পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নকে তেতুলিয়া নদীর সর্বনাশা গ্রাস থেকে রক্ষা করার জন্য নদী ভাঙন পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এমপি। আজ শনিবার দুপুর ১টায় নিমদী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এমপি। এ
নিজ কস্টসাধ্যে ক্রয় করা চাষের জমি দখল নেয়ার চেষ্টা ও ফসল কাটার মৌসুমে নারী-পুরুষ মিলে বাধা প্রদানসহ হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রকৃত জমির মালিক দরিদ্র প্রান্তিক কৃষক মো. কালাম ফকির। শনিবার বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কালাম ফকিরের ভাইয়ের ছেলে আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা ও চম্পাপুর ইউনিয়নের অনেক কৃষক। সাংবাদিক সম্মেলনে লিখিত
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০১৭ সালের নভেম্বরে এর মূল নির্মাণকাজ শুরু হয়, যদিও প্রকল্পটির ব্যয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সম্প্রতি এই প্রকল্পের আসবাবপত্র কেনা ও ফ্ল্যাটে তোলায় হরিলুটের চিত্র সংবাদমাধ্যমে উঠে আসে। এবার জানা গেল রূপপ্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের অস্বাভাবিক বেতন-ভাতার হিসাব। এই প্রকল্পের সব পদেই অস্বাভাবিক বেতন-ভাতা ধরা হয়েছে। বেতন ছাড়াও আরো কয়েকটি খাতে অস্বাভাবিক ব্যয় ধরে চূড়ান্ত করা
এর আগে ছয়বার ফাইনাল খেললেও শিরোপা অধরা রয়ে গিয়েছিল টাইগারদের। নিজেদের সপ্তম ফাইনালকে ‘লাকি ম্যাচ’ বানিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল মাশরাফি বাহিনী। তবে প্রথম শিরোপা হাতে পেয়ে উল্লাসের সময় নেই টাইগারদের। এমনিতেই শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষ হয়েছে নির্ধারিত সময়ের বেশ পরে। এরপর পুরস্কার বিতরণী ও ফটো সেশন। দ্রুত ব্যাগ গোছাতে হয়েছে। ম্যাচ জয়ের পর শুক্রবার রাতেই ডাবলিন ছেড়েছেন দলের ছয় ক্রিকেটার। আরও
কলাপাড়ায় দুই মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ০৬ জন পর্যটক। শনিবার বেলা ১১টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদ পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ছয় জনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে মটরসাইকেল যোগে তিন পর্যটক
পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের উত্তরাখণ্ড। শুক্রবার রাত ১২টা ৩৫মিনিটে কেঁপে ওঠে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্প গবেষক সংস্থা আইএমডির দেয়া তথ্য অনুসারে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯। অপরদিকে শনিবার ভোর রাতে উত্তরাখণ্ডের চামোলিতেও ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৯। দুই জায়গাতেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ভূকম্পনের
ক্ষমতাসীন আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা করা হবে বলে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আন্দোলন না করে এভাবে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মুক্তি জানালে ক্ষমতাসীন দল ব্যবস্থা
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে পায়েশ নয় জাউ খাচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জমির উদ্দিন সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘তিনি (বেগম জিয়া) আয়েশ করে পায়েস খাচ্ছেন। তিনি অসুস্থতার নামে নাটক করছেন।’ দেশের একজন বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদের অসুস্থতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী
গত বছর দেশের বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়েছিলেন ওপার বাংলার নির্মাতা-অভিনেত্রী অপরাজিতা ঘোষ। উপস্থাপক ছিলেন জুলহাজ জুবায়ের। আলাপচারিতার মধ্যেই মনে মনে কষে রাখা অংক কেমন করে যেন মিলে যায় অপরাজিতার। সিদ্ধান্ত নেন তার প্রথম চলচ্চিত্র ‘মিস্টিক মেমোয়্যার’-এর নায়ক হিসেবে প্রস্তাব দেবেন জুবায়েরকে। ঠপরাà¦à¦¿à¦¤à¦¾ à¦à§à¦· [http://cdn.banglatribune.com/contents/cache/images/900x0x1/uploads/media/2019/05/15/fffd6aac0ce2264cc6158e9830aebb66-5cdbea7b22e4f.jpg] বাকিটা শোনা যাক অপরাজিতার কণ্ঠে। কলকাতা থেকে এই নির্মাতা বলেন, ‘২০১৮ সালের জানুয়ারিতে ওর (জুবায়ের জুলহাজ) একটি
ভিড় নেই, সকাল সাড়ে ৯টায় কাউন্টারে এসেই সিরিয়াল পেয়ে যান সবুর মিয়া। চেয়ে বসেন ৩ জুনের টিকিট। কাউন্টার মাস্টার মুখের দিকে না তাকিয়েই বলে দিলেন টিকিট শেষ, পরদিন সকালের টিকিট চাইলেও জানানো হয়, শেষ ৪ তারিখ সকালের টিকিটও নেই। তবে অনেক খুঁজে টিকিট মেলে বাসের শেষের দিকের একটি সিটে। রাজধানীর কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে বেরিয়ে সবুর মিয়া বলেন, বাড়ি যেতে
অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকেই ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ার ভোটাররা। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ও বিরোধী দলীয় নেতা বিল শর্টেনের মধ্য-বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। তবে ভোটের আগে করা জনমত জরিপ অনযায়ী, বিরোধী দল লেবার পার্টিই এখনও এগিয়ে আছে। অস্ট্রেলিয়ায় ভোট দেয়া বাধ্যতামূলক। চলতি
কক্সবাজারের টেকনাফে গ্রেফতারের পর ইয়াবা উদ্ধারে গিয়ে কথিত বন্দুকযুদ্ধে মো. ইব্রাহিম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়ার নুরুল আমিন প্রকাশ ভল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাত সাড়ে
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ছয়জন। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন। নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
অন্য রকম এক বন্ধুত্ব, কুকুর আর হরিণের। খেলা করছে এই দুই প্রাণী, যা ধরা পড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দার ক্যামেরায়। ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই বাসিন্দার নাম ইথান কোল। তিনি জানান, প্রথমে এই হরিণ ও কুকুরের খেলা তিনি মন দিয়ে দেখছিলেন, উপভোগ করছিলেন। অনেক পরে মনে হলো এটা ভিডিও করা দরকার। সেই মতো ২ মিনিটের একটি ভিডিও করি। পরে
ভোলায় জমি বিক্রি করার অপরাধে মো. আশ্রাফ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে তার ছেলে ও নাতিরা। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের মুন্সি হাওলা গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মো. আশ্রাফ আলী বলেন, সন্তানদের পড়াশোনা, সংসার
কোস্ট গার্ড বাহিনী পূর্বজোনের বিসিজি স্টেশান টেকনাফ গতকাল ১৭/০৫/২০১৯ রাত ২৩৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সেন্টমার্টিনের দক্ষিনবীচ এলাকা হইতে ০১ দল পাচারকারী কিছু লোক অবৈধভাবে মালেশিয়ায় লোক পাচার করবে। এর উপর ভিত্তি করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফের স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল, (জি), বিএন উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে মানবপাচারকারী চক্রের সদস্য ০৫
অসুস্থতার পর আগামীকাল রোববার থেকে অফিস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সকাল ১০টায় তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। অবশ্য শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিন নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রধানকে ফুল দিয়ে
মারজুক রাসেল দেশের সুপরিচিত একজন অভিনেতা এবং গীতিকার। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। হঠাৎ করেই মারজুক রাসেলের দেখা মিললো একটু ভিন্নভাবে। একদল মোটা মানুষকে সঙ্গে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছেন তিনি। বিনিময়ে নেয়া হচ্ছে না কোনো টাকা। এমন মজার ঘটনা ঘটেছে ‘মাই নেম ইজ জনি’ নামের একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। এখানে
বিএনপিতে কিছু নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চান না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে এলডিপির ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। অলি আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ কিছু ব্যক্তি চায় না খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি
আজ শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল এদিনে। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে ২ হাজার ৫৬৩ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম দেওয়া হয় ‘বৈশাখী পূর্ণিমা’। গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় দৈনিক সংবাদ মাধ্যম আরব নিউজ। সংবাদ মাধ্যমটি তাদের সম্পাদকীয় মতামতে লিখে, ‘ইরান শাস্তির হাত থেকে কোনভাবেই রেহাই পেতে পারে না।’ সৌদি রাজতন্ত্রের মুখপাত্র হিসেবে পরিচিত আরব নিউজ। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দুটি তেল পাম্পে সশস্ত্র ড্রোন হামলা ও তার দুইদিন আগে আমিরাত উপকূলে তেল ট্যাংকারে হামলার মাধ্যমে ইরান যে
রিপা ও আলপিনা'র বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। পিতা জালাল উদ্দিন, বাদাম বিক্রেতা। মাতা নয়নতারা, গৃহিণী। নয়নতারা বেগমের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে স্বাভাবিক, তাকে বিয়ে দেওয়া হয়েছে। অপর দুই মেয়ে রিপা ও আলপিনা অস্বাভাবিক হলেও তারা দুইজনই মা নয়নতারা'র "নয়নের মণি"। একজন রিপা বেগম। বয়স ২৯ বছর। অপরজন আলপিনা। বয়স ২৫ বছর। ২০১৬ সালের জুনমাসে তারা
স্বাগতিক আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ বধেই ইতিহাসের পাতায় লাল সবুজের দেশ। ডিএল মেথডে ওইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ। তীরে এসে তরী ডুবতে যাওয়ার মুহুর্তে এক বিধ্বংসী ইনিংস বদলে দেয় ম্যাচের চিত্র। টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে হাওয়া লাগে বাংলাদেশের পালে। নিজে অপরাজিত থেকেই বাংলাদেশকে জয়ী করে মাঠ ছাড়েন তিনি। ম্যাচে ২৪ বলে ৫২ রানের
একটি-দুটি নয়, ছয়টি ফাইনাল খেলেও প্রত্যেকবার প্রতিপক্ষের হাতে ট্রফি উঠতে দেখার নির্মম সাক্ষী হয়েছে বাংলাদেশ। কিন্ত সপ্তমবারের ফাইনালে প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে নিজেরাই ট্রফি জয়ের আনন্দে মেতেছে টাইগাররা। শুক্রবার সৌম্য-মোসাদ্দেকের ব্যাটিংয়ে নিজেদের সপ্তম ফাইনালে ‘লাকি সেভেন’ হয়েই ধরা দিয়েছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি। এই জয়ের আনন্দ এখানেই থামিয়ে দিতে চান না মাশরাফি। এই জয়কে কেবল শুরু বলে বিশেষায়িত করলেন বাংলাদেশের সবচেয়ে