একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রোববার (১ সেপ্টেম্বর) তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের
নওগাঁ জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ে হামলার ঘটনার ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর ১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভ্যানে লাশের স্তূপের পেছনের ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ও পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তার সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ঘাতকদের চিহ্নিত করা হয়েছে
ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরুর মাংস বহন করেছেন সন্দেহে চলন্ত ট্রেনে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করেছেন বেশ কয়েকজন। এ ঘটনা একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যেখানে দেখা যাচ্ছে, ওই লোককে যখন মারধর করা হচ্ছে, তখন অন্য যাত্রীরা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এমনকি ঘটনার সময় সেখানে অনেক লোকজনকে হাসি মুখেও দেখা গেলেও বয়স্ক ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেননি কেউ। বয়স্ক ব্যক্তিকে হয়রানির
কুমিল্লার দেবীদ্বারে গ্রাহকদের প্রায় ২০ কোটি আত্মসাৎ করে ব্রিকফিল্ড বিক্রির পায়তারা করছে ব্রিকফিল্ডের মালিক মনির হোসেন। পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর ব্রাদার্স ব্রিকফিল্ডের সামনে এবং কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে চরবাকর এলাকায় মনির ব্রিকফিল্ডের সামনে দুই দফায় ওই মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে ব্রাদার্স ব্রিকফিল্ডের ম্যানেজার
ঝালকাঠির রাজাপুরে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া আক্তার (১৪) মৃত্যুর কারন জানতে এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নিহত সিনথিয়ার মা আসমা বেগম শহরের একটি রেস্তরায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সিনথিয়া আক্তার উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকার মোঃ মিজানুর রহমানের মেয়ে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসমা বেগম জানান, গত বছরের
নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানার ধ্বংসস্তূপ থেকে পাওয়া যাচ্ছে মানুষের পোড়া হাড়গোড়, কলিজা, মাথার খুলিসহ বিভিন্ন আলামত। ঘটনার আটদিন পর নিখোঁজের স্বজনেরা কারখানা তল্লাশি করে এসব আলামত উদ্ধার করেছেন। পরে তা ফরেনসিকের জন্য সংশ্লিষ্ট স্থানে পাঠিয়েছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) নিখোঁজদের তালিকা প্রস্তুত ও ঘটনার সূত্রপাত উদঘাটনে আয়োজিত গণশুনানীকালে এসব মালামাল
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। দুর্গাপূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। দুর্গাপুজাকে কেন্দ্র করে কোনো মতলববাজ যেন সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায়
বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষমাণ এক নারী যাত্রী ক্ষুধার তাড়নায় কামড় বসালেন নিজের স্যুটকেসে। তারপর তৃপ্তি সহকারে খেতেও শুরু করলেন। এমন দৃশ্য বাস্তব কিংবা ভিডিওতে দেখে সবার চোখই ছানাবড়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্যুটকেসটি নিয়ে বিমানবন্দরে এদিক-সেদিক ঘুরছিলেন ওই নারী। হঠাৎ করেই খাওয়া শুরু করেন লাগেজটি। দৃশ্যটি আশপাশের যাত্রীদের হতবাক করে। কেউ কেউ এ ধরনের উদ্ভট আচরণে ভ্রু কুঁচকান। তবে কিছু
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর থেকে রেমিট্যান্সের গতি বেড়েছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে)
নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটে ভাংচুর ও চুরির ঘটনা ঘটেছে। এসময় ওই ইউনিটে থাকা অফিস সহকারি(এমএলএসএস) সুমন আলীকে চেতনানাশক স্প্রে করায় ঘটনার পর থেকে অচেতন অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। রোববার ভোর ৫টার দিকে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে এ ঘটনা ঘটে। সুমন আলী সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসীন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়- সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন
দিনের শেষ বলে নাইটওয়াচম্যান খুররাম শেহজাদ হলেন বোল্ড। দিনের শুরুতে যিনি বাংলাদেশকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন, তার উইকেট নিয়েই শেষ করল বাংলাদেশ। আর তাতে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২১ রানে পিছিয়ে থাকলেও টাইগার শিবিরে আছে স্বস্তি। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬২ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের এই মুহূর্তে স্কোর ২ উইকেট হারিয়ে ৯ রান। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান
পটুয়াখালীর কুয়াকাটায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাখাইনদের বিরোধীয় জমির আকার আকৃতি পরিবর্তন সহ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত একাধিক সেনা কর্মকর্তার নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে জোরপুর্বক জমিতে স্থাপণা নির্মাণ করছে জনৈক কাজী আলমগীর গংরা এমন অভিযোগ রাখাইনদের। এতে বাধা দিলে তারা তা মানছেন না। এ বিষয়ে মহিপুর থানা, জেলা প্রশাসন সহ ভূমি প্রশাসনকে জানালেও প্রতিকার না পেয়ে হতাশ ক্ষুদ্র নৃ-গোষ্টির
হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে আলোচনার পর রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে আন্দোলনকারী চিকিৎসকরা এ ঘোষণা দেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনায় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে ডাক্তারদের দেওয়া চার দফা দাবিকে যৌক্তিক বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা
সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ নির্দেশনা দিয়েছেন।মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন,
কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচনা ভারতে পালিয়েছেন। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। তবে কখন কীভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এলাকাবাসীর প্রশ্ন- তাহলে বাহার সূচনা কি কুমিল্লাতেই আত্মগোপনে ছিলেন? তারা কীভাবে সীমান্ত পার হলেন? তার মেয়ে সূচনা কীভাবে ভারতে গেলেন? সূত্র বলছে,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে।মামলায় বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিরা হলেন– বিইউবিটির শিক্ষক শাহরিয়ার অর্নব, শিক্ষার্থী পলজয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের
অস্বাভাবিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে চলমান রকেট হামলা। একই সাথে বিস্তৃত সংঘাতের মধ্যে ইরানও একের পর এক ইসরায়েলি ঔদ্ধত্য সহ্য করছে। প্রথমবার ইরান যখন হামলা চালায়, তখন ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন দিয়ে জবাব দেয়। সংঘাত পরিস্থিতি অব্যাহত থাকার মধ্যেই ইরানে আলোচনার টেবিলে থাকা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) হামলার প্রতিবাদে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সভাকক্ষে এই আলোচনা শুরু হয়।হাসপাতালে চিকিৎসা সেবা চালু করতে শিক্ষার্থীদের প্রতিনিধি মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এদিকে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২৭৪ রানে আটকালেও ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় দিনের শুরুতেই দলীয় ২৬ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। দলের এমন পরিস্থিতিতে অনেকে ভেবেই নিয়ে ছিল ফলোঅনে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই লজ্জার হাত থেকে রক্ষা পায় সফরকারীরা। মিরাজ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হলেও, পিচে লড়াই করতে থাকেন লিটন। প্রতি ওভারের শেষ
৫ আগস্ট কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকালে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। তখন প্রাণরক্ষার জন্য পালাতে মাত্র পাঁচ মিনিট সময় ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা
আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়
পটুয়াখালীতে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন চৌধুরীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, গত ৩০ আগষ্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের না
পটুয়াখালীর কুয়াকাটায় বন্যানিয়ন্ত্রণ বেরিবাধের সৌন্দর্য বর্ধন ও জলবায়ু প্রভাব থেকে উপকূলকে রক্ষা এবং বজ্রপাত রোধে ১৬ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। আজ রবিবার সকাল দশটায় কুয়াকাটা মানবিক সহয়তা কেন্দ্রের উদ্যোগে এ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামাতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম