প্রধানমন্ত্রী সমকামী। তার সঙ্গীকে কোনদিনও লোকচক্ষুর আড়াল করেননি। তার সঙ্গী পুত্রসন্তান জন্ম দিয়ে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করলেন তারা। বিশ্বের কাছে বার্তা দিলেন যে এই সম্পর্ক সুখের ও চিরকালীন। সার্বিয়ার নারী প্রধানমন্ত্রী আনা ব্রানবিচ, সমকামী। কিন্তু এই নিয়ে কোনো রাখঢাক নেই তার। প্রথম থেকেই সামনে এনেছেন তার নারী সঙ্গীকে। ২০১৭ সালের জুনে ক্ষমতায় আসেন আনা ব্রানবিচ। খুব অল্প প্রশাসনিক ব্যক্তি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ ও বিভীষিকাময় অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা উচিত তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘এই ধরনের উদ্ভট লোককে তথ্যমন্ত্রী করে আমার মনে হয় সরকার অন্যায় করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত তাকে জাতীয় গোয়েন্দা
ঢাকার ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী রাবেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এসপি
সাধারণ নির্বাচনের আগে ভারতে উদ্বেগ বাড়াল ‘ইন্টারনেটের বিপদ’ সংক্রান্ত মাইক্রোসফটের এক রিপোর্ট। এ মাসেই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তিনটি বিষয়ে পৃথিবীতে সবার থেকে এগিয়ে ভারত। এগুলো হলো— সাধারণ মানুষের ওপর নজরদারি, ভুয়া খবর এবং গুজব ছড়ানো। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পাশাপাশি নিজের বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকেই অনেক বেশি ক্ষতির মুখোমুখি হন ভারতীয়েরা। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপে
ইসলাম ধর্ম গ্রহণ- পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার ‘গডস কল’ নামক গির্জার সাবেক যাজক ‘চার্লস ওকাওয়ানি’। সম্প্রতি তিনি ‘ওহিয়ে ইলাহি’ নামক গির্জায় প্রার্থনারত ৬৫ জন খ্রিস্টান ধর্মাবলম্বীসহ নিজে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘ওহিয়ে ইলাহি’ নামক গির্জার স্থানে বর্তমানে নির্মাণ করেছেন একটি মসজিদ। জানা যায় ইসলাম গ্রহণের পূর্বে ওই স্থানে এক সঙ্গে প্রার্থনা করতেন তারা। আর তাই ইসলাম গ্রহণের পরও যেন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামে মাদক ব্যবসা হারাম। কোনো মুসলমানের সন্তান মাদক ও হারাম ব্যবসার সাথে জড়িত হতে পারে না। টেকনাফের সাবরাং বড় মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিনে শনিবার দিনগত রাতে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা শফী বলেন, বর্তমান সরকার কওমী সনদের স্বীকৃতি দিয়ে আলেমদের মূল্যায়ন করেছেন। তাই আমাদের শিক্ষার্থীকে ভালো
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে মুসলিম সম্প্রদায় উইঘুরকে টার্গেট করে বেইজিংয়ের কঠোর দমন-পীড়ন তুরস্ক-যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে সমালোচিত হয়ে এলেও যেন এই নিপীড়নের পক্ষেই সাফাই গাইলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের বাদশাহীর এই প্রথম উত্তরাধিকারী কথিত ‘সন্ত্রাস দমন’ ও ‘উগ্রবাদ ঠেকাতে’ চীনের কঠোর দমননীতির সাফাই গেয়ে বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে ‘সন্ত্রাসবিরোধী’ ও ‘উগ্রবাদ প্রতিহত
প্রায় দশ হাজার কোটি টাকায় দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বোরিং কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করে টানেলের খনন কাজ পরিদর্শন করেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে সরাসরি তিনি পতেঙ্গার পৌঁছেন। Image result for বà¦à§à¦à¦¬à¦¨à§à¦§à§ শà§à¦ মà§à¦à¦¿à¦¬ à¦à¦¾à¦¨à§à¦² বà§à¦°à¦¿à¦ à¦à¦¾à¦°à§à¦¯à¦à§à¦°à¦® à¦à¦¦à§à¦¬à§à¦§à¦¨ [http://www.timenewsbd.net/contents/records/news/201902/134721_1.jpg] কর্ণফুলী নদীর তলদেশে ৯ হাজার ৮৮০ কোটি
বিমান দেখতে এসে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন হাতে আটক হয়েছে ৫ শিশু। সোহান, বড় ইমন, সাইফুল, ইমন ও শামীম এই দুরন্ত পাঁচ শিশু খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় এই ৫ বন্ধুর বসবাস। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, বিকেলে একসাথে খেলাধুলা করা। সবই চলে একসাথে। হঠাৎ একজনের ইচ্ছে হলো বিমান দেখার। যে কথা সেই কাজ। শাহজালাল বিমানবন্দরে দূরন্ত এই ৫ বন্ধুর
সদর উপজেলার কালির বাজারের বল্লভপুর উঃ পাড়া আইয়ুব আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ১১টায় সিএনজি চালক আক্তার হোসেনের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে একটি বসতঘর ভস্মীভূত হয় পাশের আরেকটি ঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে। ক্ষয়ক্ষতি পরিমান বিস্তারিত জানা যায় নি। হতাহতের
দুই দুইবার পিছিয়ে পরল বার্সেলোনা। দুইবারই গোল শোধ করলেন লিওনেল মেসি। এমনকি জয়সূচক গোলটিও করলেন। তাতে বর্ণাঢ্য ক্যারিয়ারে অনন্য মাইলফলকে পৌঁছালেন এ আর্জেন্টাইন। ৫০তম হ্যাটট্রিক। শেষদিকে সুয়ারেজকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। ফলে সেভিয়ার মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেভিয়ার মাঠে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি এদিন গোল পেয়েছেন লুইস সুয়ারেজ। গত কয়েক
সিলেট সিটি করপোরেশনের অবকাঠামো নির্মাণ প্রকল্পে বক্স কালভার্ট ও ইটের সাধারণ সড়ক নির্মাণসহ আনুষঙ্গিক কাজে পরামর্শক ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা। এ ছাড়া সিলেট বিভাগের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে খুবই ধীরগতি রয়েছে। এমনকি কিছু প্রকল্পের কোনো অগ্রগতিই হয়নি। এসব দেখে হতাশ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর কার্যক্রম ও
ভিয়েতনামে বৈঠককালে আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করেছে। তবে তারা আসল ট্রাম্প-কিম নন। বিশ্ববাসীকে আনন্দ দিতেই হুবহু তাদের সাজে সেজে শুক্রবার হ্যানয়ে একটি ভুয়া বৈঠকে বসেছিলেন নকল ট্রাম্প-কিম। পরে পুলিশ তাদের আটক করে। বিবিসি জানায়, চুলে কিমের মতোই ছাঁট। অবিকল দেখতে নকল কিম আসলে হংকংয়ের নাগরিক হাওয়ার্ড এক্স। আর
পুরান ঢাকার কোনো এলাকায় কেমিক্যাল সামগ্রী দেখলেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ফোন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গোডাউন অপসারণে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, সর্বস্তরের নাগরিকদের প্রতি অনুরোধ যদি কেউ গোডাউনে কেমিকেল স্টোর করতে দেখেন বা কেমিকেল রাখতে দেখেন আপনারা আমাদের কন্ট্রোল রুম ‘৯৫৫৬০১৪’ নম্বরে ফোন করে জানান। মেয়র
কোনো বিপদ বা সংকট আসার আগে মানুষ যদি সে বিপদ কিংবা সংকট সম্পর্কে সামান্যতম ইঙ্গিতও পায়, তাতেই মানুষের মাঝে অস্থিরতা ও পেরেশানি বেড়ে যায়। অনেক সময় এমনও হয় যে, বিপদ বা সংকট যতটা না মারাত্মক, মানুষ তার চেয়ে অনেক বেশি পেরেশানি ভোগ করে। এ অস্থিরতা ও পেরেশানি যে শুধু বর্তমান সময়ে থাকে তা নয়; বরং ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামের
২৩ ফেব্রুয়ারি শনিবার, নগরীর হারিকেনে অবস্থিত অক্সফোর্ড স্কুলের প্রধান ক্যাম্পাসে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যান্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ তোবারক হোসেন রনি, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ ব্যাংকার ও পরিচালক (অর্থ) মোঃ ওয়াজেদ আলী, মেইন ক্যাম্পাসের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল
জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সরকারবিরোধী নেতাকর্মীদের মনে আশার সঞ্চার ঘটলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রমশই আবেদন হারাচ্ছে রাজনৈতিক এ জোট- এমন ইঙ্গিত মিলছে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে। শুক্রবারের ওই কর্মসূচি সফল করতে সরকারবিরোধী প্রার্থীদের আমন্ত্রণ জানানো হলেও খোদ জোটের প্রধান শরিক বিএনপিরই অনেক সিনিয়র নেতা তাতে সাড়া দেননি। ফ্রন্টের মিত্র ২০ দলীয় জোটের ছিলেন মাত্র তিনজন। এর বাইরে বাম জোটের
টি-টোয়েন্টি ফরমেটে আফগানিস্তান রীতিমতো ভয়ংকর এক দল। গত বছর ভারতের দেহরাদুনে তাদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই আফগানিস্তান এবার টি-টোয়েন্টির প্রায় সব রেকর্ড নিজের করে নিলো আয়ারল্যান্ডের বিপক্ষে দেহরাদুনেই, ম্যাচের এক ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান তুলেছিল তারা। আড়াই বছরের মাথায় সে রেকর্ডটি নিজের
চকবাজারে অগ্নিকান্ডে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পটুয়াখালীর মির্জাগঞ্জের মোঃ হেলাল সিকদারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন থেকে শুক্রবার সন্ধ্যারাতে ঢাকা হাসপাতালে গিয়ে নগদ ৫ হাজার টাকা আহত হেলালের হাতে তুলেদেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী। সে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর মোঃ খলির সিকদারের পুত্র। ইউএনও স্যারের উদারতা দেখে কান্নায় ভেঙ্গে
পুরান ঢাকার চকবাজারে ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে দোষারোপ করেছেন আওয়ামী লীগের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। শনিবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রতিনিধিদলের সঙ্গে চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে এ দোষারোপ করেন তিনি। যিনি আমুর আগে ২০১৪ সালে নিমতলীর আগুনের ঘটনার সময় শিল্পমন্ত্রীর দায়িত্বপালন করেন। সাংবাদিকদের দিলীপ বড়ুয়া বলেন, ‘আমাদের যে শিল্পমন্ত্রী ছিলেন, উনি যদি
কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণকারী ডাকাত সর্দার নুর আলম নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবে তার সশস্ত্র অনুসারীরা এক পল্লী চিকিৎসককে ধরে নিয়ে হত্যা করেছে। জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় কুখ্যাত ডাকাত নুর আলম। প্রতিশোধ হিসেবে সন্ধ্যায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের একদল সশস্ত্র রোহিঙ্গা শালবাগান এলাকায় নিজ ডিসপেনসারিতে কর্মরত ডা. হামিদকে (৪১) অস্ত্রের মুখে তুলে নিয়ে
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের একটি স্কুলে কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মাসুম শেরওয়ানি। এ সময় তার পায়ে ছিলজুতা। সঙ্গে ছিলেন আরও তিন জন। তাদেরও সবার পায়ে জুতা ছিল। সেই ছবি শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের। আফগান যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘ তিক্ত সম্পর্কের পর শুক্রবার এ সুসম্পর্কের দাবি করলেন ট্রাম্প।-খবর রয়টার্সের হোয়াইট হাউসে চীনের সঙ্গে বাণিজ্যবিষয়ক এক সম্মেলনে ট্রাম্প বলেন, শেষ সময়ে এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন ঘটেছে। পাকিস্তানের সঙ্গে কয়েকটি বৈঠকও করবে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতরা বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শনিবার পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে ওয়াহেদ ম্যানশনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়র বলেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ‘এছাড়া গাড়ির গ্যাস সিলিন্ডার