মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

লঞ্চ নয় যেন রাজপ্রাসাদ, মান নিয়ে প্রশ্ন যাত্রীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ৪:৭

শেয়ার করুনঃ
লঞ্চ নয় যেন রাজপ্রাসাদ, মান নিয়ে প্রশ্ন যাত্রীদের

বাংলাদেশের নৌপথে কয়েক বছর ধরেই শুরু হয়েছে বিলাসবহুল লঞ্চের প্রতিযোগিতা। আর এর প্রভাব পড়ছে দক্ষিণা লগামী লঞ্চ মালিকদের মধ্যেও। ফলে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং ডিজিটাল সুযোগ সুবিধাসহ নিত্যনতুন বিলাসবহুল প্রাসাদসম লঞ্চ নামছে পানিতে। প্রতিবার যেসব বাণিজ্যক অর্থাৎ যাত্রীবাহী নৌযান জলে ভাসছে, তার প্রতিটিতে ২৫-৩০টি এসি ক্যাবিন এবং বিলাসবহুল ভোজনালয় রয়েছে। ফলে এসব লঞ্চের ভ্রমন করলে মনে হবে কোন রাজপুরীতে প্রবেশ করেছেন।  বরিশাল বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বরিশাল-ঢাকা নৌ-রুটে সরাসরি চলাচলরত সুন্দরবন-১০, ১১, সুরভী- ৭, ৮, ৯, কীর্তনখোলা-২, পারাবাত-১২; অ্যাডভেঞ্ছার-১ ও গ্রিনলাইন-২ ও ৩ সহ মোট ১০টি লঞ্চের আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি মানামী ও কুয়াকাটা-২সহ নতুন ও আধুনিকায়ন করা এসব লঞ্চ গুলোতে জিপিএস, ইকো সাউন্ডার, ফগ লাইট, হাইড্রোলিক ও ইলেক্ট্রনিক হুইল, আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে থাকে। আবার এরমধ্যে সুন্দরবন কোম্পানির ২টি লে  সিসিইউ এবং লিফলেটের ব্যবস্থাও রয়েছে। 

আর প্রতিযোগিতায় টিকে থাকতে পুরনো লঞ্চ গুলোকেও আধুনিকায়নের চেষ্টা করছে মালিকরা। কেউ আবার পুরনো নাম বাদ দিয়ে নতুন নামেও ফিরে আসছে। নামে বিলাসবহুল লঞ্চ  হলেও সিসি ক্যামেরার আওতায় আসেনি সব লঞ্চ। পারাবত- ২, ৯, ১০; দ্বীপরাজ; সুরভী কোম্পানির একটিসহ প্রায় ডজনখানেক লঞ্চে  নেই কোনো সিসি ক্যামেরা। পাশাপাশি অনেক লঞ্চেই নেই আনসার কিংবা নিজস্ব সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা। তাই বিলাসবহুল লঞ্চে  যাত্রীরা অনেকটাই অনিরাপদ যাতায়াত করছেন। অপরদিকে বিলাসবহুল ও আধুনিকায়নের তকমা লাগানো দ্বীপরাজ, পারাবত-২, ৯, ১০; কীর্তনখোলা-১; সুন্দরবন-৮; টিপু-৭ সহ ১৩টি লে  রাডার ছাড়া নেই তেমন কোনো আধুনিক সরঞ্জাম।  বিলাসবহুল নামে যে ল গুলো জলে ভাসছে তা যেন রীতিমত পাঁচতারা হোটেল। তাতে রয়েছে বিনোদন স্পেস, বড় পর্দার টিভি, দেশ-বিদেশের চ্যানেল দেখতে ডিশ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, ইন্টারকম যোগাযোগের ব্যবস্থা, রেস্টুরেন্ট, উন্মুক্ত ওয়াইফাই সুবিধাসহ আধুনিক সব ব্যবস্থা।

আরও

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল
ঈদ উপলক্ষে বিলাসবহুল যে লঞ্চ গুলো প্রচারণায় এগিয়ে রয়েছে তার প্রায় প্রতিটি লঞ্চেরই সিঁড়ির ধাপগুলোর ভেতরের দিকে যুক্ত করা হয়েছে এলইডি টিভি। আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে নজরকাড়া আধুনিক ঝাড়বাতিসহ বিভিন্ন ধরনের এলইডি লাইট। লঞ্চের সৌন্দর্য দেখে যে কেউ বিস্মিত হবেন। কারণ দৃষ্টিনন্দন সৌন্দর্যের সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার সব কিছুই রয়েছে লঞ্চ গুলোতে। চোখ ধাঁধানো কাঠের কারুকাজ, নান্দনিক ডিজাইন ও আধুনিক সাজসজ্জা দেখলে মাথা ঘুরে যাবে। মনে হয় ভেতরে জলে ভেসে চলা রাজকীয় এক প্রাসাদ।

তবে বিলাসবহুল এ লঞ্চ গুলোতে যাতায়াতকারী একাধিক যাত্রীর সাথে আলাপকালে তারা জানান, আধুনিক সরঞ্জাম সব লঞ্ছে থাকলে নৌ-যাত্রা সর্বদা নিরাপদ থাকতো। যেমন নদীতে পানি মাপার জন্য ইকো সাউন্ডার দরকার। পুরাতন নৌ-যানগুলো রঙচটা ভাব নিয়ে বিলাসবহুল বললেও আধুনিকতার ছোয়া নেই ভেতরে।  ঢাকা-বরিশাল রুটের একাধিক যাত্রী জানিয়েছেন, সুরভী-৭, ৯; সুন্দরবন-১০,১১,১২; পারাবত-১২; কীর্তনখোলা-২ ও অ্যাডভেঞ্ছার-১ ছাড়া তেমন কোনো লঞ্চের  বিলাসবহুলের ছোঁয়া নেই। প্রায় সব লঞ্চেই ডেকের যাত্রী প্রথম শ্রেণীর কেবিনের সামনেই চাদর পেতে যাতায়াত করছেন। আবার অনেক লঞ্চের কেবিনে ছাড়পোকার জ্বালাও রয়েছে, রয়েছে কেবিনের বেডে দুর্গন্ধ। অনেক লঞ্চের কেবিনে টেলিভিশন, ফ্যান নষ্ট বা না থাকলেও ভাড়ায় কোনো কমতি হচ্ছে না। তাই নতুন ল গুলোতেই যাত্রীদের চাপ বেশি থাকে। 

এছাড়া ঈদ মৌসুম এলেই এক প্রকার অলিখিত প্রতিযোগিতায় মেতে উঠে লঞ্চ কর্তৃপক্ষ। ডাবল ট্রিপের জন্য মরিয়া হয়ে উঠে প্রায় প্রতিটি লঞ্চই। ফলে দুর্ঘটনাও ঘটছে প্রায়শ:ই। বিভিন্ন নৌপথে এবার ঈদ উপলক্ষে নৌযানগুলোর বিশেষ সেবা শুরু হওয়ার আগেই নয় দিনের ব্যবধানে অন্তত তিনটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ায় এই শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে গত শুক্রবার সাত ঘণ্টার ব্যবধানে এই নৌপথে দুটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়লে এর কয়েক হাজার যাত্রী অল্পের জন্য রক্ষা পায়। ফলে নামে বিলাসবহুল ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন হলেও সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রী সাধারণ।

আরও

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী
২১ মে রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা গ্লোরি অব শ্রীনগর-২ নামের একটি দোতলা লঞ্চের সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কা লাগে। এতে লঞ্চের তলা ফেটে যায়। অল্পের জন্য রক্ষা পায় লঞ্চ টির প্রায় এক হাজার যাত্রী। গত শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমভি মানামী-১ লে র সঙ্গে ওই একই জায়গায় ধাক্কা লাগে বালুবাহী আরেকটি বাল্কহেডের। এতে লঞ্চ টির পাশের রেলিং ক্ষতিগ্রস্ত হয় এবং এক যাত্রী গুরুতর আহত হয়। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি যুবরাজ ৭ নামের অপর একটি লঞ্চ বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর চ্যানেল অতিক্রমের সময় অপর একটি বাল্কহেড এসে ধাক্কা দিলে লঞ্চ টির তলা ফেটে যায়। এতে লঞ্চের প্রায় ৪০০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরে অপর একটি লঞ্চ সেখানে গিয়ে যাত্রীদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অপরদিকে আধুনিকায়নের নামে দ্রুত গতি সম্পন্ন যে লঞ্চ গুলো দক্ষিণা লে যাতায়াত করছে তাতে করে বাড়ছে নদী ভাঙনের পরিমান। বিশেষ করে এ্যাডভেঞ্জার, গ্রিনলাইন, মানামী, কুয়াকাটা-২ যে গতিতে চলে তাতে নদী ভাঙন বাড়বে বৈকি কমবে না। কেননা দক্ষিণা লের নির্দিষ্ট কিছু স্থান দিয়ে দ্রুতগতির এ ল গুলোকে ধীরে চলার জন্য নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানছেন না।

নৌ, রেল ও সড়কপথে যাত্রীদের অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন বাংলাদেশ যাত্রী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি তুষার রেহমান বলেন, নৌপথে নিরাপত্তার বিষয়টি এখন মারাত্মক উদ্বেগের। এ জন্য ঈদের আগেই পর্যাপ্ত বয়া, বিকনবাতি ও মার্কার স্থাপন করার পাশাপাশি নৌ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-বরিশাল পথে সরাসরি ও ভায়াপথে ৩২টি লঞ্চের  যাত্রী পরিবহন করা হবে। এ ছাড়া বরগুনা, পটুয়াখালী, আমতলী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুরসহ অন্য পথগুলোয় নিয়মিত লঞ্চ ছাড়াও বিশেষ সেবা দিতে অতিরিক্ত অন্তত ২০টি লঞ্চ চলাচল করবে। একই সঙ্গে ঢাকা-বরিশাল ও ঢাকা-বরিশাল হয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) নিয়মিত তিনটি স্টিমার ও দুটি জাহাজ বিশেষ সেবায় যাত্রী পরিবহন করবে।

লঞ্চ মালিক সমিতি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, ১ জুন থেকে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ডাবল ট্রিপ (বিশেষ সার্ভিস) শুরু হচ্ছে। ওইদিন ঢাকার সদর ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা লঞ্চ গুলো মধ্যরাতে বরিশাল নদী বন্দরে যাত্রী নামিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরদিন নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ সার্ভিসের ওই লঞ্চ  গুলো সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঈদের আগে ৪ জুন পর্যন্ত ঢাকা প্রান্ত থেকে বিশেষ সার্ভিস চলবে বলে জানিয়েছেন সাইদুর রহমান রিন্টু।

বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা বলেন, বয়া, বিকনবাতি ও মার্কার না থাকা এলাকাগুলোর ব্যাপারে ল চালকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। বিশেষ সার্ভিস শুরুর আগেই পর্যাপ্ত বয়া, বিকনবাতি ও মার্কার দেওয়া হবে। যেসব স্থানে ডুবোচর আছে, সেসব স্থানে সাবধানতার সঙ্গে অতিক্রম করার জন্য লঞ্চ চালকদের সতর্ক করা হবে। এ ছাড়া ঈদ সার্ভিস শুরু হওয়ার আগেই রাতের বেলা বাল্কহেডসহ পণ্যবাহী নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট অনুমোদনের মাধ্যমে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থবিল অনুযায়ী ব্যক্তির

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নজরদারিতে আসছে পুরো ঢাকা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পর্যায়ক্রমে পুরো ঢাকাকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন করে রাজধানীর আরও ১৯টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে এআই ক্যামেরা চালু করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডে এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, গত মাস থেকে

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

দেশের মানুষের জন্য মানসম্মত ও সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের পরিকল্পনায় তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে এসে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায়

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ জরিপ মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯