মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

কাজের ছেলের হাত ধরে পালালো প্রযোজকের স্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ৪:১৯

শেয়ার করুনঃ
 কাজের ছেলের হাত ধরে পালালো প্রযোজকের স্ত্রী

ছুটি নিয়ে কুয়েত থেকে দেশে আসেন প্রবাসী স্বামী। কুয়েতে থাকা ব্যবসার দায়িত্ব দিয়ে আসেন স্ত্রীর হাতে। প্রথম কয়েক মাস ভালোভাবে স্বামীর ব্যবসা সামলান স্ত্রী। কয়েক মাস যেতেই স্বামীর দুটি দোকান বিক্রি করে কাজের ছেলের সঙ্গে পালিয়ে যান স্ত্রী রুবিয়া খাতুন। স্ত্রীর এমন নির্মম পরকীয়ায় নিঃস্ব হন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা সুজন মিয়া। স্ত্রী রুবিয়া খাতুন পরকীয়া প্রেমিক নিয়ে পালিয়ে যাওয়ার আগে সুজন মিয়ার কুয়েতের দুটি দোকান বিক্রি করে তিন কোটি টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। সুজনের দোকানের কর্মচারী জুয়েল মাহমুদ রানার সঙ্গে পালিয়ে যান রুবিয়া। জানা যায়, সোনারগাঁ উপজেলার বাসিন্দা সুজন মিয়া ছিলেন কুয়েত প্রবাসী। স্ত্রী রুবিয়া খাতুন ও এক সন্তান নিয়ে কুয়েতে ব্যবসা করতেন তিনি। এরই মধ্যে ছুটিতে দেশে আসেন সুজন, জড়িয়ে পড়েন রাজনীতিতে। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে নির্বাচন করে সদস্য (মেম্বার) নির্বাচিত হন সুজন মিয়া। পাশাপাশি জড়ান চলচ্চিত্র প্রযোজনায়। ইতোমধ্যে ‘বাহাদুরি’ এবং ‘ভালোবাসার জ্বালা’ নামে দুটি চলচ্চিত্র প্রযোজনা করেন সুজন মিয়া। কিন্তু সুজন মিয়া প্রযোজিত দুটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগেই নিজের জীবনে ঘটে যায় করুণ ঘটনা। সিনেমাপাড়ায় এসে নিজেই হয়ে গেলেন সিনেমার গল্প। স্বপ্ন ছিল আরও কিছু ছবি প্রযোজনা করবেন, কিন্তু স্ত্রীর প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব সুজন।

এখানেই শেষ নয়, সুজন মিয়াকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ট্রাকচাপায় একটি পা হারিয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তিনি। সুজন মিয়া বলেন, ‘আমি কুয়েতে ছিলাম। সেখানে ট্যাক্সি চালাতাম। ২০০৮ সালে গাজীপুরের কালিয়াকৈরের বাড়ৈপাড়া এলাকার আহম্মদ আলীর মেয়ে রুবিয়া খাতুনের সঙ্গে পরিচয় হয়। রুবিয়া খাতুনও কুয়েত ছিল। পরিচয়ের সূত্র ধরে প্রেম। পরে ২০১১ সালে কুয়েতে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে রায়না নামে চার বছরের এক কন্যাসন্তান রয়েছে। কুয়েতে ট্যাক্সি চালিয়ে একটি খাবার হোটেল এবং একটি মুদি দোকান দেই। এরই মধ্যে ছুটিতে দেশে আসি। দেশে ফিরে ২০১৬ সালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড থেকে নির্বাচন করি এবং সদস্য নির্বাচিত হই। জনপ্রতিনিধি হওয়ায় কুয়েতে আর ফিরতে পারিনি। তখন কুয়েতে থাকা স্ত্রী দেখাশোনা করত হোটেল ও মুদি দোকান। দুই প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন পরিশোধসহ নানা আইনি সমস্যা সমাধানের জন্য স্ত্রীকে কুয়েতের বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেই। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ‘এসএস মাল্টিমিডিয়া’ নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করাই। এখান থেকে শুরু করি চলচ্চিত্র প্রযোজনার কাজ। পরপর নির্মাণ করি দুটি চলচ্চিত্র। এর মধ্যে একটির নাম ‘বাহাদুরি’ অপরটির নাম ‘ভালোবাসার জ্বালা’। ছবি দুটি মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি ও মার্চ মাসে। কিন্তু তার আগেই ঘটে যায় জীবনের করুণ কাহিনি।

প্রবাস জীবন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গ্রিস যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি, মিশরে বন্দি ৬৫ বাংলাদেশি

গ্রিস যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি, মিশরে বন্দি ৬৫ বাংলাদেশি

সুজন মিয়া বলেন, রুবিয়া খাতুন আমাকে না জানিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি দেশে আসে। ৭ জানুয়ারি জুয়েল মাহমুদ রানার সঙ্গে পালিয়ে যায়। রানা আমার দোকানের কর্মচারী ছিল। রুবিয়া দেশে আসার বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়ি গাজীপুরে ছুটে যাই। কিন্তু বাড়িতে ছিল না রুবিয়া। পরে সেখান থেকে চলে আসি আমি। তিনি আরও বলেন, রুবিয়ার দেশে আসার খবর কুয়েতে থাকা আমার কর্মচারীদের কাছ থেকে জানতে পারি। কর্মচারীরা জানিয়েছে, কুয়েতের হোটেল ও মুদি দোকান তিন কোটি টাকায় বিক্রি করে দিয়েছে রুবিয়া। তার কাছে আমার ৩৫ ভরি স্বর্ণালঙ্কার রাখা ছিল। তার কোনো খোঁজ না পেয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরই মধ্যে ৯ জানুয়ারি আমাকে ডিভোর্স লেটার পাঠায় রুবিয়া। সুজন মিয়া বলেন, ১৯ জানুয়ারি আমাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা চালালে ভাগ্যক্রমে বেঁচে যাই। তবে একটি পা কেটে ফেলতে হয়েছে আমার। এসব ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি এবং নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করেছি। রুবিয়া খাতুনকে মামলার আসামি করা হয়েছে। তাকে গ্রেফতার এবং আমার মেয়ে রায়না ও অর্থ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রুবিয়া সম্পর্কে বলতে গিয়ে সুজন মিয়া বলেন, রুবিয়া খাতুন আগে একটি বিয়ে করেছিল, যা আমাকে জানায়নি। ২০০৪ সালে সোনারগাঁয়ের নয়াপুর হাতুড়িপাড়া এলাকার বাবুল মিয়াকে বিয়ে করেছিল রুবিয়া। অথচ আমাকে বলেছিল অবিবাহিত। ২০১১ সালে আমাকে বিয়ের পরও একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল তার। কয়েকবার আমার হাতে ধরাও পড়েছিল। কিন্তু সন্তানের মুখের দিকে চেয়ে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে এমন করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছিল রুবিয়া। কিন্তু আর সংশোধন হয়নি। যার শেষ পরিণতি ভোগ করছি আমি। সুজন মিয়া আরও বলেন, ঘটনাটি এখানেই শেষ হতে পারতো। কিন্তু হয়নি। রুবিয়া খাতুন এবং তার পরকীয়া প্রেমিক জুয়েল রানা আমাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেলেও একটি পা হারাই। চলতি বছরের ১৯ জানুয়ারি ঘটে যাওয়া ঘটনায় প্রথমে পঙ্গু হাসপাতাল পরে ল্যাবএইডে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে ডা. আবু জাফর চৌধুরী বিরুর সহযোগিতায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, গাউসিয়া এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় ২১ জানুয়ারি রূপগঞ্জ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করি। মামলায় রুবিয়া খাতুন ও পরকীয়া প্রেমিক জুয়েল রানাকে আসামি করা হয়। পাশাপাশি তিন কোটি টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় রুবিয়া খাতুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরই মধ্যে ২৩ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যায় রুবিয়া খাতুন। সূত্র ঃ জাগো নিউজ ২৪

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

আরও

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

গ্রিস যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি, মিশরে বন্দি ৬৫ বাংলাদেশি

গ্রিস যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি, মিশরে বন্দি ৬৫ বাংলাদেশি

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ৬৫ বাংলাদেশি। জ্বালানি শেষ হয়ে নৌকায় পানি ঢুকতে শুরু করলে তাদের জীবন চরম ঝুঁকিতে পড়ে। পরে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে মিশরের দামিয়াত বন্দরে নিয়ে যায়। বর্তমানে উদ্ধার হওয়া বাংলাদেশিরা দামিয়াত কারাগারে আটক রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক

সৌদির মরুপথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের চারজনসহ নিহত সাত

সৌদির মরুপথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের চারজনসহ নিহত সাত

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। হতাহত ব্যক্তিদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কনস্যুলেটের

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৮২ নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে তাদের প্রত্যাবাসন করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারতের ৩, থাইল্যান্ডের ৩, কম্বোডিয়ার ৩,

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি গোপনীয় প্রতিবেদন পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে কারাবন্দী থাকলেও কনস্যুলেটের কাছে থাকা বন্দীতালিকায় তাঁদের কারও মৃত্যুদণ্ডের তথ্য ছিল না। গত রোববার (১৮ অক্টোবর) কনস্যুলেটের শ্রম উইং থেকে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ বাংলাদেশি। তাঁদের মধ্যে ১১ জন প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী। আহতদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি। শাহেদ ছুটি কাটিয়ে