ঢাকা-৭ আসনের সাবেক আওয়ামী লীগ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি হাজি মো. সেলিমের বড় ছেলে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে চকবাজার থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান এলাকা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন সংবাদমাধ্যমকে জানান, সোলায়মান সেলিমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং দীর্ঘদিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনের ফলস্বরূপ যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তার উপদেষ্টা নিয়োগে আন্দোলনকারীদের বক্তব্য অবশ্যই শোনা উচিত। তিনি বলেন, এই বিষয়ে তাদের মতামত নেওয়া জরুরি, কারণ আন্দোলনই এই সরকারের প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছে। বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে
পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে ১৩ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হলো জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সদর উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে। দুপুরে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা হামদ, নাত, আযান, কিরাত, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে। ক, খ ও
স্বামীকে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার ঘটনা আশুলিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। প্রায় তিন মাস পর বেরিয়ে আসেন নিহত দাবি করা স্বামী আলামিন। মামলার জটিলতা ও লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছিল গত ৫ আগস্ট। ওইদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুলসুম নামে এক নারী তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ (দক্ষিণ) গ্রামে একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর (বুধবার) সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী দুদু মিয়া নামের একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিবন্ধী ১৫ বছর বয়সী এক শিশুকে তার বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন দুদু মিয়া।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার মুশরইল গ্রামে একটি ধান ক্ষেতের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১৭ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের অর্ধগলিত মরদেহ। স্থানীয়রা বুধবার বিকেলে ধান ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে নিহতের পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। মো. মোস্তাফিজুর রহমান মুশরইল গ্রামের
রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো এক যুবকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-কুড়িল-কাঞ্চন সড়কের পাশে অবস্থিত লেকের পানিতে হাত ধোয়ার সময় স্থানীয় এক রিকশাচালক তীব্র দুর্গন্ধ পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই ব্যাগগুলো খুঁজে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিথিনে মোড়ানো লাশের
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেছেন, ‘‘বিএনপিতে কোন সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান নেই।’’ তিনি উল্লেখ করেন, ‘‘আমাদের দলের মধ্যে যারা অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে দলের নেত্রী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে আছেন এবং এ ধরনের ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’ বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় নোয়াখালীর সেনবাগ বাজারের থানা মোড়ে অনুষ্ঠিত এক গণ জমায়েতে প্রধান
মৌলভীবাজার জেলা কৃষকদলে দীর্ঘদিন ধরে চলা বিভক্তির অবসান ঘটিয়ে একত্রিত হয়েছে সংগঠনের নেতাকর্মীরা। ৫ নভেম্বর জেলা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার পর এবং কেন্দ্র থেকে চিঠি আসার পর, তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের উদ্যোগে এ ঐক্য প্রতিষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটির বৈঠক বুধবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব মোনাহিম কবীরের
সরকার চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১ লাখ ৯০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮৪ কোটি ৩ লাখ টাকা। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সূত্রমতে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় সরকার সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ৬ষ্ঠ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বুধবার (১৩ নভেম্বর) আদালতের বিচারক এ আদেশ দেন, যার পরিপ্রেক্ষিতে আইভীকে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবেদনে বলা হয়, সাবেক মেয়র
আশাশুনির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিঃ দায়িত্ব আরডিও) মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, ঋণ বিতরণে অনিয়ম ও কর্মচারীদের মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। স্থানীয় অফিস কর্মচারীরা, গ্রাম সংগঠক, পরিদর্শক এবং অন্যান্য সংশ্লিষ্টরা লিখিতভাবে এই অভিযোগ তুলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে, মোস্তাফিজুর রহমান
পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান এর আয়োজনে জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহামুদ সৈকত। এই প্রীতি ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। ১২ নভেম্বর ২০২৪, বুধবার সন্ধ্যায় র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে কামরুল ইসলাম তালুকদার (৫৫) নামের এই প্রধান আসামিকে ঢাকা জেলার ভাটারা থানাধীন খিলবাড়ি টেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০ অক্টোবর ২০২৪ তারিখে সিরাজগঞ্জ সদর থানাধীন কাঠের পুল এলাকায় আশফাকুল আউয়ালকে
দেবীদ্বার উপজেলায় পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে এবং অন্যটির মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়। প্রথম ঘটনাটি ঘটে দেবীদ্বার পৌর এলাকার বারেরা হেলাল গাজী সরকারের বাড়ির মৃত জব্বার আলী সরকারের ছেলে সহিদুল্লাহ সরকার (৬০) এর সাথে। তার
নওগাঁর রাণীনগরে কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার হরিশপুর এলাকায় এ হামলা হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করান। আহত সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান, তার এলাকার ডিশ-ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে কে বা কারা তার ব্যবসার ডিসের তার কেটে দেয়,
সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে দীর্ঘ ২২ বছর পর বদলি হয়েছেন ডিজেল/অটো ট্রেডের ইন্সট্রাক্টর মো. দেলোয়ার হোসেন। গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাকে ঢাকার বিজি-টিটিসিতে বদলি করার আদেশ দেয়। তবে, এখনও তিনি সিলেটে অবস্থান করছেন এবং আগামী মাসের মধ্যে সিলেট ত্যাগ করার কথা জানিয়েছেন। দেলোয়ার হোসেন ২০০৪ সালে সিলেট টিটিসিতে যোগদান করেন
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুমন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২ নভেম্বর সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুল মজিদ মন্ডল বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে এবং
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণে নতুন দেয়াল নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, স্কুলের পেছনে নির্মিত একটি অপ্রয়োজনীয় দেয়াল কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে, ফলে শত শত মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ তুলে ধরেন জমিদাতা জাকির
বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধী দলসহ সকল নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই বক্তব্য দেন দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল। ওয়াশিংটনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, "গত ১০ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে বাধা দেয়ার ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন
নোয়াখালী-নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) নোয়াখালীতে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। বিকাল থেকে রাত পর্যন্ত চলে এসব আয়োজন। বিকাল ৩টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে সুজন'র জেলা কমিটির নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার প্রতিনিধিদের অংশগহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা জজ
ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ১ হাজার ৩৩০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা: শাহিদা শারমিন আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
পিরোজপুরের নাজিরপুরে দীর্ঘ ২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে এসে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে নাজিরপুর উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী এলাকা থেকে আব্দুল কুদ্দুস (৫২) নামে এই আসামিকে গ্রেফতার করা হয়। কুদ্দুস ঝালকাঠি জেলার মানপাশা গ্রামে দীর্ঘদিন ধরে ডেইলি লেবার হিসেবে কাজ
নওগাঁ মেডিকেল কলেজে গত বুধবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমি কলেজে যোগদান করতে পারেননি। এনাটমি বিভাগের এই নতুন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে কলেজের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামে। সকাল ১০টার দিকে কলেজে পৌঁছানোর পর আন্দোলনকারীরা তার যোগদান ঠেকাতে একাডেমিক ভবনের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। গত ১১ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক