বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সুন্দর চেহারা আর রূপের ঝলক দিয়ে কামিয়ে নেন শতকোটি টাকা ঃ জান্নাত আরা হেনরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩:৪৭

শেয়ার করুনঃ
সুন্দর চেহারা আর রূপের ঝলক দিয়ে কামিয়ে নেন শতকোটি টাকা ঃ জান্নাত আরা হেনরী

সাদামাটা গৃহবধূ, সংগীতশিল্পী এবং স্কুল শিক্ষিকা থেকে ধীরে ধীরে রাজনৈতিক নেত্রী বনে যাওয়া জান্নাত আরা হেনরীর জীবন এক রূপকথার গল্পের মতো। তবে তার এই উত্থান যেমন চমকপ্রদ, তেমনি বিতর্কিতও। সিরাজগঞ্জের এই প্রভাবশালী নেত্রী, যিনি একসময় ছিলেন এক সাধারণ গৃহবধূ, এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে তার ভাগ্য বদলে যাওয়ার পেছনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে।

আরও

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের আব্দুল হামিদ মিঞার মেয়ে জান্নাত আরা হেনরী। তার জীবন বদলে যায় যখন তিনি জেলার বিখ্যাত রাজনীতিবিদ, ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদারের ছেলে শামীম তালুকদার লাবুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সবুজ কানন উচ্চ বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। সেইসঙ্গে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন।

বিবাহসূত্রে রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে জান্নাত আরা হেনরী আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগে সক্রিয় হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ পান।

আরও

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

জান্নাত আরা হেনরী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৃণমূল ভোটে অংশগ্রহণ করেন জান্নাত আরা হেনরী। সেই নির্বাচনে প্রথম হয়েছিলেন দলের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম। কিন্তু দুর্নীতির মামলায় মোহাম্মদ নাসিম নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলে, জান্নাত আরা হেনরীর ভাগ্য খুলে যায়। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান। তবে নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগের জয়জয়কারের মধ্যেও জান্নাত আরা হেনরী পরাজিত হন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পরও জান্নাত আরা হেনরীর রাজনৈতিক উত্থান থামেনি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর জান্নাত আরা হেনরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য করা হয়। এখান থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তিনি অঢেল সম্পদের মালিক বনে যান। তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন শত কোটি টাকার মালিক। ঢাকায় এবং সিরাজগঞ্জে গড়ে তোলেন একাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে তার নামও জড়িয়ে যায়।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার পর থেকেই জান্নাত আরা হেনরীর সম্পদ দ্রুত বাড়তে থাকে। রিকশা থেকে এক লাফে ৮৭ লাখ টাকার ল্যান্ড ক্রুজারে উঠেন তিনি। ঢাকার পাশাপাশি সিরাজগঞ্জেও বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। অনুসন্ধানে জানা যায়, জান্নাত আরা হেনরীর নামে রয়েছে কয়েকশ বিঘা জমি, একাধিক বাড়ি, বিলাসবহুল রিসোর্ট এবং অর্ধডজন বিলাসবহুল গাড়ি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন জান্নাত আরা হেনরী। তবে ২০২৩ সালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে। এক পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন তিনি। সাংসদ হওয়ার তিন মাসের মাথায় কোটি কোটি টাকা খরচ করে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে আনেন। এ নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হন।

জান্নাত আরা হেনরীর সম্পদ বৃদ্ধির হিসাব অত্যন্ত চমকপ্রদ। ২০০৮ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বাৎসরিক আয় ছিল ১ লাখ ২২ হাজার টাকা, আর সম্পদের মূল্য ছিল ৬ লাখ ৩৪ হাজার টাকা। ২০২৪ সালের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি। সরকারি হিসাবেই তার সম্পদ বেড়েছে ৮৮৪ গুণ। এছাড়া, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুরে তিনি বিশাল সম্পত্তির মালিক। তার নামে রয়েছে ৯টি বিলাসবহুল গাড়ি এবং একাধিক বাণিজ্যিক ভবন।

জান্নাত আরা হেনরীর সম্পদের উত্থানের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন বিতর্ক। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালীন তিনি আলোচিত হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েন। এই কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তবে ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি ও অন্যান্য পরিচালকগণ ওই অভিযোগ থেকে দায়মুক্তি পান।

পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সম্পদ আত্মসাৎ করার অভিযোগে মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাদের রাজনৈতিক সহকর্মীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন মানুষের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডাঃ সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের ৩০ লাখ টাকার বেশি অর্থের হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত দুই বছরের বেশি সময়ে মসজিদের বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও বড় অঙ্কের অর্থের কোনো হিসাব দেওয়া হচ্ছে না। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা