গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বুধবার এক ঘোষণায় জানান, আলবানিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, আলবানিজের কার্যকলাপ একটি উদ্দেশ্যমূলক কৌশল, যার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আল জাজিরা জানায়, ফ্রান্সেসকা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় একে একে প্রাণ হারালেন চারজন যুবক। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বুধবার রাতে সীমান্তবর্তী দুর্গম এলাকার একটি চা শ্রমিক পল্লিতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর একজন তা তুলতে নামেন এবং কিছু সময়ের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর
মানুষের চরিত্র, আচরণ ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামে রয়েছে চমৎকার দিকনির্দেশনা। রাসুলুল্লাহ (সা.) মানুষের জীবনের প্রতিটি দিকেই হেদায়াত দিয়েছেন, যা শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনকেও করে তোলে সুন্দর ও সফল। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সেই মুসলমানই উত্তম, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (বুখারি)। এ হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। সমাজে
আশাশুনি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়সহ অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস এখন পানির সঙ্গে যুদ্ধ করে চলছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে, আর একটানা কয়েকদিনের বৃষ্টিতে পুরো এলাকা পরিণত হয় জলাবদ্ধ চত্বরে। অফিসপ্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের রাস্তা ও ভবনের সামনের জায়গাগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে। অফিসে যেতে হলে পায়ে পানি ডুবিয়ে বা জুতা খুলে প্রবেশ করতে হচ্ছে কর্মকর্তা, কর্মচারী,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সদস্য শেফালিকা ত্রিপুরা। বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পরিষদের
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি এখন অতীতের অধ্যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা ও পথসভায় তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। পথসভায় তিনি শেখ হাসিনাকে সরাসরি ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, ‘হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক।’ হাসনাত আব্দুল্লাহ
যুক্তরাজ্যে অবস্থানরত মৌলভীবাজার জেলার বিএনপি নেতাকর্মীদের আয়োজনে এক মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য ও অভিযোগ তুলে ধরেন। মঙ্গলবার (৮ জুলাই) লন্ডনের হোয়াইট চ্যাপলের মাইদা গ্রীল হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল। এই চক্রান্তে জড়িত ছিল পাশ্ববর্তী একটি দেশ,
নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা ফুল ব্যবহারের বিষয়ে দুটি রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষায় শাপলাকে আর কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না। বুধবার রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শাপলা আমাদের জাতীয় প্রতীক। একে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করা
কুমিল্লায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে গোমতী নদীর পানি হঠাৎ করে দ্রুতগতিতে বাড়ছে। এ অবস্থায় নদী পাড়ের মানুষজনের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় গোমতীর পানি রেকর্ড করা হয় ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩.৫ মিটার নিচে। তবে একই দিন রাত ৮টার দিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তখন নদীর
অবশেষে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে ঘোষণা করেছে দলটি। সদ্য বিএনপি ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদানকারী এই বর্ষীয়ান রাজনীতিবিদকে হাতপাখা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। বুধবার অনুষ্ঠিত এক বিশেষ কাউন্সিল অধিবেশনে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করা হয়। প্রার্থিতা ঘোষণার পরপরই কলাপাড়া ও রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৯ জুলাই) সকালে বগুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হারুন উপজেলার বাওনা গ্রামের আব্দুল মজিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে হারুন মেম্বার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খাড়ির পাশে একটি তালগাছ
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারিভাবে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৮ জুলাই মোবাইল ব্যবহারকারীরা পাচ্ছেন ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা, যার মেয়াদ হবে পাঁচ দিন। এই উদ্যোগের মাধ্যমে সরকার জনসচেতনতা বৃদ্ধি এবং জুলাই আন্দোলনের ইতিহাস স্মরণ করতেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। বুধবার মোবাইল অপারেটরদের কাছে পাঠানো নির্দেশনায় বিটিআরসি জানিয়েছে, ডাক ও
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে
ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামে এক মা ও ছেলে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে কালেমা পাঠ করে তাঁরা ইসলাম ধর্মে দীক্ষিত হন। ধর্মান্তরের এ কার্যক্রম সম্পন্ন হয় নলছিটি উপজেলার একটি কাজী অফিসে এবং আদালতের হলফনামার মাধ্যমে প্রক্রিয়াটি আইনি স্বীকৃতি পায়। ধর্মান্তরিত ছেলের নাম আগে ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম
খাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকাল ৩টার দিকে মহালছড়ি সদর ইউনিয়নের ভোয়াত্যা পাড়া গ্রামের পাশে একটি ডোবার মধ্যে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, লাশটির বয়স ১৫ থেকে
অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। আজ বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইংয়ের বরাতে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু অগ্রগতি তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। গত বছর ৫
ভারতের প্রতি বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক বিবৃতিতে তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই।” বুধবার (৯ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আইনগত অনুরোধ জানানো হয়েছে, ভারত সে অনুরোধে
কুয়াকাটা সমুদ্র সৈকতের পেশাদার ফটোগ্রাফারদের দক্ষতা বৃদ্ধিতে ১৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণটি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, রিও নির্বাহী সম্পাদক মো. সাইদুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ফটোগ্রাফার সমিতির পরিচালক
নোয়াখালীতে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতার তীব্রতা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে একদিনেই জেলার পানির স্তর ১৯ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। টানা মুষলধারে বৃষ্টিতে সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে রাজবাড়ীর মেসার্স আমিন এগ্রো ফার্ম লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা এবং এর সহযোগী প্রতিষ্ঠান অর্ণব ফার্টিলাইজারকে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘ শুনানি ও তদন্ত শেষে গত ৭ জুলাই অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এই আদেশ প্রদান করা হয়। তবে দাপ্তরিক চিঠি না পাওয়ায় ৯ জুলাই (বুধবার) পর্যন্ত রায় বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা পরিবেশ
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় আলোচিত মা, মেয়ে ও ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার ৮ জন আসামির প্রত্যেককে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লার ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। রিমান্ড আবেদনের শুনানিকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান। মামলার শুরুতে তদন্ত কর্মকর্তা ছিলেন বাঙ্গরা বাজার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতারকৃত হাবলিপাড়া জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইমামকে তিনদিন এবং মোয়াজ্জিনকে দুইদিনের রিমান্ডে পুলিশের হেফাজতে পাঠানোর আদেশ দেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার মামলাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে। বুধবার (৯ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, হাকিমপুর থানায় দায়েরকৃত নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলায় (মামলা নং ১৭) তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পৌর শহরের বাসুদেবপুর এলাকার জাহিদুল ইসলাম
মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণাঞ্চলে চারদিন ধরে টানা বর্ষণ চলছে। বিশেষ করে মঙ্গলবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টির কারণে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে