
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্তিতে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের মধ্যেই আবারও আলোচনায় এসেছে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর নাম পুনর্বহালের পরিকল্পনা। নির্বাচনের চার দিন আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
