
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তা ও হয়রানির ঘটনায় জড়িত মোঃ ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ফারুকুল ইসলাম (২২) কক্সবাজার সদর থানার বাহারছড়া এলাকার কেএসএম ভিলা গ্রামের বাসিন্দা। ঘটনার পর তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবকের দ্বারা এক নারীর প্রকাশ্যে হেনস্তা ও শারীরিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে সনাক্ত করে। বাংলাদেশ পুলিশ নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি