সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ শ্রমিক।শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) । তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে
টাঙ্গাইলের কালিহাতিতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
কারওয়ান বাজারে একটি হোটেলের পঞ্চম তলায় আগুন লাগার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে।
ঢাকার যানজট সহনীয় রেখে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব ট্রাফিক বিভাগ। ট্রাফিক ওয়ারী বিভাগের আওতাধীন সড়কে চলাচলকারী লেগুনাগুলোকে চলাচলের উপযোগী করার লক্ষ্যে সব লেগুনার মালিককে ৭২ ঘণ্টার মধ্যে লুকিং গ্লাস লাগানোর জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়। এ সতর্কবার্তার তিনদিন পর বৃহস্পতিবার (১৬ মে) ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের দিক নির্দেশনায় লেগুনার
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়ার পর শুক্রবার (১৭ মে) বিকেলে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ৭৫টি রকেটের একটি বড় ব্যারেজ নিক্ষেপ করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি বাহিনী বলাছে, আয়রন ডোম ব্যবহার করে কয়েক ডজন রকেট আটকানো হয়েছে। স্থানীয় অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে, আপার গ্যালিলিতে রকেট হামলায় দুজন সামান্য আহত
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক, প্রবীন সাংবাদিক, প্রয়াত জীবন কৃষ্ণ মন্ডল'র পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। শুক্রবার সকালে সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল'র মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে এসে প্রয়াত সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল'র অ অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করতে স্ত্রী, কন্যার হাতে নগদ অর্থ সহায়তা তুলে
আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানতাম না যে আমাকে এতবড় একটা দায়িত্ব দেওয়া হবে। আমি কখনো এটা ভাবতে পারিনি। শুক্রবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে তাকে ফুল দিয়ে
বাড়ির পাশের খালে মাছ শিকার করতে গিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মুখের ভেতর দিয়ে শ্বাসনালীতে ৬ ইঞ্চি লম্বা জীবিত একটি বাইন মাছ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা এলাকা জুড়ে। যদিও চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে মাছটিকে অপসারণ করতে সক্ষম হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী বরগুনার বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া এলাকার জমাদ্দার বাড়ির বাসিন্দা কৃষক সিদ্দিক জমাদ্দারের ছেলে আব্দুল কাইউম। তিনি
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি। আজ আমাদের মাঝে শেখ হাসিনা আছেন বলেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার হাতেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে তৈরি হয়েছিল নতুন ইতিহাস, গনতন্ত্র হয়েছিল
পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধ শতাধিক দুঃস্থ, অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহারের অর্থ সহায়তার চেক। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষ পায়রায় প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তার এ চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। এসময় তিনি বলেন, 'সন্ত্রাস, শালিজ বাণিজ্য, চাঁদাবাজি মুক্ত শান্তিময় কলাপাড়া প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে, এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান-বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ
চলমান তাপপ্রবাহের জন্য আবারও চার বিভাগে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ পরিস্থিতি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এদিকে এক
দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে চারটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন। এসময়
৫ দিন ধরে নিখোঁজ নাটোরের বড়াইগ্রামে এক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। পরিবারের অভিযোগ, ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে গেছে উপজেলার লক্ষীকোল (রাজ্জাকমোড়) আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল হোসেন (১৯)। এ ব্যাপারে বড়াইগ্রাম মামলা করেছেন নিখোঁজ স্কুলছাত্রীর মা। বড়াইগ্রাম থানা পুলিশ বলছে, স্কুল শিক্ষার্থীকে উদ্ধারের সর্বাত্তক চেষ্টা চলছে। কিন্তু ঘটনার পাঁচ দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন ওই কিশোরীর পরিবারের
কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল পৌনে ১১ টায় দেবীদ্বার আল-ইসলাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। দেশের প্রথম জেসিআই স্বীকৃত ঢাকা এভারকেয়ার হাসপাতালের আয়োজনে এ চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে জন্মগত ও হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রদান করেন
কাঁঠাল শুধু পুষ্টিগুণে ভরপুর ফলই নয়, অর্থকরী ফল হিসেবেও গুরুত্বপূর্ণ। আশাশুনির বিভিন্ন বেড় বাড়ীর গাছে কাঁঠাল এখন ঝুলছে। কাঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস-আলসার. ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। কাঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্রিাডেন্ট যা দেহের ক্ষতিকার ফ্রির্যাডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। আশাশুনির কাঁঠাল গাছগুলিতে ঝুলন্ত কাঁঠালে ছেঁয়ে আছে। কোন কোন এলাকায় আগাম জাতের কাঁঠালগুলি পাঁকতে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ দুই উপজেলায় প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে প্রতীক বরাদ্দের আগে থেকেই সংসদীয় বরিশাল-১ আসন ঘিরে এ দুটি উপজেলা বেশ আলোচনায় রয়েছে। যেখানে পৌর মেয়রের ছেড়ে হারিছুর রহমানের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ, আবার হারিছের বিরুদ্ধে একাট্টা হয়ে তিন
সিরাজগঞ্জের তাড়াশে ২১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব-১২ এর অভিযানিক দলের সদস্যরা। (১৭ মে শুরবার) বেলা ১১ টার সময় হাটিকুমরুলে র্যাব ১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করে র্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন বলেন,র্যাব-১২, সদর কোম্পানি,সিরাজগঞ্জ এর আভিযানিক দল, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর ইউনিয়নের সি,এইচ,এম,এস রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ মে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন ধার্য্য ছিলো। কিন্তু নির্বাচনটি মামলা করে সাময়িক স্থগিত করা হয়েছে। তারই প্রতিবাদে এবং নতুন কমিটির নির্বাচনের দাবিতে একই দিন সকাল ১০টায় বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ । এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আগামী ৬ তারিখে (৬ জুন) বাজেট দেবো। বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে, সেটা পরবর্তীসময়ে উত্তরণ করতে পারবো, সে আত্মবিশ্বাসও আছে। শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে।
রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০ তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আইসিউউতে রয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল ১০টা দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা ভবনের ওপর থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হন।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে দুই ধাপ এগিয়ে ১১০তম ও ১০৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত মার্চে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১১২তম ও ১০৮তম অবস্থানে ছিল।প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি তুলে ধরে ওকলা। প্রতিষ্ঠানটির ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, এপ্রিলে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক
রিসান ট্রাভেলস ও দিয়া ইন্টারন্যাশনাল নামের দুই এজেন্সি ৫২৩ জন হজযাত্রীর টাকা নিয়ে উধাও হয়েছে। এর মধ্যে আল রিসান ট্রাভেলসের ৪৪৮ জন এবং দিয়া ইন্টারন্যাশনালের ৭৫ জন। ফলে এ দুই এজেন্সির মাধ্যমে নিবন্ধন করা হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ মে)
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন।এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫আগস্ট কালরাতে বিপদগামী একদল সেনা