টেকনাফে মধ্যরাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী দুদু মিয়া নিহত হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়ন নাজিরপাড়ার মৃত সোলতান আহাম্মদের পুত্র। শুক্রবার দিবাগত রাত একটার দিকে সদর ইউনিয়ন মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানান ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটককৃত আসামী মাদক কারবারী দুদু মিয়ার স্বীকারোক্তি
তিউনিসিয়ার উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ৭০ জন নিহত হয়েছেন। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দেশটির উপকূলে এ ঘটনা ঘটে। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়,মর্মান্তিক ওই নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তিউনিস নৌবাহিনী। তারা সেখান থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া তিনজনের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অনুমােদন ছাড়া কোন পর্যায়েই আওয়ামী লীগে যােগদান অবৈধ বিবেচিত হবে। ইতিমধ্যে যারা স্থানীয়ভাবে আওয়ামী লীগে যােগদান করেছেন, তারা আওয়ামী লীগের সদস্য হবেন যদি কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ অনুমােদন দেয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ইতিমধ্যে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে অন্যদল থেকে যারা আওয়ামী লীগে যােগ দিয়েছে, আমরা তাদের যােগদান মূল্যায়ন করবাে। তারা
যুক্তরাজ্যে ১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মে) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে মন্ত্রীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনের স্থানীয়
এক-দুই ঘণ্টা নয়, টানা ৪৮ ঘণ্টা আটকে ছিলেন তিনি। একা, একটা লিফটে। কিছুতেই তাকে উদ্ধার করা যাচ্ছিল না। না ছিল খাবার, না ছিল পানি। কোনও কিছুই তার কাছে পৌঁছে দিতে পারেনি উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত তাই সেই মহিলা নিজেই বেঁচে থাকার পথ খুঁজে বের করলেন। তাকে উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থায়। কিন্তু এমন বিপদেও হাল ছাড়েননি তিনি। প্রাণ বাঁচাতে তাকে যেটা করতে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বৃদ্ধ হয়েছি, এখন তরুণদের সময়। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, হতাশ হলে চলবে না। শুক্রবার (১০ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের তিন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাময়িক সনদ স্থগিত করা হয়েছে। ফলে বামুসের সনদপ্রাপ্ত ৪৭ হাজার মুক্তিযোদ্ধাকে সরকার কর্তৃক প্রদত্ত চলমান ভাতা স্থগিত করা হচ্ছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য চারটি মানদণ্ডের মধ্যে অন্তত একটি থাকলে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারবেন। এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে তাকে মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যে চারটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে
ভোলা-৩ তজুমদ্দিন- লালমোহনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেকে বিশ্ব আজ উন্নয়নের মডেল হিসেবে দেখছে। তজুমদ্দিন ও লালমোহনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯শ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। নদীর তীরে একটুকরো জায়গাও অরক্ষিত থাকবেনা। এমপি নুরুন্নবী চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার
একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়েও বয়স্ক ভাতার কার্ড পাননি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের চিনাখোলা গ্রামের ১২১ বছর বয়সী হাতেম আলী। ওই ইউনিয়নের সর্বোচ্চ বয়োবৃদ্ধ ব্যক্তি তিনি বলেই ধারণা স্থানীয়দের। সরকারি নির্দেশনায় বয়স্ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমা ৬৫ বছর। তবে কেন দ্বিগুণ বয়সেও তিনি পাচ্ছেন না ভাতা? তবে হাতেম আলীর বয়স্ক ভাতা না পাওয়া নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয়দের
মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের সকল মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পন্যার দাম কমলেও বাংলাদেশে দেখা যায় ভিন্ন চিত্র। এক শ্রেণীর ব্যবসায়ী ও মজুদদার অধিক মুনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেন। সিয়াম সাধনার এই মোবারক মাসে মুসলমানরা সকলেই এই পবিত্র মাসটির মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে, একশ্রেণীর ব্যবসায়ী নিজেরা মুসলমান হওয়া সত্ত্বেও এমনকি রোযাদার অবস্থায়ও অতিরিক্ত মুনাফার লোভ
সনাথ জয়াসুরিয়া কাণ্ডের অবসান হতে না হতেই ফের বিতর্কের মুখে শ্রীলংকা ক্রিকেটে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলংকার দুই ক্রিকেটার নয়ান জয়াসা ও অভিষেক গুনারদেনারকে নিষিদ্ধ করেছে আইসিসি। কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছিলেন লংকান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে জয়াসুরিয়াকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটের অভিভাবক সংস্থা বলছে, গত বছরের ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতে
কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী বার্জ ফেরির ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে কাওসার মৃধা (৩৬) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। আহত অবস্থায় জাফরসহ ছয় জেলে উদ্ধার করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড। শুক্রবার বেলা ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলে কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়ার মাঝের হাওলা গ্রামে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্জ ফেরিটি
বনানী থানা পুলিশের সোর্স শহীদ ওরফে ফর্মা শহীদ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রবহন-ব্যবহার, হুমকি-ধামকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। বনানী এলাকার নকল হিজড়াদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পক্ষে কাজ করেন বনানী থানার পুলিশ সোর্স শহীদ।’ অনুসন্ধানে জানা গেছে, বনানী থানা পুলিশের কথিত সোর্স শহীদকে ২০০৫ সালে বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ বনানী ২ নম্বর রোড এর হিন্দুপাড়ার বস্তি থেকে গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী ফেরির ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে কাওসার মৃধা (৩৬) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। গুরুতর আহত অবস্থায় জাফরসহ ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলে কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ফেরিটি কলাপাড়া
গরু নিয়ে মাতামাতির শীর্ষে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সেই বিজেপি পার্টিরই এক এমপি রাস্তায় গরুর গুঁতো খেয়ে পাঁজর ভেঙে হাসপাতালে। আহত ওই এমপির নাম লীলাধর বাঘেলা। তিনি গুজরাটপ্রদেশের একটি আসন থেকে নির্বাচিত লোকসভার এমপি। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, লীলাধরের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার পর গান্ধীনগর পৌরসভা কর্তৃপক্ষ রাস্তায় থাকা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নাঈম শরীফ(২৭) নামের এক সামাজিক সংগঠকের মৃত্যু হয়েছে। নাঈম শরীফ উপজেলার টবগী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের মাওলানা আব্দুল হাই শরীফের ছেলে। মৃত নাঈম ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, রক্তদান সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনার সাথে যুক্ত ছিল। নাঈমের বড় ভাই মো. আতিক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাদের বাসার মেইন লাইনে সমস্যা দেখা দেয়। আতিক ও নাঈম
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সন্তানদের অবহেলা ও সদিচ্ছার অভাবে তিন বছর আগে গোয়ালঘরে ঠাঁই হয় ৯০ বছরের বৃদ্ধা সরবানুর। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার তার চিকিৎসার দায়িত্ব নেন। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বৃদ্ধা সরবানুকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে দেন নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য
রমজান উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আরও বেশি দামে। নগরীর অধিকাংশ দোকানে নির্ধারিত মাংসের দর ঝুলানো থাকলেও ৫৫০ টাকা বা তার বেশি দামে প্রতিকেজি মাংস বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে বাজার তদারকি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছে কোলগেট। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত টুথপেস্টও এটি। তবে সাম্প্রতিক সময়ে একটি গবেষণা বলছে, কোলগেটে একটি ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় যার নাম ট্রিকলোসা। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এই উপাদানের কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। সাম্প্রতিক সময়ে টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ব্যবহারের ফলে ট্রিকলোসান উপাদান ক্যান্সারের সেলের
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ল্যাবে পরীক্ষায় অনুত্তীর্ণ ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং এসব পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটির’ (সিসিএস) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে
গত বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান জানিয়েছেন, থ্যালাসেমিয়া নির্মূলে বিয়ের আগে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করাতে হবে। বাংলাদেশে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে উন্নত বিশ্বের দেশগুলোয় থ্যালাসেমিয়া নির্মূল হয়েছে। আমাদের দেশেও বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়
রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়ার একটি বাসা থেকে নারী ও শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোররাতে মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযানে খিলক্ষেত থানা পুলিশও অংশ নেয়। খিলক্ষেত থানার ওসি মুস্তাজিরুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
পটুয়াখালীর বাউফলের বাঁশবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদার (৬৮)। সাধারণ শিক্ষায় শিক্ষিত তিনি। বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।অথচ তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন ছয়টি হাফিজি মাদরাসা। পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন নিজের ছেলেমেয়েসহ পরিবারের অন্যদের। তাদের বিয়েও দিয়েছেন হাফেজদের সঙ্গে। সব মিলিয়ে পরিবারের এখন ৪৬ জন হাফেজ। বাড়ির ছোটরাও একই পথে হাঁটছেন।জানতে চাইলে শাহজাহান হাওলাদার বলেন, বাবা (নুর মোহাম্মদ হাওলাদার) ছিলেন
দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা আইনজীবী।শুক্রবার বেলা ১১টার দিকে একটি মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মিছিলে অংশগ্রগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, শামীমা