বরিশালে পুলিশের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন দুখু মিয়া নামে অপহরণ মামলার এক আসামি। গত সোমবার সকালে নগরের পলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই আসামিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র জানায়, ওই আসামির নাম দুখু মিয়া। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা। দুখু মিয়া ফতুল্লা এলাকা থেকে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিটি নিচে দেয়া হলো। ভোর ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। দুপুর ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
চট্টগ্রামে বিমান ছিনতাই-চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই এবার লাইসেন্স করা পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার বিকেলে নভোএয়ারের ভিকিউ-৯০৯ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর হয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় মনের অজান্তে তিনি তার ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যান বলে জানান। নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টারিঙ্ক বলেছেন, ইইউ পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘পারস্পরিক স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।’ এ সময় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন। টারিঙ্ক বলেন,
আজ (৬ মার্চ) বুধবার জাতীয় পাট দিবস। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬-৭ মার্চ দুই দিনব্যাপী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। জাতীয় পাট দিবস-২০১৯ উপলক্ষে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পাটশিল্প বিকাশের স্বার্থে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের চাহিদা সৃষ্টিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ লক্ষ্যে কার্যকর উদ্যাগ প্রহণ করবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এতে পাট চাষিদের পাটের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও পাটখাতের উন্নয়নের মাধ্যমে দেশের
আজ ৬ মার্চ জাতীয় পাট দিবস। ‘বহুমুখী পাটপণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি’- এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় পাট দিবস। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রফতানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো জাতীয় পাট দিবস উদযাপন করছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আজ সকাল ১০টায় এ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে বাণী
মানুষের প্রতি যে কোনো বিষয়ে ভালো ধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য। তবে কারো প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। কুরআন এবং হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গোনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন- ‘হে ঈমানদারগণ! তোমরা অধিক ধারণা থেকে দূরে থাক। কারণ কোনো কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয়ে খোঁজ
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৯১ জন নির্যাতিত নারী। যারা সে দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ৬৬ জন নারী। এর আগে ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফিরেছেন ২৫ জন নারী। সব মিলিয়ে একদিনে ৯১ জন নারী দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। মঙ্গলবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষমা চাওয়ার কথা জানান আল্লামা শাহ আহমদ শফী। রোববার জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে ‘বিষবৃক্ষ’ বলে সম্বোধন করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতের পাঠানো বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে হেফাজত আমির আল্লামা
শিক্ষাখাতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্নাতকোত্তর কলেজগুলোর শিক্ষকদের গবেষণা প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির অধীনে এসব গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে এসব গবেষণায় সহায়তা দেয়া হবে। মঙ্গলবার (৫মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখুন: [http://enews71.com/content/post/5c7eaaf9dafff.jpg]
পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে সরকারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে নির্মাণাধীন পদ্মা সেতুর অভিজ্ঞাতা পর্যালোচনা করে পাটুরিয়া-গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে
বিপুল অঙ্কের ঋণ জালিয়াতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিককে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ-২ এর এক নির্দেশনার মাধ্যমে তাকে চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের সাময়িক শাখার সাময়িক বরখাস্তকৃত মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ১ হাজার ৮১২টি মন্দির/ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার করা হবে। এজন্য ২২৮ কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ মার্চ) একনেকের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ‘সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার’ নামে প্রকল্পটি বাস্তবায়ন করবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পের
প্রতারণার মাধ্যেমে আদালতে মিথ্যা তথ্য দিয়ে আলামত তসরুপ করার অভিযোগে আড়াইহাজার থানার সাবেক ও রূপগঞ্জ থানার বর্তমান ওসি মোহাম্মদ আব্দুল হককে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদের (পিপিএম বার) নির্দেশে রূপগঞ্জ থানা থেকে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। জানা গেছে, গত বছরের ২২ মে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলীর দেবই এলাকায় র্যাব-১ এর একটি দলের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলেও কারাবন্দি খালেদা জিয়াকে কেন পাঠানো হচ্ছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওবায়দুল কাদের কোনো কারারুদ্ধ মানুষ নন, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। তিনি অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে; জনসাধারণ, বিএনপির অন্যানরাও যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যায়। খালেদা জিয়া অপরাধের দায়ে একজন
পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে স্বাধীনতা স্মৃতিসৌধ ও শহীদ মিনার নির্মানের দাবিতে মঙ্গলবার উপজেলা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আঃ জিহাদ, ডাঃ পান্না। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নিবার্হী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাত জাহান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ওসি তদন্ত মোঃ ফরিদ হোসেন
অধিক নিরাপত্তা সম্বলিত ও দীর্ঘস্থায়ী ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে আগামী বৃহস্পতিবার (৭ মার্চ)। ওই দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক জি. এম. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন ১০০ টাকার নোটে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটাই হবে দেশের প্রথম পাতাল রেল। মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে পাপ করেছেন সেই পাপ এখন তিনি ভোগ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা জেলে
তাসলিম উদ্দিন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে জনবান্ধব এই নেতা দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসার কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আজ মঙ্গলবার (০৫মার্চ) বিকেলে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন
যৌতুকের টাকা না দেওয়ায় মিনারা বেগম (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার পরিবারের স্বজনদের বিরুদ্ধে। সোমবার বিকালে মিনারার শ্বশুর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে স্বামী মো. মামুনসহ চারজনকে আসামি করে সোমবার রাতেই দুলারহাট থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গৃহবধূর দেবর মাসুম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (০৮ মার্চ) বাদ জুমা দেশের সব মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া পাঞ্জেগানা নামাজের পর মোনাজাতে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, মন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা
শাহনুর রহমান সিক্ত। অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন তিনি। বড় হয়েছেন বিপিএটিসির কোয়ার্টারে বড় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার হাতের নাগালে। ওই ক্যাম্পাসের আলো বাতাস তার সবই পরিচিত। সিক্ত নামের ওই মেয়েটি নিজেকে পরিচয় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। তিনি নাকি ৩৬তম বিসিএস ক্যাডার। আর ওই পরিচয় দিয়ে তিনি ইতিমধ্যে একডজন বিয়ে করেছেন। প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।