বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আতঙ্কে ত্রুটিপূর্ণ ভবন মালিকরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ১৬:৫৫

শেয়ার করুনঃ
আতঙ্কে ত্রুটিপূর্ণ ভবন মালিকরা

চকবাজার থেকে বনানী। বনানী থেকে গুলশান। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে সব সেবা সংস্থাই। এতে চকবাজারের চুড়িহাট্টার পর অভিজাত এলাকা বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। আত্মরক্ষার্থে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মানুষের করুণ মৃত্যু শিহরিত করেছে সবাইকে। বনানীর পর গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যায়। অল্পদিনের ব্যবধানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। রাজধানীতে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একইসঙ্গে যেসব বহুতল ভবনে অগ্নিনির্বাপণ সুবিধা বা সরঞ্জাম নেই সেগুলোর বিরুদ্ধেও অভিযান চলছে। গত সোমবার এ অভিযান শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ভবন মালিকরা। কারণ রাজধানীর অধিকাংশ ভবন বিল্ডিং কোড, নিয়ম, নকশা না মেনে নির্মাণ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের জরিপ মতে, রাজধানীর ৮০ থেকে ৯০ শতাংশ ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ- এ তিন ক্যাটাগরিতে বিভক্ত করে ভবন মালিকদের অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেয়ার জোর তাগিদও দেয়া হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তবে সে তাগিদ বরাবরই উপেক্ষা করে আসছে ভবন মালিকরা। এবার রাজধানীর বিভিন্ন উচ্চ ভবনের সার্বিক বিষয় খতিয়ে দেখতে অভিযানে নেমেছে রাজউক। রাজউকের ৮টি জোনের অধীনে ২৪টি টিম (অথোরাইজড অফিসার, সহকারী অথোরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকের সমন্বয়ে) ১০ তলার বেশি বহুতল ভবনগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ ইতোমধ্যে শুরু হয়েছে।

জোনগুলো হচ্ছে- জোন-১ (আশুলিয়া, ধামসোনা), জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর), জোন-৩ (সাভার, মিরপুর), জোন-৪ (গুলশান, বনানী, মহাখালী, পূর্বাচল), জোন-৫ (ধানমন্ডি, লালবাগ), জোন-৬ (মতিঝিল, ভুলতা), জোন-৭ (কেরানীগঞ্জ, জুরাইন, সূত্রাপুর, ওয়ারী) এবং জোন-৮ (ডেমরা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও )। রাজউকের এ অভিযান আগামী ১৫ দিন চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজউকের এ অভিযানে আতঙ্কিত হয়ে পড়েছেন ভবন মালিকেরা। তারা মনে করছেন, যেহেতু সব ধরনের নিয়ম মেনে ভবন তৈরি করেননি সেহেতু রাজউকের অভিযানে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এমনকি তাদের ভবনের অংশবিশেষও অপসারণ করা লাগতে পারে। পাশাপাশি ভবনে নানা সুবিধা বাস্তবায়ন করতে আর্থিক ব্যয় বাড়ারও আশঙ্কায় রয়েছেন তারা।

আরও

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে
গত ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে এফআর টাওয়ারে আগ্নিকাণ্ডের পর জানা যায়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ১৮ তলা ভবন নির্মাণের জন্য এফআর টাওয়ারের নকশা রাজউক থেকে অনুমোদন করা হয়। এরপর সেখানে নির্মাণ করা হয় ২৩ তলা। রাউজকের অনুমোদিত নকশা থেকে এ ভবনের নকশায় আরও অনেক বিচ্যুতি ঘটেছে। এফআর টাওয়ারের মালিকপক্ষ ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাজউকের কাছে আরেকটি নকশা পেশ করে, যার সঙ্গে রাজউকে সংরক্ষিত নকশার কোনো মিল নেই।

রাজধানী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বনানীতে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনের মালিকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজধানীর বেশির ভাগ ভবন বিল্ডিং কোড মানে না। এর দায় রাজউকের, কারণ কিছু অসাধু কর্মকর্তা এসবের সঙ্গে জড়িত। বিভিন্ন কূটকৌশলে ভবন মালিকরা নকশার সঙ্গে ভবনের মিল রাখেন না। এফআর টাওয়ারের মতো রাজধানীতে অনেক বহুতল ভবন রয়েছে নকশার সঙ্গে যেগুলোর মিল নেই, বিল্ডিং কোড মানা হয়নি। বেশিরভাগ ভবনেই নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা। এরমধ্যে রাজউকের এমন অভিযানে ভবন মালিকরা আতিঙ্কিত হয়ে পড়েছেন। কারণ রাজউক সঠিকভাবে অভিযান পরিচালনা করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।

রাজধানীর মতিঝিলের বহুতল একটি ভবনে সোহরাব হোসেন নামে একজন বেসরকারি চাকরিজীবীর অফিস। তিনি বলেন, ‘আমরা যারা সাধারণ মানুষ এসব বহুতল ভবণে জীবিকার তাগিদে অফিস করি তারা সব সময় ভয়ে ভয়ে থাকি অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ নানা ধরনের দুর্ঘটনার কথা ভেবে। তাই জীবনের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাজউকের এমন অভিযানকে আমরা সাধুবাদ জনাই। আমরা চাই সব বহুতল ভবনসহ অন্যান্য ভবনের নিরাপত্তা নিশ্চিত হোক। অভিযানের কারণে ভবন মালিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে জীবনের নিরাপত্তা অনেক বেশি।’

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘আমরা পেছনে যেতে চাই না। সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা করার তাই করা হবে। আর কোনো ছাড় নয়। যারা আইন মানছেন না তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার সময় এসেছে। আমরা অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।’ জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীতে ১৯৯৬ সালের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী যেসব বহুতল ভবন নির্মাণ করা হয়েছে শুধু সেসব ভবনের বিরুদ্ধেই অভিযান চলবে। ভবনগুলোতে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা কেমন, মূল সিঁড়ির পাশাপাশি জরুরি বিকল্প সিঁড়ি আছে কি-না, পাম্পের কী অবস্থা, লিফট-ফায়ার লিফট, জেনারেটর কক্ষ ও আগুন নিয়ন্ত্রণ কক্ষ আছে কি-না এসব বিষয়ে অধিক গুরুত্ব দেয়া হবে।

আরও

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়
গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে ২৬ জন নিহত হয়েছেন। এর আগে ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। অল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় দুটি বড় অগ্নিকাণ্ডের পর বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এদিকে রাজধানীর সদরঘাট এলাকার ইস্টবেঙ্গল ইনস্টিটিউটশন সুপার মার্কেটসহ ৫৩ ভবনকে অগ্নিনিরাপত্তার জন্য অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়া ১৭৩ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সদরঘাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোস্তফা মোহসিনের নেতৃত্বে ইস্টবেঙ্গল ইনস্টিটিউটশন সুপার মার্কেটকে অতি ঝুঁকিপূর্ণ সংবলিত ব্যানার টাঙিয়ে দেয়া হয়।

অন্যদিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, কোনো ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য ‘অভিযোগ বক্স’ চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ফোন ও হোয়াটস অ্যাপ নম্বরও থাকবে। এসব মাধ্যমে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। যারা ভবনের সমস্যা জানাবেন তাদের পরিচয়ও গোপন রাখা হবে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে সবাইকে নিয়ে নিরাপদ ঢাকা গড়ে তুলব। প্রতিটি আঞ্চলিক অফিসে অভিযোগ বক্স খোলা হবে। একটি ফোন নম্বর চালু করব। সঙ্গে হোয়াটস অ্যাপ সংযোগ থাকবে। আমরা একটি নগর অ্যাপ চালু করার জন্যও কাজ করছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ দৌড়ঝাঁপে ভবনের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রকাশ পেয়ে যাবে-এমন ভয়ে আছেন ভবন মালিকরা। একদিকে রাজউকের অভিযান অন্যদিকে ডিএনসিসির উদ্যোগে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

মতিঝিলে এলাকায় অধিকাংশ ভবনেই নেই পার্কিং সুবিধা

রাজধানীর মতিঝিল এলাকার বহুতল ভবনগুলোর বেশির ভাগেরই কার পার্কিং স্পেস নেই। মতিঝিল এলাকার বেশিরভাগ বহুতল ভবন ৯০ দশকের শুরু থেকে পরবর্তী পর্যায়ে নির্মিত হয়েছে। সে সময় এসব ভবনে পার্কিং স্পেস রাখার বাধ্যবাধকতা ছিল। তারপরও রাজউকের ছাড়পত্র নিয়েই নকশাবহির্ভূতভাবে পার্কিং ছাড়াই বহুতল ভবনগুলো নির্মিত হয়েছে। জানা গেছে, মতিঝিলে বহুতলবিশিষ্ট ভবন রয়েছে ১৫৭টি। এর মধ্যে শুধু ১৭টিতে আছে পার্কিং স্পেস। বাকি ১৪০টি ভবনেই গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই।

পার্কিং ব্যবস্থাহীন ভবন, মার্কেট, শপিং মল এখন যানজটসহ জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিল্ডিং কোড অমান্য করে প্রকাশ্যে একের পর এক ভবন গড়ে উঠছে নগরজুড়ে। সুউচ্চ ভবনগুলোর আন্ডারগ্রাউন্ড ফ্লোরের পুরোটা গাড়ি পার্কিংয়ের জন্য সংরক্ষিত থাকার কথা। এখানে গুটিকয়েক ভবন রয়েছে ৫০-৬০-র দশকের দিকের ভবন।

খোদ রাজউক ভবনেও নেই পার্কিং স্পেস

বিভিন্ন সময় অফিস পরিবর্তন হয়ে বর্তমানে রাজউক ভবন এসবের একটি। এ প্রতিষ্ঠানের উল্লেখ্যযোগ্য কোনো গাড়ি পার্কিংয়ের স্পেস নেই। পার্কিং একটি ছোট জায়গা থাকলেও সেখানে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের থাকার জায়গা বানানো হয়েছে। তবে রাজউকে প্রবেশ পথেই কিছু ওপেন স্পেস রয়েছে। সেখানে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি রাখা হয়। রাজউকের এক কর্মকর্তা নাম প্রাকাশ না করার শর্তে বলেন, ‘রাজউক অভিযান পরিচালনা করে আর তাদেরই যদি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকে তাহলে তা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। যদিও রাজউক ভবন যখন নির্মাণ হয়েছে তখন পার্কিং ব্যবস্থা রাখা বাধ্যতামূলক ছিল না। পরবর্তীতে রাজউকের ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুসারে ছয়তলার উপরে নির্মিত সব ভবনের নকশা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়।’

তিনি বলেন, ‘ওপেন স্পেসে গাড়ি পার্কিং করা হলেও ভিতরে একটি পার্কিংয়ের জায়গা করা আছে, কিন্তু সেটা তুলনামূলক ছোট পরিসরে। এরমধ্যে সেখানে আবার আনসার সদস্যদের থাকার জায়গা করা হয়েছে ফলে পার্কিং স্পেস কমে গেছে।’রাজউকে বিভিন্ন প্রয়োজনে যারা গাড়ি নিয়ে আসেন তাদের যত্রতত্র পার্কিং করতে হয়। রাজউকের ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুসারে ছয়তলার উপরে নির্মিত সব ভবনে নকশা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কিন্তু বিল্ডিং কোড অমান্য করে প্রকাশ্যে চোখের সামনেই একের পর এক ভবন গড়ে উঠছে মতিঝিল এলাকাসহ পুরো রাজধানীতে। ফলে মতিঝিল এলাকায় প্রায় সব গাড়িই সড়কে পার্কিং করা হয়। সৃষ্টি হয় যানজটের। রাজউক যে অভিযান শুরু করেছে তা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে যানজটও কমবে; সেই সঙ্গে কমবে অগ্নিদুর্ঘটনাও।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন নতুন বিধিমালা ও আচরণবিধি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিধিমালা প্রকাশ করা হয়েছে।  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বিষয়টি ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে।  মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বোয়িং ও বিমানকে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা