ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১০টি আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব ফ্লাইটকে বিকল্প হিসেবে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, ঢাকাগামী অন্তত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে অবতরণ করে। একই সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর
দেশজুড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। চলতি সপ্তাহেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমে ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এতে করে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত টানা পাঁচ দিন দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। হঠাৎ করে
উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার সর্বত্র ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। দিনভর সূর্যের দেখা মেলেনি, ফলে দিনের বেলাতেও যানবাহন চলাচল করতে হয়েছে হেডলাইট জ্বালিয়ে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ উপলক্ষ্যে ইনকিলাব
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, প্রতিদিনের মতো সেন্টমার্টিনে যাওয়ার উদ্দেশ্যে
রাজবাড়ী দৌলতদিয়া ও মানিকগঞ্জ পাটুরিয়া নৌপথে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে BIWTC কর্তৃপক্ষ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেন। দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাতের দিকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পায় এবং নৌপথ অস্পষ্ট হয়ে যাওয়ায় যাত্রী ও
মহান বিজয়ের মাসের তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার, রাঘবপুর, দক্ষিণ খাইয়ার, জিন্নতপুর ও ঘোষঘর,-এই পাঁচ গ্রামের সুশীল সমাজের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও প্রায় পাঁচ শতাধিক দুস্থ্য ও অসহায় রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গুণীজন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, রেমিটেন্স যোদ্ধা, কৃতি শিক্ষার্থী ও সফল ব্যবসায়ীদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন ও
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝালকাঠির দুটি আসনে বিএনপির মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা ও গুঞ্জনের কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। ২০২৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে এই আসন থেকে নির্বাচিত হন। সেই সময় রাজাপুর ও কাঁঠালিয়ার একাধিক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো ধরনের আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। আইন অনুযায়ী তারেক রহমানের ভোটার হতে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও তিনি স্পষ্ট করেন। এরই মধ্যে
জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের আয়োজনে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত হয় “কবিতায় বিজয় উৎসব–২০২৫”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক শাহীন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, কবিতা ও সংস্কৃতির মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য,
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় শৈশবের দুরন্তপনায় একে অপরের কাঁধে হাত রেখে, পায়ে পা মিলিয়ে শুরু হয়েছিল পথ চলা। জীবিকার তাগিদ সেই বন্ধুত্বের সম্পর্কে ভাটায় জোয়ার এলো ৩০টি বছর পর সরাইল কালিকচ্ছ পাঠশালায়।কেউ প্রতিষ্ঠিত হয়েছেন দেশে। কেউ বা বিদেশে। তবে বন্ধুত্বের টান যে কোনো বাঁধাই মানে না। এমনই চিত্র ফুটে উঠেছে কালিকচ্ছ স্কুল মাঠে।কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এসএসসির ৯৪ ব্যাচের প্রবীণ শিক্ষার্থীদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ফারুক আহমেদ (২৯)। সে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রিশনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এন্টারপ্রাইজ বাসের সাথে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম
কুমিল্লার দেবীদ্বার উপজেলার গৌরব ও ঐতিহ্যের প্রতীক, জ্ঞানপ্রদীপ খ্যাত ৬৯ নং বাঙ্গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন যেন রূপ নেয় এক হৃদয়ছোঁয়া স্মৃতি-মাখা উৎসবে। নবীন-প্রবীণের মিলনমেলায় ভেসে ওঠে শৈশবের দিন। শ্রদ্ধায় স্মরণ করা হয় শিক্ষাগুরুর অবদান, আর ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতিতে মুখর হয় পুরো প্রাঙ্গণ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উদ্ভোধনের মধ্যে দিয়ে র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা ক্রেস্ট বিতরণ
উত্তর জনপদের মৎস্য ও শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলা শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরেই বিশেষ পরিচিতি অর্জন করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে এই উন্নয়ন ও স্বাভাবিক জনজীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকদের অভিযোগ, সপ্তাহের প্রায় প্রতিদিনই উপজেলার ৮টি ইউনিয়নের কোনো না কোনো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন—হাতিয়া উপজেলার ভেওলা মানিক চরের বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮)
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কয়েকদিন ধরে তীব্র শীতের প্রকোপ বেড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। কনকনে ঠান্ডার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ডায়রিয়া, পাতলা পায়খানা,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ যে বাংলাদেশ দেখা যাচ্ছে, তা অর্জন করতে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৭৭ বছর অপেক্ষা করতে হয়েছে। এই সময়ের প্রতিটি অধ্যায় রক্ত, ত্যাগ ও আন্দোলনের সাক্ষী। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন,
দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে দেশবাসীর উদ্দেশে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তারেক রহমান দেশে ফিরে শুধু বক্তব্যই দেননি, মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বক্তব্য নিয়ে উচ্ছ্বসিত
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে অবস্থিত একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে, অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিবিজড়িত এই স্থানে ফিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান তারেক রহমান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিনা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একাধিক যাত্রী হতাহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। ঝালকাঠির পুলিশ
একজন নেতার অপেক্ষায় ছিল সারা দেশ—যে নেতা দেশে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনবেন। সেই মাহেন্দ্রক্ষণ আসে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪৪ মিনিটে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট। দীর্ঘ ১৭ বছর তিন মাস ১৪ দিনের নির্বাসিত জীবন শেষে তিনি ফিরে আসেন