দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বিশ্বকাপের দ্বাদশ আসর ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কোন দলে কারা থাকছেন? নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা? এ রকম অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের মাথায়। ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এর পর যেন তা আরও উসকে দিয়েছে। এরই
ডাকসু ভিপি নুরুল হক নুরকে লাঞ্ছনা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অন্যায় করে কেউ পার পাবে না। যারা দোষী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বুধবার শিক্ষক লাউঞ্জে ডাকসু ভিপি নুরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান। ভিসি বলেন, ডাকসুর ভিপি নুরসহ তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে।
মজুরি কাঠামো বাস্তবায়নসহ আট দফা দাবিতে রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করে পাটকল শ্রমিকরা বিক্ষোভ করছেন। বুধবার সকাল ৮টার দিকে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। খুলনায় প্রায় ৫০ হাজার শ্রমিক বকেয়া পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন। খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা ৭২ ঘণ্টা পালন করেন মিল
প্রাকৃতিক সৌন্দর্য্যরে আধার সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছনাকান্দি। শুধু সিলেট নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন দর্শনার্থীরা, দিনদিনই বাড়ছে পর্যটকদের ভীড়। বিছানাকান্দির পাহাড় ঘেরা জলরাশি মন ভরিয়ে দেয় পর্যটকদের। তবে জায়গাটির সৌন্দর্য্য ধরে রাখতে পরিস্কার-পরিচ্ছন্নতায় প্রশাসনের নজরদারি আর উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। পাহাড়, ঝরনা আর পাথরের রাজ্য সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছনাকান্দি। বিছনাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর আর পাথর,
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তসহ অন্যান্য দুর্ঘটনার শিকার মানুষের সহায়তার জন্য এ অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বেসরকারি ব্যাংক পরিচালকরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক ব্যাংক চেয়ারম্যান, পরিচালকসহ সংশ্লিষ্টদের
নওগাঁয় যৌতুকের দাবি ও কন্যা সন্তান হওয়ায় স্ত্রী দোলন আক্তারকে শ্বাস রোধে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক আব্দুস ছালাম রিপনের বিরুদ্ধে। গত ২৯মার্চ রাতে নওগাঁ সদর উপজেলার তিলকপুর মাল া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে ৩১ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আব্দুস ছালাম রিপন সদর উপজেলার তিলকপুর মাল া গ্রামের আলহাজ্ব মুনছুর আলীর
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এলাকার উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কখনও দেশে, কখনও দেশের বাইরে খেলা নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তাই বলে এমপি হিসেবে এলাকার উন্নয়নে নিজ দায়িত্ব ভুলে যাননি। এ কারণে শত ব্যস্ততার মধ্যেও ঠিকই নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আজ সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ছাত্ররাজনীতির পুরোধা কাজী আসাদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান। জোহরের নামাজের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যে একটি দেশের উন্নয়ন সম্ভব, সেটি আমরা গত ১০ বছরে প্রমাণ করেছি। যখন আমরা সরকার গঠন করি, তখন ছিল বিশ্বে অর্থনৈতিক মন্দা- আমরা সেই সময় প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হই। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দেশের বিভিন্ন জায়গায় ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করাই এখন
কাস্টমস কর্মকর্তা সেজে কোটি টাকা হাতিয়ে নেয়ার পর সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর মিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, সংঘবদ্ধ প্রতারক দল কাস্টমস কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছিল।অবশেষে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘কোরআনিক পার্ক’ নামে একটি নতুন পার্ক উদ্বোধন করা হল। কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে এটি বিশ্বের প্রথম কোরআনিক পার্ক। দেশটির আল-খাওয়ানিজ অঞ্চলে ৬০ হেক্টরজুড়ে নির্মাণ করা হয়েছে পার্কটি। এর মাধ্যমে ঐশীগ্রন্থ কোরআন সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা। à¦à§à¦°à¦à¦¨ শরিফà§à¦° à¦à¦²à§à¦à§ নিরà§à¦®à¦¿à¦¤ বিশà§à¦¬à§ পà§à¦°à¦¥à¦® পারà§à¦ à¦à¦¾à¦²à§ [http://www.ittefaq.com.bd/assets/news_photos/2019/04/01/image-41891-1554103281.jpg] দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, উদ্বোধনের পর এ পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির শিক্ষক লাউঞ্জে এ বৈঠক শুরু হয় বলে জানান কোটা সংস্কার আন্দোলনের নেতা মোহাম্মদ রাশেদ খান। বৈঠকে ভিপি নুর ছাড়াও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান ও ফারুকসহ আরও অনেকে উপস্থিত
নির্ধারিত ফুট ওভারব্রিজে না উঠে সড়ক দিয়ে রাস্তা পার হলেই বসতে হবে এক ঘণ্টার কাউন্সিলিং ক্লাসে। ট্রাফিক আইন ও সচেতনতাভিত্তিক জ্ঞান নিয়ে তবেই ছুটি পাওয়া যাবে ক্লাস থেকে। রাজধানীর বনানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ এমনই এক কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এয়ারপোর্ট সড়কে বনানী পুলিশ বক্সে গিয়ে দেখা যায়, ট্রাফিক আইন সম্পর্কে কাউন্সিলিং ক্লাস নেওয়া হচ্ছে
এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিরুদ্ধে হারের ভ্রূকুটি নিয়ে এ দিন প্রিমিয়র লিগে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেইসঙ্গে লিগে তিন নম্বরে ওঠার হাতছানি ছিল তাদের। শুরুতে এগিয়ে গিয়ে প্রতিশোধের সম্ভাবনা জাগিয়েছিল রেড ডেভিলরা। তবে বাকি সময়ে দুই গোল খেয়ে হারের হতাশা নিয়ে ফিরেছে দলটি। মঙ্গলবার রাতে মলিনিউয়াক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের কাছে ২-১ গোলে হেরেছে উলে গুনার শুলশারের দল। প্রতিপক্ষের
অবশেষে বন্ধ হয়ে গেল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘গুগল প্লাস’। গতকাল মঙ্গলবার থেকে গুগল প্লাসের ব্যবহার কারীরা এটি ব্যবহার করতে পারছেন না। গত মাসের মাঝামাঝি সময়ে গুগল প্লাস বন্ধ করে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে গুগল। সে সময় বলা হয়, ২ এপ্রিল থেকে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে। গুগল প্লাস তার ব্যবহারকারীদের তথ্যে সুরক্ষা নিশ্চিত করতে না
আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় সরকারি ও বেসরকারিভাবে পালিত হবে। এ উপলক্ষে সরকারি পর্যায়ে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এবং জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দু’দিনের ব্যাপক কর্মসূটি পালিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন জানায়, বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন বিষয় তুলে ধরা এবং এই শিল্পের ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত
চকবাজার থেকে বনানী। বনানী থেকে গুলশান। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে সব সেবা সংস্থাই। এতে চকবাজারের চুড়িহাট্টার পর অভিজাত এলাকা বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। আত্মরক্ষার্থে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মানুষের করুণ মৃত্যু শিহরিত করেছে সবাইকে। বনানীর পর গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যায়। অল্পদিনের ব্যবধানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। রাজধানীতে অপরিকল্পিতভাবে
শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে আগামী শুক্র বা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবাল রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এতথ্য জানান। তিনি বলেন, “স্যারের (ওবায়দুল কাদের) শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বৃহস্পিতবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন তার ডাক্তাররা। এরপর
হাতিরঝিল থেকে বিদায় নিচ্ছে বহুল আলোচিত বিজিএমইএ কার্যালয়। দেশে তৈরি পোশাক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) এর নতুন ভবন নির্মাণ হচ্ছে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে লেকসাইট ভিউয়ের সাড়ে পাঁচ বিঘা জমির ওপর। যা আজ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিএমইএর নতুন দপ্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ আট বছর মামলা
আজ বুধবার রাতে পালিত হবে পবিত্র শবেমেরাজ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এ রাতে অলৌকিকভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সঙ্গে কথা বলে পৃথিবীতে ফিরে আসেন। আজ তাই পবিত্র এই দিনে জিকির-আজকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবেমেরাজের রাত অতিবাহিত করেন মুসলমানরা। হাদিস ও সাহাবিদের বর্ণনা অনুযায়ী, মেরাজের রাতে ফেরেশতা জিবরাইল (আ.) রাসুল (সা.) নিয়ে কাবা শরিফের হাতিমে যান।
চলতি বছরের প্রথম তিন মাসে দেশে মোট এক হাজার ১৬৮টি সড়ক দুর্ঘটনায় এক হাজার ২১২ জন নিহত ও দুই হাজার ৪২৯ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১৫৭ জন নারী ও ২১৫ জন শিশু রয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ সারাদেশে এসব প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ
দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়াকে ভালোবাসে এবং পরকালকে অবহেলা করে। ফলে সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুনিয়াকেও ভালোবাসতে হবে, এ ভালোবাসা হবে পরকালের সফলতার জন্য। দুনিয়ার সময়কে গুরুত্ব দিয়ে ভালোবাসার সঙ্গে আল্লাহর বিধান পালন করতে হবে। কেননা দুনিয়া হচ্ছে পরকালের সফলতা লাভের কর্মক্ষেত্র। যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার সব সুযোগ-সুবিধাকে পরকালের সফলতা লাভের জন্যই ব্যবহার করে। কেননা
দীর্ঘ ২০ বছর পর আবার প্রায় ছয় শতাধিক চরমপন্থি সংগঠনের সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। এবার পাবনাসহ ১৫ জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুনোখুনিতে লিপ্ত চরমপন্থি সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে ছয় শতাধিক চরমপন্থি সদস্য আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার
বাংলাদেশের অর্ধেক ব্যাংক এখনও সাইবার নিরাপত্তা ঝুঁকিতে থাকায় একে বড় ধরণের বিপর্যয় হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা যায় যে, দেশের মোট ব্যাংকের ৫০ ভাগ সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল (এনজিএফডব্লিউ) সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি। ৩৫ শতাংশ ব্যাংক আংশিক এবং ১৫ শতাংশ ব্যাংক এই ফায়ারওয়াল স্থাপনের