মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবর্তন অনিশ্চিত, ওআইসিকে প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুন ২০১৯, ১৮:২৩

শেয়ার করুনঃ
রোহিঙ্গা প্রত্যাবর্তন অনিশ্চিত, ওআইসিকে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা জনগোষ্ঠীর সসম্মানে প্রত্যাবাসনসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার বারবার প্রতিশ্রুতি দিয়েও দেশের উত্তরাঞ্চলীয় রাখাইনে তাদের ফিরে যাওয়ার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার রাখাইন অঞ্চলে একটি সহায়ক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত।

বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি-সংগৃহীত

শনিবার সৌদি আরবের মক্কার সাফা প্যালেসে ওআইসির চতুর্দশ সম্মেলনে ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্রের সরকার প্রধান এবং প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়েছেন। শুক্রবার রাতে শুরু হওয়া এ সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সংস্থার মহাসচিবের বক্তব্যের পর রাষ্ট্র ও সরকার প্রধানরা বক্তব্য দেন। সম্মেলনে ওআইসির এশিয়া গ্রুপের প্রতিনিধি হিসেবে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে নিপীড়িত হওয়া এবং তাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার বিষয়টি তুলে ধরেন। গত মার্চে আবুধাবিতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গাদের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য এবং জবাবদিহি ও বিচার সম্পর্কিত প্রশ্নের বিষয়টি সামনে আনার লক্ষ্যে এই ইস্যুকে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার একটি পথ নির্দেশনা তৈরি করা হয়েছে।

আরও

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

PM Sheikh Hasina

এ প্রক্রিয়াকে এতদূর নিয়ে আসার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা স্বেচ্ছায় তহবিল ও কারিগরি সহায়তার দিয়ে মামলাটি চালু করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর আছে আবেদন করছি। এর আগে, ওআইসির ১৪তম সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলে সৌদি আরব পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে সৌদি সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এর আগে প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে টোকিও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

Image result for সৌদি আরবে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ (১ জুন) মক্কায় পবিত্র ওমরাহ পালন করার কথা রয়েছে। ২ জুন সকালে প্রধানমন্ত্রী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে বিমানযোগে মদিনা রওনা হবেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে মদিনা থেকে জেদ্দা যাবেন। ৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে জেদ্দা ত্যাগ করবেন। তিনি ওইদিন বেলা ১টায় (ফিনল্যান্ড সময়) হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

আরও

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

এদিকে প্রধানমন্ত্রী ২৮ থেকে ৩১ মে জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের (চার প্রকল্পের জন্য) একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন। সৌদি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছাড়াও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন প্রমুখ। প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফরের উদ্দেশে গত ২৮ মে ঢাকা ত্যাগ করেন। তার প্রথম গন্তব্য ছিল জাপান। পরের গন্তব্য সৌদি আরব ও ফিনল্যান্ড। ১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

সর্বশেষ সংবাদ

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

এ সম্পর্কিত আরও পড়ুন

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে ১৮৬৭ সালের উপনিবেশিক আমলের ‘The Public Gambling Act, 1867’ বাতিল করে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো কার্যকর করার পথ তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। নতুন আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট অনুমোদনের মাধ্যমে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থবিল অনুযায়ী ব্যক্তির

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে পুরো ঢাকাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন করে রাজধানীর আরও ১৯টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে এআই ক্যামেরা চালু করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, গত মাস থেকে

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

দেশের মানুষের জন্য মানসম্মত ও সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের পরিকল্পনায় তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে এসে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায়