রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা, আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহারসহ ছয়জন। মামলার বাকি আসামিরা হলেন, মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন। মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য আজকের দিন
রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, এদিন কাঠগড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজী মোহাম্মদ সেলিম। হলফনামায় সই নিতে চাইলে তিনি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কুড়িগ্রামের উলিপুরের আশিক বাবু (২৪) মারা গেছেন। গতকাল রোববার দুপুর দেড়টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবু উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার ব্যবসায়ী চাঁদ মিয়ার পুত্র। পাঁচপীর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার সহপাঠীরা জানান, গত ৪ আগস্ট বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায়
আশাশুনি উপজেলা সদরে মানিকখালী চর গ্রামে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছে ৪ শতাধিক পরিবার। চর গ্রাম জামে মসজিদ সংলগ্ন প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। স্থানীয় বাসিন্দা
পিরোজপুরের মঠবাড়িয়ার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে রামগতি উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। স্বেচ্ছাসেবীরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্থ ও অন্যান্য সামগ্রী সহায়তা সংগ্রহ করে রামগতি উপজেলার ২৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী, কাপড়, এবং নগদ অর্থ বিতরণ করে। উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, সুজি, আলু, চিনি, মোমবাতি, স্যালাইন, চকলেট,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো রিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার একটি অটোরিকশার গ্যারেজে ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) এলাকায় আটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সোহাগ রানা।নিহত মোহাম্মদ জহিরুল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ (বীর উত্তম) ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার কেসব সুমন ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু'পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ২ জন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। (০২ রা)
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি'র নেতাকর্মীরা। সোমবার (২ আগস্ট) দুপুরে জেলা বিএনপি'র আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময়ে জেলা বিএনপি'র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে গেছেন বরিশালের ৫৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। যদিও আত্মগোপনে থাকা অনেক ইউপি চেয়ারম্যান গোপনে অফিসে গিয়ে স্বাক্ষর করে আসছেন, কেউ বা সচিবের মাধ্যমে বিভিন্ন ফাইল নিয়ে তাতে স্বাক্ষর করছেন বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানদের দাবী হামলা মামলার ভয়ে তারা প্রকাশ্যে আসছেন না। এদিকে ৫ অগাস্টের পর ১৩জন চেয়ারম্যানের বাড়ি ঘরে হামলা,
দুই সপ্তাহ আগে নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন পাক হাইকমিশনার। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসাপ্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু,
মৌলভীবাজারে সম্প্রতি আকস্মিক বন্যায় আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায়, বন্যার পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলায় ৩৯ হাজার ৪৮২ হেক্টর রোপা আমন ধানের ক্ষেত ও আগাম চাষ করা শীতকালীন নানা ধরণের শাক-সবজি। ফলে কৃষকদের স্বপ্ন বানের পানিতে ভেসে গেছে। জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, ভয়াবহ বন্যায় আক্রান্ত মৌলভীবাজার জেলার প্রায় সব এলাকা থেকে নেমে গেছে বন্যার
পটুয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। সোমবার ( ২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, চাঁদাবাজ ও মাদকদ্রব্য নির্মূলে তার নেতৃত্বে গুরত্ব সহকারে পুলিশ দায়িত্ব পালন করবে। এবিষয়ে সাংবাদিকদের আস্বস্ত করেছেন পুলিশ সুপার। তিনি আরও বলেন, বর্তমানে অনেক স্কুল শিক্ষার্থীরা অপরাধে
দিনাজপুরের হিলি স্থল বন্দরের বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ। শপথ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীনসহ সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহণ করেন। কমিটির মেয়াদকাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে জরুরী বিভাগ ছাড়া প্রায় সকল বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। সোমবার সকাল ১০টা থেকে চিকিৎসক থাকলেও বন্ধ ছিল বহির্বিভাগের টিকিট কাউন্টার। এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। তবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান পরিস্থিতি বিদ্যমান থাকবে বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী
পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ রাতেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই সেনাবাহিনী,
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কয়েক মাস আগে ৭লাখ টাকা ব্যয়ে নির্মিত উচালিয়াপাড়া কোরাআন ভাস্কর্যের আরসিসি বাইপাস রাস্তাটি বিভিন্ন স্থান ভেঙে গেছে বৃষ্টি হলে পানি জমে" রিপোর্টটে ছবি দেওয়া আছে" উপজেলা সদরের সঙ্গে সদরে ঢুকতে বাইপাস রাস্তাটিতে রড বের হয়ে গেছে। রাস্তা নির্মাণের কয়েক মাসেই ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরাইল উপজেলা অফিস সূত্রে জানা
ঝালকাঠির রাজাপুরে একটি আয়রন ব্রীজের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে ইউপি সদস্য জানান এই ব্রীজের মালামাল ঝালকাঠি - ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম.শাহজাহান ওমরের নির্দেশে নিয়ে এসেছি। এখন আমার সুবিদা মত ব্যাবহার করবো। শনিবার সকালে উপজেলা শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাংগর গ্রামের এ্যাড. মোঃ শাহজালাল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের পা ভেঙ্গে দেওয়ার হুমকি। গত শুক্রবার (৩০শে আগস্ট) সকালে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ( enews71 এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি) ইলিয়াস আলী ও সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক তৃতীয় মাত্রার ঠাকুরগাঁও প্রতিনিধি) নুরে আলম সাদ্দাম কে পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন হাসপাতালের আরএমও ডাঃ সজীব। চিকিৎসা
কক্সবাজারের টেকনাফে শামলাপুর বাজার থেকে বোরকা পরিহিত অবস্থায় দু'জন পুরুষ কে ধৃত করেছে জনতা। তারা অপহরণ চক্রের সদস্য। ধৃতদ্বয়কে পুলিশে সোপর্দ করেছে। বোরকা পরিহিত দুইজন ইজিবাইক থেকে নামলে তাদের হাঁটা চলা সন্দেহজনক হওয়ায় স্থানীয় কয়েকজন তরুণ তাদের পরিচয় জিজ্ঞেস করলে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে জনতা তাদের ধৃত করে। পরে হাতে থাকা শপিং ব্যাগ চেক করলে ধারালো ছুরি পাওয়া
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে।
চাকরির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ, কারখানায় ভাঙচুর করেছেন চাকরিচ্যুত শ্রমিকরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে টঙ্গীর বিসিক এলাকায় এ বিক্ষোভে যোগ দেন কয়েকশ শ্রমিক। এ সময় চাকরিচ্যুত বিক্ষুব্ধ শ্রমিকরা ৯টি পোশাক কারখানায় ভাঙচুর চালান। এতে চাকরিচ্যুত অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে আন্দোলনকারী আহত বাদশা মিয়াকে (২১) উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আলো স্বল্পতার কারণে চতুর্থ দিনের চা বিরতির পর এক ওভার খেলা হয়ে বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। ম্যাচ উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে সায়েম আইয়ুব (৫৮) শান মাসুদ (৫৭) ও আগা সালমানের (৫৪) ফিফটিতে ভর করে
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আনোয়ার হোসেন মঞ্জু ৫টি হত্যা মামলার আসামি।আনোয়ার হোসেন