মেহেরপুরের গাংনীতে জমির দলিল জালিয়াতির অভিযোগে মুহুরি সহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামের মোনতাজ মন্ডলের ছেলে মো: আব্দুর রহমান বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। গত সোমবার মামলার ১ নং আসামী সানঘাট গ্রামের মক্কেল মন্ডলের ছেলে মজিরুল ইসলাম (৫৫) ও গাংনী উত্তরপাড়ার আজিমুদ্দীনের ছেলে দলিল লেখক হাসানুজ্জামান পিলু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায়
ভারতের দোলযাত্রা পূজা ও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক। মঙ্গলবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, ভারতের দোলযাত্রা পূজা ও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। পরে শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন জানায়। মঙ্গলবার আওয়ামী দলীয় কার্যালয়
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬ টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার ত্বোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, হিলি স্থল শুল্ক স্টেশন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, হাকিমপুর থানা, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লি.
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। তবে জাতিসংঘের সেই প্রস্তাবকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। দেশটি গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও তেল আবিব গাজা উপত্যকায় যুদ্ধবিরতি করবে না বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কাটজ
আগামী বছর থেকে সপ্তাহের শনিবারও স্কুল খোলা রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ইঙ্গিত দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে সব মতের মানুষের বিশ্বাস ও চিন্তা-চেতনার প্রতি সম্মান রেখে পাঠ্যপুস্তক প্রণয়নসহ সব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে মন্ত্রণালয়। রমজানের ছুটি সমন্বয় করতে আগামী বছর
গাজীপুরের কালিয়াকৈরে মাঝরাতের ভয়াবহ আগুনে একটি ঝুটের গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির ৪২ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী ধনী মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ধনি মিয়া ও
স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এতদিন পরেও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করা হয়। স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না। কে ঘোষক এ বিতর্কের অবসান তখনই হবে, যখন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা।
দেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২
নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত চৌকির (বিওপি) অদূরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান ।নিহত আল আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর কলোনীপাড়া
মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি। জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।
রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীরা হলেন- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসি বেগম (২০), নাতনী রাজিয়া আক্তার (১৩)। হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার (২৩ মার্চ) রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে
যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকার রেললাইনে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের মৃত মকসেদ আলীর মেয়ে লাকি বেগম (৩৫) ও তার মেয়ে সুমাইয়া খাতুন মিম (১২)। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদন মতে, সোমবার (২৫ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়েছে। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন,
সিলেট টেস্টে লঙ্কানদের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টাইগাররা। ৩২৮ রানের ব্যবধানে হরেছে শান্ত-মিরাজরা। এরপর আরও এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা হারিয়েছে তারা। তালিকার চার থেকে সাতে অবনমন হয়েছে টাইগারদের। অন্যদিকে, বিশাল জয়ে তলানি থেকে ছয়ে ওঠে এসেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের দেয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৮২ রানেই
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনগুলো একযোগে সম্প্রচার করেছে। শেখ হাসিনার ভাষণটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আমি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশের
কখনো তাঁরা দুর্নীতি দমন কমিশনের বড় কর্তা, আবার কখনো অপরাধবিষয়ক সাংবাদিক। তাঁরা দুদকের ওয়েবসাইট থেকে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের নাম, মুঠোফোন নম্বর ও ঠিকানা জোগাড় করে তাঁদের সঙ্গে এসব পরিচয় দিয়ে যোগাযোগ করেন। অভিযোগ থেকে বাঁচিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। দুলাভাইয়ের নেতৃত্বে তিন শ্যালকের একটি চক্র তিন বছর ধরে এভাবে প্রতারণা করে আসছে। রাজধানীর রমনা থানায় দুর্নীতি দমন
সাগরে ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ডের অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৪টার দিকে কক্সবাজার জেলা কুতুবদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণিসম্পদ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় ভোট হবে আগামী ৮ মে। আর এজন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নপত্র দাখিল করতে হবে। অন্য কোন উপায়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ভয়াল রাত্রী ও গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩ টায় হাকিমপুর উপজেলা প্রশাসন আয়োজনে হাকিমপুর হিলি মুহাড়াপাড়া সম্মুখ সমরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে
পিরোজপুরে পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই এর প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পিরোজপুরের পিবিআই এর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আয়োজনে পিরোজপুরের পিবিআই এর পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ভিডিও গ্রহন ও এডিটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন এনটিভির পিরোজপুর করেসপন্ডেন্ট রশিদ আল মুনান সুজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন