দলের নীতিবিরোধী, আদর্শবিরোধী ও জনবিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্যপদ বাতিল ও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। মন্টু বলেন, গণফোরাম থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে সুলতান মনসুরকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুর
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই শপথ নেয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী অন্যদেরও শপথ নেয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার -২ আসন থেকে ধানের শীষ
‘প্লেয়ার্স আননোন ব্যাটল গ্রাউন্ড’, সংক্ষেপে ‘পিইউবিজি’ বা পাবজি। সেই পাবজি গেমের নেশা কি ক্রমশই মারণ ব্যধিতে পরিণত হচ্ছে, এই প্রশ্নই এখন সর্বত্র। কিছুদিন আগেই মন দিয়ে পাবজি খেলতে পারছেন না —এই অভিযোগ তুলে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন এক ব্যক্তি। পাবজি খেলার জন্য তাকে দামি ফোন কিনে না দেওয়ার অভিমানে মুম্বইয়ের এক কিশোরের আত্মঘাতী হওয়ার খবরও এসেছিল সামনে। সেই তালিকাতেই
পশ্চিমবঙ্গের চারটি জেলায় অবৈধভাবে বাংলাদেশের টিভি চ্যানেল দেখানোয় ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে সেগুলোকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি নবান্নে মাল্টিপল সিস্টেম অপারেটর (এমএসও) এবং কেবল অপারেটরদের তিনি বলেছেন- মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি বাংলাদেশি চ্যানেল বিনা অনুমতিতে দেখানো হচ্ছে। অবিলম্বে সেগুলো দেখানো বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী এমএসও এবং কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছেন। মমতা অভিযোগ
ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকার নয় নাম্বার ওয়ার্ডের ফরায়জী বাড়িতে অগ্নিকান্ডে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বসতঘরের বাসিন্দাগণ দাবি করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস পৌছার আগেই চারটি ঘর দ্র”ত পুড়ে যায়। তবে তাদের চারটি ইউনিটের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলে দুইটি বসতঘর পুরোপুরি পোড়ার হাত থেকে রক্ষা পায়। বোরহানউদ্দিন
টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন তিন ম্যাচেই খেলানো যাবে না বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তার কথামতই হ্যামিল্টনের সিরিজের প্রথম ম্যাচে খেলেননি মোস্তাফিজ। সে ম্যাচ শেষে দলের প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছিলেন হ্যামিল্টনের কন্ডিশন মোস্তাফিজের জন্য প্রতিকূল হবে বিধায় তাকে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে খেলানোর সিদ্ধান্তই নিয়েছে দল। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে সিরিজের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে ’৭১ থেকে গান, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ লেখা হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। গানের মাধ্যমে বঙ্গবন্ধুকে যেমন স্মরণ করেন গীতিকার, সুরকার, শিল্পী, তেমনি মনে করেন সাধারণ জনগণও। তাকে নিয়ে এ পর্যন্ত অসংখ্য গান হয়েছে। এবার ৭ মার্চ উপলক্ষ্য বঙ্গবন্ধুকে নিয়ে গান করলেন এ প্রজন্মের কন্ঠশিল্পী সুমি আক্তার। যদি রাত
রাজু চৌধুরী পরিচালিত 'স্বপ্ন' শিরোনামের ছবির মাধ্যমেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন ঢাকাই ছবির নতুন মুখ তাহসিন উষ্ণ। তাহসিন উষ্ণ তার নিজের চরিত্র ফুটিয়ে তুলতে বেশ কিছুদিন ধরেই নিয়মিত রিহার্সালের অংশ নিচ্ছেন। [http://enews71.com/content/post/5c80e12e35caa.jpg] এ প্রসঙ্গে উষ্ণ বলেন, আমি যখন থেকে সিনেমা দেখা শুরু করি তখন থেকেই স্বপ্ন,বড় পর্দার নায়িকা হওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগটা যখন পেয়েছি সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে নিজের সেরাটা উপস্থাপনের চেষ্টা
বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, প্রধান প্রধান সড়কে র্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী
অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা। খুলে নেওয়া হয়েছে তার হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন। ফলে কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ফিলিপ কোহের বরাত দিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট আবু নাসার রিজভী এ তথ্য জানান।ডা. রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের
পশ্চিমবঙ্গের কলকাতায় ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন এক বিধবা নারী। বুধবার( ৬ মার্চ) কলকাতা পুলিশ এমন তথ্য জানায়।বার্তা সংস্থা এএফপি জানায় , সোমবার( ৪ মার্চ) উত্তর কলকাতায় নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী ওই বিধবার বাড়িতে ঢুকে ধর্ষণ করেন এক ব্যক্তি। এ সময় ওই নারীর সন্তানরা বাইরে ছিল।ওই নারী বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সজল কান্তি বিশ্বাস জানান, ধর্ষণের পর ওই ব্যক্তি
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাট এলাকা থেকে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার রাতে র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।এ সময় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয় ও পদ্মা সেতুতে ব্যবহৃত ২৫ টন রড এবং ৫শ লিটার তেল উদ্ধার করা হয়। এছাড়া চোরচক্রের ২টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন
বিমানে আমরা কম বেশি সবাই এখন ভ্রমণ করি বা করে থাকি । বিমান ভ্রমণ সারা বিশ্বে বেড়েছে উল্লেখ যোগ্য হারে । সেই সাথে নিরাপরতার ঝুঁকি ও বেড়েছে বহুগুণ । তাই বাংলাদেশ বিমানে যারা ভ্রমণ করবেন বা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করবেন তাঁদের কিছু বিধিনিষেধ মেনে পণ্য আনা নেওয়া করতে হয় । তার কিছু নির্দেশ দিয়েছেন বিমান বাংলাদেশ ।বিমানে ভ্রমণের সময় হাতব্যাগে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গলতলিতে প্রতিপক্ষের গুলিতে গভীন চাকমা নামে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গলতলির বি ব্লকে এ ঘটনা ঘটে।নিহতের নাম গভীন চাকমা ওরফে চিক্কোধন। তিনি বঙ্গলতলি এলাকার শশধর চাকমার ছেলে। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার প্রধান সমন্বয়ক ছিলেন।জানা গেছে, বঙ্গলতলি এলাকায় থাকা গভীন চাকমা বৃহস্পতিবার সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। এ সময় ওঁৎ পেতে
কালিকাপুরে সাহেব আলী হত্যার জের ধরে প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।বুধবার ভোরবেলা নিহত সাহেবালির সমর্থকরা পাঁচখোলা ইউনিয়নের প্রায় ২০ টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে করে ওই এলাকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। আনুসন্ধানের দেখা গেছে, হেমায়েত মোল্লা,আহমেদ মাতুব্বর,ইকবাল মাতুব্বর, সৌদি প্রবাসী সেলিম মাতুব্বর,ছরোয়ার বেপারী, জাহাঙ্গীর ব্যাপারী, দেলো মাতুব্বর,সৌদি প্রবাসী নজরুল মাতুব্বর, ওমান প্রবাসী
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ ব্যস্ত রাস্তায় জনসম্মুখে দুই কাশ্মীরীকে পিটিয়েছে একটি মৌলবাদী দলের কয়েকজন দুর্বৃত্ত। ফল ব্যবসায়ী ওই দু’জন ‘কাশ্মীরী হওয়ার অপরাধে’ এই আক্রমণের শিকার হয়েছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে তোলপাড় চলছে।সংবাদমাধ্যম বলছে, বুধবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে লখনৌর মধ্যাঞ্চলের দালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আক্রমণকারীদের বলতে শোনা
শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। পাশাপাশি শপথ নিয়েছেন ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত কাউন্সিলররাও।বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি’র মেয়র
পুরান ঢাকায় কোনোভাবেই কোনো ধরনের দাহ্য পদার্থের গুদাম রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে কোনো বাধা মানা হবে না বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন।সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ
ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতের লিফট ছিঁড়ে ১২ জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি
বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে, হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার সময় অনেকেই সেলফি তোলায় ব্যস্ত সময় থাকেন। বিষয়টি নিয়ে গত বছর সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে।ওইসব লেখায় বলা হয়েছিল, হজ পালন করতে আসা কিছু মানুষের আচরণ দেখলে মনে হয় তারা আনন্দ ভ্রমণে এসেছেন।হজের সফরেও তারা খ্যাতনামা বিভিন্ন ব্যক্তিদের দেখে তাদের সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতায়
ধান, নদী, খাল—এই তিনে বরিশাল। বরিশালে অসংখ্য খাল আছে, আছে ছোট-বড় অনেক নদী। মাটির গুণাগুণেও সমৃদ্ধ। ফলে ভৌগলিক কারণে বরিশাল বিভাগে রেলপথ নির্মাণ করা যায়নি। সকল বাধা কাটিয়ে খুলনা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগকে রেলপথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়বাংলাদেশ রেলওয়ের গোবরা (গোপালগঞ্জ) হতে পিরোজপুর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণ এবং বাগেরহাটে রেলসংযোগ স্থাপন’ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ। মূল প্রকল্প
একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ডাকসুর সাবেক ভিপি মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।নির্বাচিত হবার পর থেকেই গণফোরামের দুই সংসদ সদস্যের শপথ নিতে চাওয়া
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি নামের বানান পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (০৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজিতে Comilla University এর বানান পরিবর্তন করে কুমিল্লা জেলার ইংরেজি নামের বানানের সাথে মিল রেখে Cumilla University করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৮ সালের ২ এপ্রিল অনুষ্ঠিত নিকারের ১১৫তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজার প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য