যৌন নিপীড়ন বন্ধে বোরকাকে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এ দাবি জানান। একইসঙ্গে ফেনীর সোনাগাজীতে আলিম পরিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘মাদ্রাসার শিক্ষকের হাতে ছাত্রী নিপীড়িত হওয়ার ঘটনা পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে।
শেয়ারবাজারের অব্যাহত দরপতনের হাত থেকে রক্ষা পেতে করণীয় ঠিক করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ)। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ডিবিএর সভাপতি শাকিল রিজভী। প্রায় দুই মাস ধরে দেশের শেয়ারবাজারে দরপতন চলছে। দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল
লাইফ সাপোর্টে থাকা অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাম্পন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মেডিকেল বোর্ড। গণমাধ্যমকে সেই বিষয়ে ব্রিফ করেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন। তিনি বলেন, 'নুসরাতকে এই মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সেই দেশের চিকিৎসকরা।' এর
দক্ষিণ আফ্রিকায় নকুবঙ্গা কাম্পি নামে এক নারী পরিচিত হয়ে উঠেছেন একজন ‘লায়ন মাদার’ অর্থাৎ ‘সিংহ মা’ হিসেবে। তার মেয়ের তিন ধর্ষণকারীর একজনকে হত্যা এবং বাকি দু`জনকে মেরে আহত করার পর লোকজন তাকে এভাবেই ডাকতে শুরু করে। এই ঘটনার পর তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল কিন্তু জনগণের প্রতিবাদের কারণে তার বিচার বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে এখন তিনি তার
গোপালপুর উপজেলার মির্জাপুর হাতেম আলী বিএল উচ্চবিদ্যালয়ের দুর্নীতি নিয়ে পল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষ গতকাল সোমবার স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুর্নীতির ফিরিস্তি তুলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আয়নাল হোসেন লিখিত অভিযোগে জানান, প্রধান শিক্ষক আব্দুল জলিল তালুকদার ইন্টারভিউ বোর্ডে তৃতীয় হন। কিন্তু ম্যানেজিং কমিটিকে বিপুল অঙ্কের উৎকোচ দিয়ে তিনি প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন। এজন্য স্কুলে যোগদানের
ফায়ারম্যান সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দফতরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (অপস অ্যান্ড মেইনটেইন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, মঙ্গলবার সকালে জানাজার আগে কুর্মিটোলা ফায়ার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় কথিত বন্দুকযুদ্ধে লোকমান হোসেন জনি খুনের প্রধান আসামি মো. সাইফুল (২৮) নিহত হয়েছে। নিহত সাইফুল বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় ৫ নং ব্রিজ কবরস্থানের পাশে এ `বন্দুকযুদ্ধের`ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লোকমান
এদেন আজারের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে চেলসি। সেইসঙ্গে লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারানোর প্রতিশোধও নিলো ব্লুজরা। সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছে উঠেছে মাওরিসিও সাররির দল। গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে গোলশূন্য ড্র করে ফিরেছিল ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে
সাভারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আবুল কাশেম নামে (২২) এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি তেঁতুলঝোড়ার হরিণধরা এলাকায় একটি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আব্দুল আজিজ আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায় ৯৯ বছর বয়সে তিনি রাজধানীর গুলশানের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শেখ আব্দুল আজিজের গ্রামের বাড়ি মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী গ্রামে। খুলনা শহরে
ইসলাম সত্য সুন্দর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সব বিধান পরিপূর্ণ ও সত্য। তাই মুমিন মুসলমান ইসলামের বিধানকে নিজেদের জীবনে শর্তহীন পালন কর থাকে। ফলে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি লাভে মুমিন থাকে চিন্তাহীন। পক্ষান্তরে যারা ইসলাম তথা আল্লাহর বিধানকে অস্বীকার করবে নিশ্চয় আল্লাহ সে বান্দার দ্রুত হিসাব গ্রহণ করবেন। কেননা মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরেই অবিশ্বাসী ব্যক্তির পরীক্ষা ও আজাব
কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিল নামের একটি সুতা কারখানায় বড় ধরনের আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।সময় বাড়ার সাথে সাথে ক্রমেই আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো ইপিজেড এলাকা।সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জনতার হাতে আটক হাবীবুর রহমান রেজভী (৫৪) নামের একজনকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ওবায়দা খানমের খাস কামরায় আজ সোমবার বিকেলে হাবীবুর রহমান রেজভীকে উপস্থাপন করা হলে বিচারক এ নির্দেশ দেন। আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর কোনার পাড়া, ছোয়ানখালী, চেপটখালীসহ অন্তত ১০টি স্পটে অবৈধ বালি উত্তোলন কালে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালি উত্তোলনের সরঞ্জাম উদ্ধার করেছে উখিয়ার প্রশাসন। এ সময় ১০০ গাড়ী মতো উত্তোলনকৃত বালি জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে ৮ এপ্রিল বিকাল তিনটার দিকে অভিযান চালানো হয়। তবে বালি উত্তোলনের সাথে স্থানীয় একটি চিহ্নিত প্রভাবশালী মহল
সারাদেশের নেয় বরগুনা জেলা শহরে ভাড়ানী খালের দুপাড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জালাল উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান। দীর্ঘদিন ধরে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, পরিবেশ আন্দোলনসহ সচেতন নাগরিকরা ভাড়ানী খাল উদ্ধার করে নাব্যতা
কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিং মিল নামের একটি সুতা কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ। তিনি বলেন, ৯টা ৩৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসার
ফেনীতে ছাত্রীর গায়ে আগুন দেয়ার ঘটনায় আলোচিত শিক্ষক সিরাজ উদদৌলা সাবেক জামায়াত নেতা। বিভিন্ন অভিযোগে ২০১৬ সালে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম শামসুদ্দিন। এছাড়াও চেক জালিয়াতি, প্রতারণা ও নাশকতার অভিযোগে চারটি মামলা হলেও স্বপদে বহাল ছিলেন সাবেক এই জামায়াত নেতা। এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির
ভোলার তজুমদ্দিনে থানায় এসে এক মাদকসেবী আত্মসমর্পণ করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মোঃ রাকিব (২৯) থানায় এসে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। রাকিব উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে। এ নিয়ে তজুমদ্দিনে মোট ১৩ মাদকসেবী আত্মসমর্পণ করলেন। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
‘তরমুজ চুরির অপরাধে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় রবিবার এক কিশোরকে মারধর করেন এক পুলিশ সদস্য। মারধরকারী ওই পুলিশ সদস্য কিংবা ভুক্তভোগী কিশোর কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ এভাবে কাউকে মারধর করতে পারে কি না? সে প্রশ্ন করেছেন অনেকেই। [https://www.channelionline.com/wp-content/uploads/2019/04/%E0%A6%BF%E0%A6%AE-1-750x430.jpg]ঘটনাস্থলে অনেকে দাঁড়িয়ে থাকলেও কেউই ওই কিশোরকে রক্ষা করতে এগিয়ে আসেননি। ছবি: ফোকাস বাংলা [https://images.dhakatribune.com/uploads/2019/04/child-turchar-police-2-1554727114369.jpg] পাশে থাকা অন্য পুলিশ এবং আনসার সদস্যরাও যেন
কুমিল্লা জেলার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদারকে রবিবার রাত দুইটায় তার যাত্রাবাড়ির বাসভবন থেকে আটক করেছে ডিবি পুলিশ। চারটি হত্যা মামলাসহ আট মামলার আসামী সোহেলকে রাতেই কুমিল্লায় নিয়ে আসে ডিবি সদস্যরা। বর্তমানে ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিতাস থানার ওসি
ভোলার তজুমদ্দিনে দোকান চুরির মালামালসহ একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালীক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, শনিবার গভীর রাতে উপজেলার চাঁচড়া ইউনিয়নের কাটাখালী এলাকার মঞ্জুর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে দোকান মালিক মঞ্জু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনা তদন্তে নামে। সন্দেহ জনকভাবে সোমবার সকালে উত্তর চাঁচড়া ১নং
রাজধানীতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে সোমবার বিকালে বনানীর ২৩ নম্বর রোডে বিশাল একটি গাছ উপড়ে প্রাইভেট গাড়ির উপর পড়ে। তবে এতে কেউ হতাহত না হলেও যান চলাচলে বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা রাস্তাটি পরিষ্কার করতে কাজ শুরু করেছে। সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি থাকলেও বিকালে ঝড়ে বনানীতে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। আকস্মিক এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন
সিলেটের ডাউকি চ্যুতি এলাকায় ভূকম্পন তৈরি হলে সেখান থেকে দুই মিনিট পর ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। এই দুই মিনিটের মধ্যে সতর্ক করা গেলে ঢাকা বা আশেপাশের মানুষ নিরাপদ স্থানে চলে যেতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সচিব বলেন, ডাউকিতে ভূমিকম্প প্লেট যদি নাড়া দেয়
রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় মাছের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ এপ্রিল) আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. মাসুদুর রহমান অভিযান চালানোর সময় আড়তের অনেক দোকান বন্ধ করে করে দেয়। তবে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি ও মাছে ফরমালিন আছে কিনা পরীক্ষা করেন ইউএনও। এসময় মাছ ব্যবসায়ীদের অবৈধ উপায়ে মাছ বিক্রি যাতে না করে সতর্ক করে দেয়া