প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
