গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে আজ নাটমন্দিরে সারাদেশের মত উদযাপিত হলো দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, জেলা প্রশাসক, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব এস.এম. আনোয়ারুল
বরিশালের আগৈলঝাড়ায় বাসন্তী পূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপীদের মাঝে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র অর্থ সহায়তা প্রদান। আসন্ন বাসন্তী পূজা উপলক্ষে উপজেলার পূজারীদের মধ্যে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী, পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এমপির অর্থসহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র ভাইস চেয়ারম্যানসহ ৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁর হলেন-উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপল্স পাটি(এনপিপি) পার্টির মোঃ আঃ রাজ্জাক(আম মার্কা নিয়ে ১০৪ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাংলাদেশ বনাম মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর সম্প্রীতির ভলিবল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় উক্ত খেলা ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ সড়কের লাল ব্রীজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। উম্মুক্ত এ খেলায় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)বনাম মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ( বিজিপি) মধ্যকার প্রতি দলের ৬ জন করে দুইদলের ১২ জন খেলোয়াড় অংশ নেয়।সৌহার্দপূর্ণ ও সম্প্রীতির
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হকএর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পানিশ্বর মাঠে প্রশাসনের পক্ষে সালাম প্রদান করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন,সরাইল থানার এস আই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় মুক্তি যোদ্ধাগন সালাম
বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে ‘ফাইভ-জি’ ইন্টারনেট উদ্বোধন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী শুক্রবার (৫ এপ্রিল) দেশজুড়ে এ সেবা উদ্বোধন করা হবে। ফাইভ-জি চালু হলে তা বর্তমান সচল ফোর-জি থেকে ২০ গুণ বেশি গতিতে কাজ করবে। একটি পূর্ণাঙ্গ সিনেমা মাত্র ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে। এছাড়া লাইভ ভিডিও স্ট্রিমিংও আগের চেয়ে অনেকগুণ দ্রুত হবে। দক্ষিণ কোরিয়া এমন সময় এ প্রযুক্তি উদ্বোধন করতে যাচ্ছে যখন চীন,
আপনার ঘরের দরজায় চলে আসতে পারেন সোহেল তাজ। হ্যাঁ এমনবটাই ঘটতে পারে, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি আপনার দরজায় চলেই আসে, অবাক হবেন? এমনই ইঙ্গিত দিয়েছেন সোহেল তাজ নিজেই। সাথে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সোহেল তাজ বাইক চালিয়ে ঘুরে বাড়ি বাড়ি যাচ্ছেন। গ্রামের একটি সাধারণ মাটির ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দরজায় টোকা দিলেন তিনি। সেখানেই একটি বার্তা
২০১৮-১৯ অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যদিও এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ২৫ শতাংশ। আজ বুধবার এডিবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার এডিবি ঢাকার কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ
ডাকসুর সাবেক ভিপি ও মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ কি মন্ত্রী হচ্ছেন! আসন্ন সম্প্রসারিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন- এমন গুঞ্জন শুরু হয়েছে রাজনীতির অন্দরমহলে। বিশেষ করে গতকাল গণফোরামের আরেক সংসদ সদস্য মোকাব্বির খান এমপি হিসেবে শপথ গ্রহণের পর গুঞ্জনের এ ডালপালা মেলেছে। তার শপথ গ্রহণের নেপথ্যে সুলতান মনসুর কাজ করেছেন বলে ধারণা করা
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলিতে সাতজন নিহতের যে ঘটনা ঘটেছে এই খবরটিকে ‘ভুয়া’ বলে দাবি করেছে পুলিশ। বুধবার সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবর আসে কয়েকটি গণমাধ্যমে। এরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। তবে পুলিশ প্রশাসন এ ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে, রাজস্থলী উপজেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়দের কাছে খবর
ব্রুনাইয়ের সুলতান দেশব্যাপী ইসলামী শিক্ষার ওপর জোর দেয়ার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার তিনি এ আদেশ দেন। সেই সঙ্গে দেশটিতে খুব শিগগিরই শরীয়া আইন চালু হতে যাচ্ছে। ব্রুনেইয়ে শরীয়া আইনের আওতায় সমকামিতা ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক (ব্যভিচার) প্রমাণিত হলে পাথর ছুঁড়ে হত্যার বিধান চালু হচ্ছে। রাজধানী বন্দর শেরি বেগাওয়ানের কাজে জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী সুলতান
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন আট প্রার্থী। ৪র্থ ধাপে ৩১ মার্চ রবিবার অনুষ্ঠিত মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন তাদের জানানত হারান। জামানত হারানো প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে ৪৪৫ ভোট পেয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক আলী মুন্সী ও
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের আয়োজনে ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য ড. মীজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু নিজের ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান করে অন্য ধর্মকে বাতিল মনে করার মানসিকতার পরিবর্তন আনতে হবে। কতিপয় উগ্র ধর্মান্ধ ব্যক্তির কার্যক্রম মূলত ধর্মের অবমাননার
পটুয়াখালীর বাউফলে শাহ আলম হাওলাদার (২৪) নামের এক গাজা চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১টায় গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর ক ধারায় মাদক উৎপাদন ও চাষ করার অভিযোগে মামলা হয়েছে। শাহ আলম হাওলাদার উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও একই এলাকার মৃত মোখলেছুর রহমান হাওলাদারের পুত্র। বাউফল থানার এসআই মৃনাল সিকদার জানান, গোপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো রাইড শেয়ারিং সেবা চালু হয়েছে। ব্যক্তি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাসুদ পারভেজ এ শেয়ারিং সেবা চালু করেন। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেবা চালু থাকবে। শুরুতেই ২টি হোন্ডা দিয়ে শেয়ারিং শেবা চালু করেছেন তিনি। উদ্যোক্তা মাসুদ পারভেজ
বিআরডিবির বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প একত্রিত করে বঙ্গবন্ধু দারিদ্র দুরীকরন ফাউন্ডেশনে পরিবর্তে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তরের দাবীসহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচী, মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ পটুয়াখালী জেলা শাখা। বুধবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পটুয়াখালী প্রাঙ্গনে এসব কর্মসূচী পালিত হয়। এসময় সিবিএর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দাবীগুলোর মধ্যে অন্যতম প্রধান
পরীক্ষার কেন্দ্রে গেলেই তুলে নিয়ে যাওয়ার হুমকির কারণে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা দেয়া হয়নি রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল ডিগ্রি কলেজের ছাত্রী বিউটি খাতুনের। এর আগে গতকাল ২ এপ্রিল মঙ্গলবার পুলিশি পাহারায় দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নিয়েছে বিউটি। এর আগে গত ১ এপ্রিল সোমবার এ বিষয়ে আদালতে মামলা করে বিউটি খাতুন। এদিকে বিউটি খাতুন উপজেলার মাধাইমুড়ি গ্রামের বাবর আলীর মেয়ে। সাত মাস আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার বেলঅ ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ও পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করে তারা। পরে আন্দোলনকারীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। আন্দোলনকারীরা বলেন, ‘রাবিতে এর আগের বছর দ্বিতীয়বার পরীক্ষা দেবার সুযোগ থাকলেও এবার সেই সুযোগ দেয়া
সাময়িকভাবে বন্ধ থাকা জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বাংলাদেশে বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতীয় টেলিভিশন জি নেটওয়ার্কের চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। এর আগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক নোটিশে আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার করা হচ্ছে- তা জানতে চাওয়া হলে বাংলাদেশে ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয় পরিবেশক প্রতিষ্ঠান
রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুরে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮ সিরিয়ালের গাড়িটির সামনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের
কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলের টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। রাতের আঁধারে তারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন তাঁরা। বুধবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার মহেশখালীয়া পাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে, ৩ জন পুরুষ, ১৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে
রাঙ্গামাটির রাজস্থলীতে ‘সন্ত্রাসী’ দু’গ্রুপের গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক সংবাদমাধ্যমকে বলেন, ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন। স্থানীয়রা
ক্ষমা চেয়েও পার পেলেন না দিমুথ করুনারত্নে। শাস্তি পেতেই হলো তাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করার দায়ে লংকান ওপেনারকে বড় অংকের জরিমানা করেছে ক্রিকেট শ্রীলংকা (এসএলসি)। গুরুতর অভিযোগে করুনারত্নেকে সাড়ে ৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৬ লাখ ৩১ হাজার টাকা। দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। এর আগে করুনারত্নে এমন জঘন্য কাণ্ড ঘটানোয় অসন্তোষ
যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীকে ভোট না দিলে গ্রামবাসীর ভোটার কার্ড কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন পঞ্চায়েতপ্রধান মোদা শেখ হুসেন। সোমবার কৃষকদের চেক প্রদানের সময় ভাঙ্গড় ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতপ্রধান মোদা শেখ হুসেন এ হুমকি দেন। ভোটার কার্ড কেড়ে নেয়ার হুমকি ছাড়াও তিনি বলেন, মিমিকে ভোট না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক, চাষির মৃত্যুর পর তার পরিবারকে দুই লাখ টাকার