ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী যদি ইফতার সামগ্রীসহ খাদ্যে ভেজাল কিংবা পচা-বাসি খাবার বিক্রি করে তাহলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়া হবে। এমনকি ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে। মঙ্গলবার পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার পরিদর্শন নিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, রমজানজুড়ে সিটি কর্পোরেশনের পাঁচটি টিম
ট্রেনের নীচে পড়ে পিছনের দু’টি পা চলে গিয়েছিল ছোট্ট কুকুরছানাটির। চিকিৎসকেরা আশা দেখেননি। কিন্তু হাল ছাড়েননি এক জন। গত তিন মাস ধরে চিকিৎসা করে পথকুকুরটিকে শুধু প্রাণেই বাঁচাননি, তার জন্য বানিয়েছেন আস্ত ‘ওয়াকিং ট্রলি’। দু’চাকাওয়ালা সেই ট্রলি নিয়েই এখন মহানন্দে ঘুরছে পাঁচ-ছ’মাসের কুকুর ‘তৈমুর’। খবর আনন্দাবজারের। গত ৭ জানুয়ারি ভারতের ইছাপুর স্টেশনের কাছে ট্রেনের নীচে পড়ে গিয়েছিল তৈমুর। তখন সে মাত্র দেড়
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজার রক্ষা বাঁধ পরিদর্শন করেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ । ঘুর্ণিঝড়ের সময় পানির চাপে বাঁধটির অনেকটা অংশ ক্ষতিগ্রস্থ হয়। তাই ৭ মে মঙ্গলবার দুপুরে বাঁধটি পরিদর্শন এবং সংস্কার কাজের জন্য ক্ষতিগ্রস্থ অংশে জিও ব্যাগ ফেলে সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। বাঁধটির ৫০ ফুট এলাকায় সংস্কারের জন্য ৪০০০ জিও ব্যাগ ফালানো হবে। এরপর তিনি হরিনাথপুর বালিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত কার্যকরী সংসদ দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে আগামী এক বছরের জন্য এই সংসদ দায়িত্ব গ্রহণ করে। এসময় নতুন সংসদের নিকট দায়িত্ব হস্তান্তর করে বিগত কার্যকরী সংসদ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রশীদ বিগত সংসদের সফলতা নিয়ে প্রতিবেদন তুলে ধরেন। সরকারী চাকুরীজীবীদের ন্যায় বিশ্ববিদ্যালয়
শরীয়তপুরে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ: ছালাম খান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। আসামিরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা গফুর মোড়ল কান্দি গ্রামের হামেদ মোড়লের ছেলে নুরু মোড়ল (৩৫), সিদ্দিক মোড়লের
ট্রাভেল পাস এর পেপারস নিতে এসে বাংলাদেশী এক রেমিটেন্সযোদ্ধার অকালে প্রান গেল, (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। আজ বেলা ১১:৩০এর দিকে রেমিট্যান্স যোদ্ধার বাংলাদেশির মৃত্যু হলো মালয়েশিয়া হাইকমিশনের ভিতরে। বাংলাদেশের হাইকমিশনের মালয়েশিয়ার পাসপোর্ট সার্ভিস কেন্দ্রে যাওয়ার পর কাগজপত্র জমা দেওয়ার আগে না ফেরার দেশে চলে গেলেন। ময়মনসিংহের এই ভাইটি, পবিত্র মাসে, পবিত্র দিনের মৃত্যুতে আল্লাহ ভালোবাসার লোকগুলোকে নিয়ে যায়, হে আল্লাহ মাহে রমজানের
ফরিদপুরের ভাঙ্গা থেকে প্রতারক চক্রের সদস্য মো. সৈয়দ হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় মোবাইল, সীমকার্ড ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার মৃত সামসুদ্দিন হাওলাদারের ছেলে। র্যাব-৮ এর ভাষ্য মতে, ‘দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের কোটিপতি স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক জসিম উদ্দিনের ছেলে মো. শাহেদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো মিলনের ফল দোকান। পাশাপাশি এ আগুনে পুড়ে গেল মিলনের স্বপ্ন ও ভবিষ্যত। মঙ্গলবার বেলা ২টায় বসুরহাটে আপন জুয়েলার্সের সামনে থেকে ফল ব্যবসায়ী মিলনকে উচ্ছেদ করার জন্য তার দোকানে পেট্রল ঢেলে আগুন দেয় শাহেদ। পরবর্তীতে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) শরবত খাওয়ানোর চেষ্টার পর থেকে জুরাইন এলাকায় পানির সংকট বেড়েছে বলে অভিযোগ করেছেন ওয়াসার নিরাপদ পানি আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান। তিনি বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন পানির সংকট অনেক বেশি। এই সংকট দ্রুত সমাধান করতে হবে। পানি সংকটের কারণে যদি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, এর দায় সরকারকে নিতে হবে। মঙ্গলবার (৭
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক যুবকের কান কেটে দিয়েছে প্রেমে জড়ানো গৃহবধুর স্বামী। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. লাভলু মাতব্বর জানিয়েছেন। এ ঘটনায় ওই যুবকের বাবা টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে সোহাগ স্ত্রী-সন্তান বাড়িতে রেখে ঢাকায় একটি বেসকারি প্রতিষ্ঠানে চাকরি করে। পাশের বাড়ির
এবার ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা। একদিন ছুটি নিলেই পেয়ে যাবেন টানা ৯ দিন ছুটি। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটি ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে। ঈদুল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের বাড়িতে প্রিয়জনদের
টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে বাড়ী থেকে তুলে নিয়ে দোকান ঘরের মধ্যে ধর্ষণ করেছে সোহেল রানা নামের দুই সন্তানের জনক। ধর্ষক সোহেল রানা কে গ্রেপ্তার করেছ ধনবাড়ী থানা পুলিশ। মামলার বিবরণ ও ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর মা মর্জিনা তার দাদী ছাহেরা সহ এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামের সাইফুল ইসলামের সপ্তম শ্রেণীর পড়ুয়া মেয়েকে পাশের দরিচন্দবাড়ী (চরপাড়া) গ্রামের আয়নাল
চট্টগ্রাম বন্দরে হুইল চেয়ার ও ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণায় চীন থেকে আসা তিনটি কনটেইনারে পাওয়া গেছে ইট। সোমবার (৭ মে) মুদ্রা পাচারের আশঙ্কায় আমদানি ঋণপত্র খোলা ব্যাংককে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, হুইল চেয়ার এবং ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণা দিয়ে কনটেইনারগুলো বন্দরে এনেছিল ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সরকারি একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত মাহে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় রাজধানীর কারওয়ানবাজার এলাকার মানুষ স্বস্তিতে বাস করতে পারেনি। কারণ এ এলাকায় প্রায় মানুষ
একই প্যানেলের রাজনৈতিক ছোট ভাইয়ের মোবাইল ফোন চুরি করে ধরা খেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক মাদকাসক্ত ছাত্রলীগ নেতা। এই ঘটনার পর তাকে হল থেকে বের করে দিয়েছে জুনিয়ররা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই নেতার নাম কৌশিক রহমান শিমুল। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বর্ণলতা যাত্রীবাহী বাসে শাহিনুর আক্তার তানিয়া (২৪) নামের এক নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণকারীরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাসিন্দা। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার ইবনে সিনা
নরসিংদীর পলাশ উপজেলায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে কিরণ শিকদার নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা। সোমবার রাতে উপজেলার পৌর এলাকার বালুচর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার হওয়া কিরণ শিকদার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি সাজ ডেকারেটর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার বালুচরপাড়া গ্রামে
খাদ্যে যারা ভেজাল মেশায় তাদেরকে ‘খুনি’ আখ্যা দিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বলেছেন, এদের ফাঁসি দিতে হবে। এ জন্য আইনের সংস্কারও চেয়েছেন তিনি। মঙ্গলবার রোজার প্রথম দিন রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে র্যাব প্রধান এই কথা বলেন। রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। রোজায় বরাবর খাদ্যপণ্যের চাহিদা থাকে বেশি। আর মাসের শুরুতেই সারা মাসের কেনাকাটা সেরে
সারাবিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাসের সিয়াম পালন করছে। আর এরই মধ্যে চীনের মুসলিম জনগোষ্ঠীর ওপর রোজা ও ধর্মীয় আচার পালনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোজা ও ধর্মীয় আচার পালনের কারণে তাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে চীনা কর্তৃপক্ষ। হিউম্যান রাইটস ওয়াচ এবং অধিকারকর্মীদের বরাতে এ তথ্য জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অধিকারকর্মীরা জানিয়েছেন, চীনের পশ্চিমাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশে ধর্মীয় আচার পালনে বাধা
ঋতু পরিবর্তন, অসময়ে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বেশি হওয়ার কারণে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এভাবে তীব্র গরমে কাবু হচ্ছে শিশুরা। ডায়রিয়া, ব্রংকিউলাইটিস ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। পাশাপাশি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে এ ধরনের রোগীর আধিক্য দেখা গেছে। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, চন্দ্রঘোনা জেনারেল হাসপাতাল, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালসহ
রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে এই সংস্কৃতি ভেঙে ফেলতে হবে। সভ্য সংস্কৃতিতে প্রবেশ করার সময় এসেছে। বললেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ। মঙ্গলবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাস এলেই পণ্যের দাম বাড়ায়। এই সংস্কৃতি ভেঙে ফেলতে হবে। এবার
রাঙ্গুনিয়ায় আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুই পেষাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি পুরাতন একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ১টি ছুরি, ২টি কিরিচ, ২টি রাম দা, ২টি লোহার কোরাবারী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত হল উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পশ্চিম পাহাড়
আর নেই নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী। টানা ২২ দিন পর গতরাত (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে ছুটি নিয়েছেন, চিরতরে। সুবীর নন্দী যাওয়ার আগে কাটিয়ে গেছেন একটি পূর্ণাঙ্গ, পরিচ্ছন্ন ও সফল জীবন। কাছের মানুষদের কাছে বলে গেছেন, তার মৃত্যুতে যেন কেউ না কাঁদেন। সুবীর নন্দীর মেয়ের মতোই ছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। মৃত্যুর খবরটি পেয়ে অন্য অনেকের মতো