ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল উপজেলায় "Strengthening Community and Institutional Response to Child Sexual Abuse and Exploitation" শীর্ষক প্রকল্পের অবহিতকরন সভা আয়োজন করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পুরাতন উপজেলা ভবন) এ সভা অনুষ্টিত হয়। প্রকল্প অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'যুগ যুগ ধরে
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমামুল হাফিজ নাদিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কিশোর ও যুবতী মেয়েদের (১০-২৪) বছরের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার আদায়ের সুযোগ বর্ধিত (SAY-SRHR) বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। World Mission Prayer League (ল্যাম্ব হাসপাতাল) পরিচালিত গ্যাপ হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত (SAY- SRHR PROJECT) এ উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী
কুড়িগ্রামের উলিপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম সালেহী বলেছেন, আমরা ১ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। ২৩ ফেব্রুয়ারী সকাল ১১টায় উলিপুর পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি,
পটুয়াখালীর কুয়াকাটায় বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আবাসিক হোটেল নিলাঞ্জনাযর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং UK International Development এর আর্থিক সহায়তায় আয়োজিত এ সভায় ৬টি উপজেলার-কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী-মৎস্যজীবী নেটওয়ার্কের ৩০ জন
সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে লুকানো ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সিএনজির ধাক্কয় ফিরোজ কবির (৪৫) নামের এক ব্যক্ত নিহত হয়েছেন। নিহত ফিরোজ কবির উপজেলার ফতেহপুর মাড়াষ গ্রামের বাসিন্দা এবং নওশাদ আলীর ২য় পুত্র। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার গোলাপগন্জ বাজারে বিরামপুর টু নবাবগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহৃত ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের একটি ইটভাটার পাশের খালের ধারে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজে যাওয়ার পথে তিন ব্যক্তি শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জলিল চরএলাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে। চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, কিছু দিন আগে বাড়ির পাশে ইরি ধানের চাষ করেন জলিল। সোমবার
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ওসিকুর ফকির (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন
সমস্যায় থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ–এ নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। সম্ভাব্য বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির আর্থিক ও সার্বিক অবস্থা যাচাই করতে ফরেনসিক অডিটের অনুমতি চেয়ে তিনি বাংলাদেশ ব্যাংক–এর গভর্নরের কাছে চিঠি দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে পাঠানো ওই চিঠিতে নগদের বর্তমান অবস্থান মূল্যায়নের
দেশি-বিদেশি কোম্পানির কাছে বিপুল অঙ্কের বকেয়া নিয়ে বিদ্যুৎ খাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন সরকার। রমজানের পর সেচ ও গ্রীষ্ম মৌসুমে বাড়তি চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পনা থাকলেও অর্থ সংকট, জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধের চাপ পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি হিসাবে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট। তবে চলতি বছর সর্বোচ্চ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বহুল আলোচিত বিডিআর
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সোমবার (২২ ফেব্রুয়ারি)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন। তারা সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী
টেকনাফ পৌরসভা এলাকায় শুষ্ক মৌসুম এলেই তীব্র আকার ধারণ করে পানি সংকট। জনদুর্ভোগ কমাতে এবার মৌসুমের শুরু থেকেই সুপেয় পানি বিতরণ কার্যক্রম শুরু করেছে টেকনাফ পৌরসভা প্রশাসন। রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম। পানি সংকটের বিষয়টি বিভিন্ন সূত্রে জানা এবং স্থানীয়দের কষ্ট বিবেচনায় পৌরসভার সহযোগিতায় এই
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী-এর নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্মড ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিরোধী দলের এক কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সাবেক মন্ত্রী, পুলিশ কমিশনার এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিয়েছে আদালত। রোববার বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন এ আদেশ দেন। মামলায় আসামিরা হলেন-সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের একাদশ সংসদ নির্বাচনের মহাজোট মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর পুলিশের সাবেক কমিশনার
বাংলাদেশে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখন থেকে এই বয়সসীমার মধ্যে থাকা নাগরিকরা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে
কক্সবাজারের টেকনাফে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন বিশুদ্ধকরণ ও জরুরী দ্বীনি মাসায়েল শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স। মাওলানা রুবায়েত হোসাইনের তত্বাবধানে চালু হল এ কুরআন শিক্ষা কোর্স। এ ফ্রী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন বাইতুল করম কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতী এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ অভিজ্ঞ আলেমগণ। কোর্সে হরফ ও মাখরাজ শুদ্ধকরণ, কুরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত,
রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জামতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিম্নমানের খেজুর বিক্রি দায়ে ভ্রাম্যমাণ আদালত মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডারকে দেড় হাজার
পটুয়াখালীর মহিপুর এলাকায় মাত্র দুই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেয়ার মডেল হাসপাতাল–এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। ইতোমধ্যে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের
বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ–এর বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন করেছেন নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নারীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সৈয়দ ইউসুফ দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে