
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এলাকায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটিভর্তি সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে, যার মধ্যে ছয়টি ছিল নম্বরপ্লেটবিহীন।
