টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে শেষ দল হিসেবে কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। এতে চূড়ান্ত হয়েছে শেষ চারের লাইন-আপ। কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টিকে আছে শিরোপাধারী আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে এবং কলম্বিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে গ্রুপ পর্বের পর ফের কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হবে খেলা। আসরের টানা ২৭ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া
দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি
খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে (৪২) গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় তিনি মোটরসাইকেল চালিয়ে ডুমুরিয়া থেকে খুলনায় নিজের বাসায় ফিরছিলেন। তার মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনক হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায়
কোটা বাতিলের দাবিতে আজ রোববার (৭ জুলাই) সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিকালে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো৷ প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি
ফাউলের ছড়াছড়ি আর সমানতালে মারামারির প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উজ্জ্বল পারফরম্যান্সের প্রত্যাশা করেছিলেন লাটিন ফুটবলের ভক্তরা। তবে এবারও আশাহত হয়েছেন তারা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র না পাল্টালে আর কোনো দলই প্রত্যাশিত গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে সেলেসাওদের আশা গুঁড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগুয়ে। রোববার (৭ জুলাই) কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। টাইব্রেকারে ৪-২ গোলে
লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন আলামিন নামে এক গৃহশিক্ষক পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত চার দিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর স্বামী অমল ভুইমালি। শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার (২
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৭ জুলাই রোববার পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ জুলাই সোমবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সে হিসেবে ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত
কুড়িগ্রামের রৌমারীতে বাঁশের সাঁকোর ওপর সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। আজ শনিবার রৌমারী উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ার কদমতলী সুতিপাড় খালের ওপর থাকা সাঁকোতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধুর নাম বিলকিস বেগম (৩১)। সে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মাঝিপড়া গ্রামের আহমদ আলীর মেয়ে ও যাদুর চর ইউনিয়নের সাইজ উদ্দিনের স্ত্রী। প্রতক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, বাবার বাড়িতে বিলকিস বেগমের প্রসব বেদনা ওঠে । পরে
দেবীদ্বারে অজু করতে যেয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে পানিতে ডুবে ৮ বছর বয়সী আব্দুর রহমান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (৬ জুলাই) বিকেলে দেবীদ্বার থানা গেইট এলাকার ওমান কাসেমের বাড়ির মসজিদে আসর নামাজ পড়তে গিয়ে পাশের পুকুরের ঘাটলায় অজু করার সময়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ ২০১৬ সালে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। এরপর আর কখনো জয় পাওয়া হয়নি সিকান্দার রাজাদের। অবশেষে দীর্ঘ ৮ বছরের অপেক্ষা ফুরিয়েছে তাদের। সবশেষ যে মাঠে জয় পেয়েছিল জিম্বাবুয়ে সেই হারারেতে আজ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের ১৩ রানের জয়টি ভারতের বিপক্ষে তৃতীয় জয়। ২০১৫ সালে প্রথম জয় পেয়েছিল তারা। টি-টোয়েন্টির এই যুগে ১১৬ রানের লক্ষ্য ভারতের
"দু:শাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি ও লুটপাটের শেকড় উপরে ফেলো, পাচারকৃত টাকা ফেরত আনো, দুর্নীতি বাজদের গ্রেফতার কর, খেলাফী ঋণ উদ্ধার কর" এই দাবীগুলোকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুলাই) বিকাল ৫ টায় সিপিবি চান্দিনা উপজেলার সভাপতি কমরেড আব্দুস সালামের সভাপতিত্বে চান্দিনা বাজারে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক
ঢাকাসহ দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ফরিদপুর, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে রাত ১টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫
এক ঘণ্টা অবস্থানের পর রাজধানীর শাহবাগের মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে, অবরোধ প্রত্যাহার করলেও আগামীকাল (রোববার) বিকেল ৩টা থেকে পুনরায় কর্মসূচির ঘোষণা করেছেন তারা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে গত কয়েকদিন থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ৪ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনে তারা বিক্ষোভ মিছিল ও সড়ক
আশুরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আশুরা অর্থ দশম তারিখ। ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। মহররম হলো চান্দ্রবর্ষের প্রথম মাস। মহররম অর্থ অধিক সম্মানিত। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখ, তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরা মর্যাদাবান ও মাহাত্ম্যপূর্ণ এবং স্মরণীয় ও বরণীয় হয়েছে। আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে
আধুনিক হিজলা উপজেলা বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় ঢাকার একটি অভিজাত রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক মেজর (অব.) মোজাম্মেল হোসেন। সভায় অংশগ্রহণকারীগণ হিজলা উপজেলার উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সংগঠনের সদস্য সংগ্রহের ব্যাপারে আলোচনা করেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরিদ্ধে স্কুলে শিক্ষক জাকির হোসেনকে লাঞ্ছিত ও চাকুরিচ্যুত করার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল ৯ টায় স্কুলের সামনে সড়কে ছাত্ররা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেন স্কুলের শত শত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা । মানববন্ধনের অংশগ্রহণকারী ছাত্ররা শিক্ষক লাঞ্ছিত প্রতিবাদে অধ্যক্ষ মোহিত কুমার দাসের বিচার
খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচী (২০২৪-২০২৫) এর আওতায় আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। হিজলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬ জুলাই শনিবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুনগতমান সম্পন্ন চা তৈরি ও কাংখিত মূল্য প্রাপ্তির জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ( বিটিআরআই) এ প্রিন্সিপাল এন্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং বিষয়ক বিষয়ক সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে শহরের পিডিইউ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামী ১১ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচী চলমান থাকবে। এছাড়া এসময় বিটিআরআই এ কেন্দ্রীয়ভাবে ওপেন
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। এর কারণে পানির তীব্রতা বেড়ে গেছে। তীব্র স্রোতে ভেঙে গেছে সড়ক। শনিবার (৬ জুলাই) ভোরে গোবিন্দাসী-ভালকুটিয়া সড়কটি ভেঙে যায়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচল করা ভালকুটিয়া, স্থলকাশি, চিতুলিয়া পাড়া ও কষ্টাপাড়া এলাকার প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। ওই এলাকার মানুষজনের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো এ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বন বিড়াল উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বন বিড়ালটি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার বেলা দেড়টার দিকে শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে বন বিড়াল আহত হয়। খবর পেয়ে আমি পরিবেশ কর্মী
ভারত থেকে পেঁয়াজ রফতানিতে ওই দেশের সরকার রপ্তানি মূল্য বৃদ্ধি করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪০-৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো যা এখন আমদানি হচ্ছে ১-২ ট্রাক বা শূন্যের কোটায়। আর এর প্রভাব পড়ছে স্থানীয় বাজারসহ দেশের বাজারে। বন্দরের আমদানিকারকরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় তারা আমদানি কমিয়ে দিয়েছেন। ৪০
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ইরানের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম।’ আজ শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী ঘোষণার পর দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। এর আগে গত মঙ্গলবার পেজেশকিয়ান বলেছিলেন, তিনি জয়ী হলে সবার প্রতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। শনিবার (৬ জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালের সেই রক্তের রাখি বন্ধনে আমাদের এ সম্পর্ক। ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে,
যুক্তরাষ্ট্রে চলমান আসরটি কোপা আমেরিকার ৪৮তম হলেও কানাডার কাছে এবারই প্রথম। আর নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়েছে দলটি। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের বাধা টপকে শীর্ষ চার নিশ্চিত করেছে আলফানসো ডেভিসের দল। সেমিফাইনালে তাদের লড়াই করতে হবে আর্জেন্টিনার বিপক্ষে। শনিবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে কানাডা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে