতি তাঁর অবদান আজও আমাদের মাঝে জীবিত। তাঁর রাজনৈতিক দর্শন, তার অসম সাহসিকতা, এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার অঙ্গীকার আজও আমাদের পথপ্রদর্শক। তাঁর চিন্তা-ভাবনা, যা সবার জন্য সমান অধিকার, সামাজিক ন্যায় বিচার এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার ওপর ভিত্তি করে তৈরি, যাহা আজও আমাদের মাঝে জীবন্ত। তাঁর আদর্শ, নেতৃত্বের ভাবনা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আজও বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী প্রেরণার উৎস। তাঁর অবদান একদিকে যেমন রাজনৈতিক ক্ষেত্রে অনুপ্রেরণা প্রদান করেছে, তেমনি জাতির ঐক্য এবং দেশের উন্নয়নে তাঁর ভাবনা আজও আমাদের পথপ্রদর্শক। যাতে আমরা একটি উন্নত, ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই লক্ষ্যে কাজ করে গিয়েছেন।

লেখক: পলাশ সাহা, এডভোকেট, জজ কোর্ট, ঢাকা।

সর্বশেষ সংবাদ

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েও আন্দোলনে জামায়াত জোট

ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েও আন্দোলনে জামায়াত জোট

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর, মজলিশপুর ও চর কর্ণেশন এলাকা কৃষি উৎপাদনের জন্য পরিচিত হলেও যোগাযোগ সংকটের কারণে কৃষকদের ভোগান্তি বাড়ছে। উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত এই চরাঞ্চল মূলত কৃষিনির্ভর, যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। দিগন্তজুড়ে ফসলের সমারোহ থাকায় এলাকাটিকে ফসলের স্বর্গরাজ্য বললেও কম বলা হবে না বলে স্থানীয়রা জানান। মৌসুমভেদে এখানে পেঁয়াজ,

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় প্রাথমিক শিক্ষার করুণ বাস্তবতা আজও রয়ে গেছে অবহেলিত। জেলার ৯২টি চা-বাগানের মধ্যে ৬৯টিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে পড়াশোনা করা প্রায় ৯ হাজার শিশু দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও এসব বিদ্যালয়ে নেই উপযুক্ত শ্রেণিকক্ষ, পর্যাপ্ত শিক্ষক, আসবাবপত্র কিংবা ন্যূনতম শিক্ষা উপকরণ। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্গম সুনছড়া (দেবলছড়া) চা-বাগানে সরেজমিনে দেখা যায়, টিলার ওপর

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

শীত এলেই একসময় মৌলভীবাজার অঞ্চলের ঘরে ঘরে শুরু হতো চুঙ্গাপোড়া পিঠা তৈরির উৎসব। শীতের রাতে খড়কুটো জ্বালিয়ে ঢলু বাঁশের চুঙ্গায় ধীরে ধীরে সেদ্ধ হতো এই ঐতিহ্যবাহী পিঠা। পিঠা বানানোর সেই গ্রামীণ দৃশ্য, খড়ের আগুন, ধোঁয়ার গন্ধ আর উৎসবমুখর পরিবেশ—সবকিছুই এখন স্মৃতিতে সীমাবদ্ধ। কালের বিবর্তনে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা, মানুষের অনাগ্রহ এবং প্রধান উপকরণ সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে মৌলভীবাজারের এই গৌরবোজ্জ্বল

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

গ্রামবাংলার কৃষকের কাছে শীতকাল মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বোরো ধান, রবিশস্য ও শীতকালীন সবজি—এই মৌসুমকে ঘিরেই বছরের বড় একটি আয়ের আশা করেন কৃষকরা। বন্যা কিংবা বর্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার শেষ ভরসাও হয়ে ওঠে এই শীতকাল। কিন্তু সেই স্বপ্নের শীতই অনেক সময় কৃষকের কাছে উপেক্ষিত ও অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়ায়। শীতের শুরুতেই কৃষকের মাঠে ব্যস্ততা বাড়ে। বোরো ধানের চারা রোপণ, শীতকালীন

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকির জন্য সুপরিচিত। এখানে উৎপাদিত দেশীয় ছোটমাছের শুঁটকি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়, ভারতেও ভরতেঁতুলিয়ার শুঁটকির কদর রয়েছে। তবে এবার মাছের অভাবে শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে। অল্পস্বল্প মাছও বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিকটন শুঁটকি উৎপাদনের