নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন, সেমিনার ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ ( ১৫ মে ২০২৫) বেলা ১২ টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। অনুষ্ঠানের শুরুতেই তিনি ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন। পরে মেলার ষ্টলগুলো পরিদর্শন
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ১০৩ নং এস ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মরত থাকলেও সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার দিন উপস্থিত ছিলেন মাত্র একজন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে দুলাল একাই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এক কক্ষে বসিয়ে পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষাকক্ষে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল অত্যন্ত কম—তৃতীয় শ্রেণিতে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলেই সরকারের গা জ্বলে। কারণ তারা জানে নির্বাচন হলে বিএনপিই জয়ী হবে। তাই নির্বাচন দিতে তারা ভয় পায়। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছে শুধু একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে গিয়ে দেশটি বাংলাদেশ সরকারের প্রতি কিছু গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে, যার মধ্যে প্রধানত মানবপাচার ও মানিলন্ডারিং ইস্যুতে হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি অন্যতম। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও লুৎফি সিদ্দিকি, যেখানে শ্রমিক প্রেরণ ও অভিবাসন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়া সরকার জানায়, কিছু বাংলাদেশি এজেন্সির বিরুদ্ধে হয়রানিমূলক মামলার
বিদেশে পালানোর চেষ্টাকালে বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগমুহূর্তে বৃহস্পতিবার (১৫ মে) সকালবেলা তাকে আটক করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। আটক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি দলের শৃঙ্খলা ভঙের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে সদ্য ঘোষিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে সোহেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাপ্পি দাস। ছাত্রদলের পক্ষ
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে । এসময় ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়াম আলীর স্ত্রী। আহত ফাতেমা খাতুন সাহারবাটি গ্রামের বেগুলের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় রিতা খাতুন মাঠে ধান
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল ব্রি ধান ১০১ জাতের ধান চাষ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার এক কৃষকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, কৃষক মাহমুদুল চৌধুরীসহ আরও অনেকে। কৃষক মাহমুদুল
পটুয়াখালীতে চান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পটুয়াখালী জেলা স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ) ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চান মিয়া পটুয়াখালী জেলার দুমকী উপজেলার কাত্তিকপাশা এলাকার মোঃ আমির হোসেন শরীফের ছেলে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা স্পেশাল পিপি অ্যাডভোকেট
টাঙ্গাইল জেলার ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় বিএনপির নেতৃবৃন্দ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন। ১৪ মে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, পেশাজীবি সংগঠন, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের হাতে এই রূপরেখার লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। এদের
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই একনিষ্ঠ কর্মীকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামিদের কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করেছে। এর আগে বুধবার দিবাগত রাতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দুই নেতা মো. জোবায়ের হোসেন(১৯) ও ফয়সাল আহমেদ(২০)কে আটক আটক করে থানায় নিয়ে আসে। আটক মো. জোবায়ের
রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা উন্নয়ন তহবিলের অর্থ দ্বারা গৃহীত স্কিমের কাজ বাস্তবায়ন প্রকল্পের লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসম্মুখে এ লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়। এসময় উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপসহকারী প্রকৌশলী সৌরভ ভৌমিক সহ অন্যান্য এলাকার ঠিকাদাররা উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। ধান, গম, পাট, আলু, সরিষা ও সবজি চাষের পাশাপাশি এবার ব্যাপক হারে ভুট্টা চাষ করে সফলতা পেয়েছেন এখানকার কৃষকেরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন অনেকেই। উপজেলার আয়মা গ্রামের কৃষক আনিছুর রহমান আনিছ জানান, তিনি এ বছর ৭৫ হাজার টাকা খরচ করে ৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। ইতোমধ্যেই
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে লোক ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা ফের ঘটেছে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকায়। সর্বশেষ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে জেলার কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্তে ১৪ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃতরা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, সীমান্তে কড়া নিরাপত্তা
নওগাঁ সদর উপজেলার তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বরাদ্দপ্রাপ্ত পাঁচ লাখ টাকার ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর অধীনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমে বরাদ্দকৃত এই অর্থ শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত ছিল। তবে সরেজমিনে দেখা যায়, এসব অর্থের সিংহভাগই ভূয়া বিল-ভাউচারের
মৌলভীবাজারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকা থেকে বিকাশ ধর দীপ্ত নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। বিকাশ ধর মারকোনা গ্রামের সুধীর ধর এর ছেলে এবং সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। আটককৃত যুবকের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং তার বক্তব্যের তীব্র
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খুব শিগগিরই সাংবাদিকদের জন্য নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া শুরু হবে। তিনি বলেন, এখন থেকে কার্ড পাবে শুধু সৎ ও কর্মরত সাংবাদিকরাই। প্রেস সচিব বলেন, সম্প্রতি ১৬৭ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল যা ছিল একটি ভুল সিদ্ধান্ত। ভুল সংশোধনের জন্য নতুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঋণের টাকা আদায়ের নামে এক দরিদ্র নারীর দুধেল গাভী জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই গাভীর এক মাস বয়সী বাছুর। অসহায় অবস্থায় বাছুরটিকে কোলে নিয়ে বৃহস্পতিবার (১৫ মে) ঝালকাঠি আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী নারী নারগিস আক্তার। নারগিস উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা। তার স্বামী আবু বকর একজন আওয়ামী লীগ
নওগাঁ জেলার জনজীবন বৃষ্টিহীন বৈশাখের তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে চলা এই দাবদাহে তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এই অবস্থা আগামী ১৬ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী কয়েকদিন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। নওগাঁয় সকাল থেকেই সূর্যের প্রখর তাপ শুরু হয়, যা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে ‘নগরবাসীর’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ নগর ভবনের সামনে জড়ো হন এবং সব গেটে তালা ঝুলিয়ে দেন। এদিন দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ডিএসসিসির কোনো কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করতে
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রশান্ত দাশ (২৬) ও শামসুল ইসলাম মিন্টু (৪০)। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়। পুলিশের বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে আটক করা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন বুধবার সকাল থেকে রণক্ষেত্রে রূপ নেয়। দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্ব, জমি নিয়ে বিরোধ এবং মাদক সংশ্লিষ্ট উত্তেজনা চরম আকার ধারণ করে। এতে প্রাণ হারিয়েছেন নিয়াজুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। তিনি স্থানীয় চান্দের গোষ্ঠীর তোতা মিয়ার ছেলে ছিলেন। চান্দের ও সলিম গোষ্ঠীর মধ্যে ঘটে এই সংঘর্ষ। দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সকাল থেকেই শুরু হয়
কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের পরিবার আজও মানবেতর জীবনযাপন করছে। মৃত এই যোদ্ধার স্ত্রী জোবেদা বেগম ভিক্ষা করে আর একমাত্র ছেলে আব্দুল জব্বার ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালান। অথচ সরকারি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন একজন সরকারি চাকুরিজীবী, যার বিরুদ্ধে ভুয়া পরিচয়ে ভাতা ভোগের অভিযোগ রয়েছে। জানা গেছে, মৃত মফিজুল ইসলামের নাম ভারতীয় তালিকায় ৩৯৭০৩ নম্বর হিসেবে উল্লেখ থাকলেও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবির পক্ষে শিক্ষকদের অবস্থান আরও জোরালো হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস সম্পূর্ণভাবে শাটডাউন থাকবে। বৃহস্পতিবার কাকরাইলে চলমান আন্দোলনে তিনি এই ঘোষণা দেন। অধ্যাপক রইস উদ্দিন বলেন, আমরা কোনো ষড়যন্ত্র করতে আসিনি, আমাদের উপস্থিতি আমাদের ন্যায্য অধিকারের পক্ষে। তিনি