প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

রাজধানীর সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জিডিএম সদস্য আফরোজা খানম (রিতা) বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
