সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোপালপুরে গণজমায়েতে আব্দুস সালাম পিন্টু: শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি চলবে না

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মোঃ নুর আলম-গোপালপুর , উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ২০:৫০

শেয়ার করুনঃ
গোপালপুরে গণজমায়েতে আব্দুস সালাম পিন্টু: শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি চলবে না

টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে এক গণজমায়েত, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, এই দেশের রাজনৈতিক ইতিহাসে যারা শহিদ হয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি করে কেউ রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, জুলাই বিপ্লব শুধু একটি সরকারের পতন ঘটায়নি, বরং গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে।

বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি কোনোভাবেই চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবে না। দলকে একটি আদর্শ রাজনৈতিক দলে পরিণত করতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। গোপালপুর-ভূঞাপুরের উন্নয়ন নিয়ে তিনি বলেন, গত ১৬ বছরে এই এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে, তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মতো গোপালপুর-ভূঞাপুরেও সমান উন্নয়ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহসভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক ওপেল, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন ও ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ।

আরও

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আব্দুস সালাম পিন্টু শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগই আজকের বাংলাদেশের ভিত্তি। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানোর কথা বলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বিএনপির শক্তিকে জনগণের শক্তিতে রূপান্তর করেই এই দেশে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধ রাজনীতি গড়ে তুলতে হবে।

গোপালপুর বিএনপিজুলাই গণঅভ্যুত্থান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সবশেষে, গণজমায়েতের সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আমিনুল ইসলাম, যিনি অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও

গাজীপুরে নবম দিনেও কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ প্লাটুন বাহিনী

গাজীপুরে নবম দিনেও কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ প্লাটুন বাহিনী

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

সর্বশেষ সংবাদ

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

এ সম্পর্কিত আরও পড়ুন

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি

কলাবাগানে বিএনপি নেতাকর্মীদের হকার উচ্ছেদ অভিযান

কলাবাগানে বিএনপি নেতাকর্মীদের হকার উচ্ছেদ অভিযান

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) বিকেলে পান্থপথ সিগন্যাল থেকে এ অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সংশ্লিষ্ট নেতারা জানান, অভিযান শুরুর আগে চার-পাঁচ দিন ধরে এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি কয়েক

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে তাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক চিঠিতে নোটিশ জারি করা হয়। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন উপজেলার ৮ নম্বর

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত অভিযানে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। রোববার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে