মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সুযোগ আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শুধু মূল কর ও প্রযোজ্য ফি পরিশোধ করে এসব কাগজপত্র নবায়ন করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে মোটরযান মালিক ও চালকরা অতিরিক্ত জরিমানা ছাড়াই
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য: কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭ দশমিক ৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ৭৯ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ১৪৮ কোটি টাকা। মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘টেকসই জ্বালানি উন্নয়ন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সম্প্রদায়ের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ভাড়াউড়া চা বাগানের গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেন থেকে স্বজন ও সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তোলার জন্য বাড়ি থেকে বের হন। দিনের কাজ শেষ হওয়ার পরও রাতে
নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীসহ বিভিন্ন উদ্ধারকারী দল। মঙ্গলবার সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি এসব তথ্য জানিয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। হত্যাকাণ্ডের স্থান চট্টগ্রাম সার্কিট হাউসসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি বলেছেন, দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যের এবার সুরাহা হতে পারে। তদন্তে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের মুঠোফোনকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে
মৌলভীবাজার সদর উপজেলায় চলন্ত টমটমে উত্ত্যক্তের শিকার হয়ে আত্মরক্ষার্থে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন ১৮ বছর বয়সী এক কলেজছাত্রী। পাকা সড়কে ছিটকে পড়ে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং সামনের দুটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত
নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন কি না, তা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটতে শুরু করেছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় আসছেন। মঙ্গলবার সকালে সরকারের উচ্চপর্যায়ের ওই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা
কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিওতে তামান্না বলেছেন, ‘জোর করে হোক কিংবা নিজের ইচ্ছায় হোক, যেভাবেই এসে থাকি, এসে তো পড়েছিই। এখন এখানেই থাকব।’ সোমবার (৩১ আগস্ট) রাতে প্রকাশ্যে আসা ভিডিওতে তামান্নাকে কয়েকজন নারীর সঙ্গে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়। দরজার পাশে অভিযুক্ত আতিকুর রহমান
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। মেসির অবসরের ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় ও হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আসন্ন আন্তর্জাতিক বিরতির পরিকল্পনাতেও পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
ইউক্রেনে চলমান যুদ্ধ মানবতার স্বার্থে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ অবসানে যেকোনো শান্তি প্রচেষ্টায় ভারত ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি। সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন মোদি। বৈঠকের শুরুতে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন, প্রতিদিন যুদ্ধ
দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট আগামী সপ্তাহের মধ্যেই অনেকটা স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সংকট। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও
পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রায় ৩১ হাজার কোটি টাকার বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পুলিশের ভাবমূর্তির সংকট, মাঠপর্যায়ে সক্ষমতার ঘাটতি এবং বিতর্কিত কর্মকর্তাদের ভূমিকা বিবেচনায় নিয়ে বাহিনীকে নতুন কাঠামোয় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সংস্কার পরিকল্পনার বিভিন্ন দিক উঠে আসে। ১৩ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে
মাসের পর মাস পিছিয়ে অবশেষে আগামী নভেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের। কেন্দ্রটি উৎপাদনে গেলে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে। একই সঙ্গে বিশ্বে পারমাণবিক জ্বালানি ক্লাবের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটবে। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রটি চালুর আগে বর্তমানে প্রেসারাইজার পাইলট অপারেটেড
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে সকাল ৬টায় বিএনপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) ও শফিউর রহমান শুভ (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৩০ আগস্ট রাত ৮টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিস শেখকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১০ জানায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতে পালিয়ে যাওয়া জামাল কয়েক মাস কারাভোগ শেষে দেশে ফিরে পুনরায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছিলেন। র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শিশুর চিকিৎসা নিতে গিয়ে এক আনসার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে অপর এক আনসার সদস্যের বিরুদ্ধে। রোববার রাতে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে মুচলেকা নিয়ে সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তরা হলেন বরগুনায় আনসার সদস্য হিসেবে কর্মরত রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবিতে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবিবি থানার
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে "দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার" উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। আজ সোমবার সকাল ১০'টায় উপজেলা পরিষদ হলরুমে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে হাকিমপুরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। হামলায় দুই ঘাঁটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের
মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলার বা প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম ও উপকরণ পৌঁছে দেওয়া হবে। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত