প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ভাংগন কবলিত ইউনিয়নবাসী। মঙ্গলবার বেলা ১২টায় ইউনিয়নের নিমদি গ্রাম থেকে ধানদী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশগ্রহন করে ভাংগন কবলিত এ ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ। তেঁতুলিয়া নদী পাড়ের ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের
আসছে ৩ মার্চ অনুষ্ঠিতব্য উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন আগেভাগেই প্রচারণা জমে উঠেছে।নির্বাচনকে সামনে রেখে প্রতিদন্ধী প্রার্থীরা সমর্থন ও রায় নিজেদের অনুকুলে নিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।দোকানপাট,রাস্তাঘাট,হাটেবাজারে সরব আলোচনা শুধু স্কুল কমিটির নির্বাচন নিয়ে। অভিভাবক(পুরুষ)সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।তারা হলেন গত ৪ বারের বিপুল ভোটে নির্বাচিত অভিভাবক সদস্য ৫ম বারের প্রার্থী আকবর আহমদ,একাধিকবার
সোমবার দিবাগত রাতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরের লাইন অব কন্ট্রোল সীমানা লঙ্ঘন করে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে। ভারতীয় মিডিয়া দেশটির সরকারের বিভিন্ন সূত্রের বরাতে জানাচ্ছে, লাইন অব কন্ট্রোলের ওপারে তিনটা স্থানে হামলা চালায় ভারতীয় বাহিনী। এর মধ্যে বালাকোটে বোমা বর্ষণ করা হয় রাত ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত, মুজাফ্ফরাবাদে বর্ষণ করা হয় ৩টা ৪৮ মিনিট থেকে ৩ ৫৫
পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক হামলার পর যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের বেশ কয়েকটি ঘাঁটি ও লঞ্চ প্যাডে হামলার পর দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। আকস্মিক ওই হামলার পর ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে লুতিয়েন্স এলাকায় প্রতিরক্ষা স্থাপনায় নিরাপত্তা বাড়ানো
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার সকালে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার তাদের নিজ নিজ মনোনয়নপত্র উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমানের কাছে
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে সংসদ সদস্যরা প্রচার চালাচ্ছেন বলে তথ্য পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ নিতে আসা চতুর্থ পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সমাপনী বক্তব্য তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘ইতোমধ্যে
কাশ্মীরের পুলওয়ামায় তথাকথিত পাকিস্তানের ‘জঙ্গি’ হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে বিমান হামলা চালিয়ে একাধিক পাক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বিমানবাহিনী। মঙ্গলবার ভোরে ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান ১ হাজার কেজি বোমা বর্ষণ করে এসব ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করে। সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে। কেউ কেউ একে ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ বলেও অ্যাখ্যা দিয়েছেন। ভারতীয়
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ জাহাজ ঘাটে ২৬ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে সেন্টমার্টিনের পথে রওনা হয়েছে পর্যটকরবাহী জাহাজগুলো। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে যাত্রা শুরু করে কেয়ারি অ্যান্ড ক্রুজ জাহাজ। এর পরপরই অন্য জাহাজগুলো সেন্টমার্টিনের পথে যাত্রা করে। তবে সাতটি জাহাজের পরিবর্তে ছয়টি জাহাজ মঙ্গলবার সেন্টমার্টিনের উদ্দেশে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়েছে। অন্যদিন সকাল সাড়ে ৯টায় জাহাজ ছাড়লেও বৈরি আবহাওয়ার কারণে
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামা হামলার কথা আগে থেকেই জানতেন। তবে হামলা প্রতিহত করতে কোনো ব্যবস্থা নেননি তিনি। মমতার দাবি, ব্যালট বাক্সে ভোট বাড়াতেই মোদি ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ শুরু করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় বেসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ সদস্য নিহত হয়। ওই ঘটনার দায়
বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বহুবছর ধরে মাতিয়ে এসেছেন বাংলা গান দিয়ে। এপার বাংলা মাতিয়ে এবার ওপার বাংলা মাতাতে যাচ্ছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত এই গায়ক। কলকাতা ভিত্তিক গ্রীবস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে তার নতুন গানের ভিডিও। ‘অভিনয়’ শিরোনামে এই গানের কথা, সুর ও সংগীত করেছেন কলকাতার গানের জনপ্রিয় মানুষ শ্রী প্রিতম। এই গান দিয়ে বাংলাদেশে যাত্রা করলো
জামায়াতে ইসলামীর কোনো নেতা নতুন কোনো দল করলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিউইয়র্ক স্টেট গভর্নরের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’-এর ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন কোনো জামায়াত নেতা যদি নতুন দল করতে চায় তবে আইনগতভাবে কোনো বাধা থাকবে কি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বাংলা সাহিত্যের ছাত্রী হলেও এখন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা। এ দেশে কম্পিউটারের ব্যবহার বাড়াতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার ছেলে সজীব ওয়াজেদ জয় আমাকে সহযোগিতা করেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এন আর বি ইঞ্জিনিয়ার্সদের দু’দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশে কম্পিউটারের ব্যবহার বাড়ানো প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের বেশ কয়েকটি ঘাঁটি ও লঞ্চ প্যাডে হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এক হাজার কেজি বোমা বর্ষণ করেছে। pakistan-1 [https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019February/pakistan-1-20190226124205.jpg] পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে
ইন্টারনেটে আপত্তিকর যত অশ্লীল কনটেন্ট ও জুয়ার যতো সাইট আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এরই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত অ্যাপস টিকটক। এ নিয়ে সরকার কোনো ব্যবস্থা নিবে কিনা, তা নিয়ে সংবাদ প্রকাশ করে। এর এক সপ্তাহ পর টিকটকের টনক নড়েছে। তারা দাবি করছে, বাংলাদেশের সংস্কৃতি বিরোধী প্রায় দুই লাখ ভিডিও মুছে ফেলেছে এবং ১৫০টি অ্যাকাউন্ট বন্ধ
এ যেনো এক অন্যরকম শুভাগত! ঘরোয়া ক্রিকেটে সবসময়ই সেরা পারফর্মারদের একজন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। কিন্তু তিনিও যে খেলতে পারেন টর্নেডো ইনিংস তার নতুন সব দৃষ্টান্তই যেনো সৃষ্টি করে চলেছেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। সবশেষ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে বেশ কিছু ম্যাচে ক্যামিও ইনিংস খেলেছেন শুভাগত হোম। যে ধারাবাহিকতা বজায় ছিলো প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি উদ্বোধনি ম্যাচেও। মাত্র ১০ বলে খেলেছিলেন
ষড়যন্ত্রের অংশ হিসেবে চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, অত্যন্ত ক্ষোভ ও আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেত্রীকে পরিত্যক্ত কারাগারে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই রাখা হয়েছে। কোনো সুচিকিৎসার ব্যবস্থা না
মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর আকস্মিক বোমা হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কানাচক সীমান্তে পাকিস্তানও অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, জম্মুর কানাচক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাক রেঞ্জার্স। ভারতও এর যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে এতে
উপজেলা নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সরকার নিয়োগ দিয়ে আপনাদের হাতে দায়িত্ব অর্পন করেছে। বেশি কিছু না, নির্বাচন পরিচালনার দায়িত্ব। যদি সেই দায়িত্ব বিন্দুমাত্র পালন করতে না পারেন, তাহলে এর কোনো অর্থ হয় না। আপনি অযোগ্য, অপদার্থ। সিইসি আরও বলেন, ‘আমরা দেখতে চাই প্রত্যেককেই এক একজন দুর্ধর্ষ
পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের (জেইএম) ডেরায় ভারতীয় বিমান বাহিনী হামলার তিনশ জঙ্গি নিহত হয়েছে। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার বালাকোট শহরে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ক্যাম্পে এ হামলা চালানো হয়। হামলায় দুই থেকে তিনশ জঙ্গি সদস্য নিহত হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এদিকে ওই হামলার পর
কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর। চার দিনের সফরে তিনি সোমবার ঢাকায় পৌঁছান।এর পরপরই তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প -১৮তে যান।সেখানে কমিউনিটি ডেভলাপমেন্টসেন্টার(কোডেক)পরিচালিত লার্নিং সেন্টারে সেবা প্রার্থী শিশু শিক্ষার্থীদের সাথে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।রোহিঙ্গা শিশুদের সাথে খেলে তাদের প্রশান্তির খোঁজ খবর নেন। সূত্র জানায়, হেনরিয়েটা সেখানে
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য জন্য প্রডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। এছাড়া খালেদাসহ ১১ আসামিকে আগামী ১৩ মার্চ আদালতে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ আদেশ দেন। এছাড়াও কারাবন্দি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন সরদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাজীরহাট থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত মামুন ডাকাত সর্দার। বিভিন্ন থানায় তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি হিজলা উপজেলার খুন্না এলাকার মালেক সরদারের ছেলে। কাজীরহাট থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, গত ৫ ফেব্রুয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া আলভা জনসন নামের এক নারী। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ওই নারী। ফ্লোরিডার ট্যাম্পায় একটি সমাবেশের আগে জোর করে ট্রাম্প চুমু খেয়েছিলেন বলে সোমবার এক মামলার শুনানিতে জানিয়েছেন ওই নারী। ফ্লোরিডার একটি জেলা আদালতের
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদ মমিনুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে গাজীপুর-নরসিংদী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল