রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও কর্মকর্তারা বলছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে এই চাপ মোকাবিলা করতে হবে। বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশি ও
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য পদ লাভ করেছেন বরিশালের কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মী মো. মেহেরাব হোসেন অভি। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তাকে এ সম্মানজনক সদস্যপদ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। মেহেরাব হোসেন অভি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে রাজনীতিতে যুক্ত হন এবং একই সঙ্গে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করাবেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান
শরীয়তপুরের সখিপুরে দুধ বিক্রি নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চরভাগা ইউনিয়নের পেদাকান্দি গ্রামের পেদা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রবাসী এস্কান্দার পেদা, তার বাবা মোতালেব পেদা, চাচা মোশারফ পেদা, স্ত্রী ও বড় ভাবি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, যিনি শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। শপথ
বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদীয় ইতিহাসে এই প্রথম স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসি আইনপ্রণেতাদের শপথ পাঠ করাবেন। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয়
তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনে। চিঠি পাওয়ার বিষয়টি সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারম্যানের চিঠি ইতোমধ্যে কমিশনে পৌঁছেছে। তবে এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন এখন আসনটি শূন্য ঘোষণা করার প্রক্রিয়া সম্পন্ন করছে। নির্বাচন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকে কেন্দ্র করে রাজনৈতিক ঐকমত্য ও ভবিষ্যৎ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন। রুবিও বলেন, জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ থাকা জরুরি এবং ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে বিশ্বাসী। তিনি বলেন,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে
মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে
নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। বিদায়ী বক্তব্যে তিনি দায়িত্ব পালনের সময় সহযোগিতা ও আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন
জাতীয় সংসদ নির্বাচন ও এর ফলাফলের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জয়ের পর তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। এই অবস্থান তাকে দেশের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। এবারের নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে তার নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। নির্বাচনি ফলাফল
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেছেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও
যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী,আনজুমানে আল ইসলাহ ইউকে এর সাবেক সেক্রেটারী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:)’র স্নেহভাজন ও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত দরিয়া শাহ্ রহ. মাজার জামে মসজিদ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এছাড়া ৩০০ মিটার কারেন্ট জাল, ৫
পবিত্র রমজান ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা ১৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সিনিয়ার সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান
সরাইল উপজেলার বাজারে রমজান মাসে লেবুর দাম হঠাৎ বেড়ে সাধারণ ক্রেতাদের জন্য চাপ তৈরি করেছে। বছরের অন্যান্য মাসে লেবুর চাহিদা স্থিতিশীল থাকলেও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় দামও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৪০–৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১০০–১২০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহে হালিতে
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন আহমেদ ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজের বীজ চাষ করে এবারও নজর কাড়ছেন। পেঁয়াজের বীজ চাষে তার সম্ভাব্য আয় ১০–১২ লাখ টাকার মধ্যে অনুমান করা হচ্ছে। হুমায়ন কৃষিতে বারবার পুরস্কারপ্রাপ্ত এবং তার সফলতার গল্প শুনে উপজেলায় বহু কৃষক বীজ চাষে আগ্রহী হচ্ছেন। গত কয়েক বছরে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরসহ অন্যান্য জেলায় ভালো ফলন ও দাম পাওয়ায়
টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় মানব পাচারকারীদের কবল থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের একটি গুদামঘরে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাহারছড়া
মৌলভীবাজারের রাজনগর ও বড়লেখাসহ বিভিন্ন এলাকায় একসময় সমৃদ্ধ গ্রামীণ ঐতিহ্য শীতল পাটি শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিকের মাদুর, ফ্লোরম্যাট ও টাইলসের দাপটে হারিয়ে যাচ্ছে শতবর্ষের এই লোকজ শিল্প। অথচ একসময় গ্রামবাংলার প্রতিটি ঘরে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে গৃহকর্তার বসার জন্যও ব্যবহৃত হতো শীতল পাটি। গরমের দিনে এই পাটি দেহ ও মনকে শীতলতা দিত বলে এর কদর