কক্সবাজারের শিবিরে রোহিঙ্গা প্রত্যাবাসনকে ঘিরে দফায় দফায় বৈঠক, ট্রানজিট ঘাট প্রস্তুত, ক্যাম্প থেকে ঘাট পর্যন্ত নিরাপত্তা নিয়ে রূপরেখা তৈরিতে ব্যস্ত প্রশাসন। তবে যাদের ঘিরে এত আয়োজন সেই সব রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে মানসিকভাবে কতটা প্রস্তুত, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। অনেক রোহিঙ্গা নেতা সাঁফ বলেই দিয়েছেন,তাঁরা তখনই যাবেন, যখন নাগরিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হবে।তাই প্রত্যাবাসন নিয়ে এদেশের প্রশাসন প্রস্তুত থাকলেও,স্থানীয়দের
২১ আগষ্ট গ্রেনেড হামলার সকল আসামীদের দ্রুত বিচারের দাবীতে পিরোজপু জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক জসিম হালাদার রায়হান, স্বেচ্ছাসেবকলীগের পৌর যুগ্ম
ইতিহাসের ভয়াবাহ গ্রেনেড হামলার দেড় দশক আজ, গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ইন্দুরকানীতে উপজেলা আওয়ামিলীগ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুদবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে থেকে র্যলিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান সাঈদ, মাহবুবুল আলম ফকির,আধ্যক্ষ শাহ আলম,
টাইগারদের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করতে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন রাসেল ডমিঙ্গো। পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট অবশ্য ওইদিন সকালেই পা রেখেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে পরিচয় করে দিতে বুধবার (২১ আগস্ট) সকালে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বিসিবি সংবাদ সম্মেলন আয়োজন করে। শুরুর সময় ছিল সকাল সাড়ে ১০টা। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে দুজনই নির্ধারিত
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদদের স্মরণে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত বেদিতে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হৃদয় মিয়া (২৫) নামে এক চাতাল শ্রমিককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাসুমা বেগম বাদী হয়ে সরাইল থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত রংগু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী মোছা. শারমিন বেগম (৩২)। পুলিশ অভিযুক্ত শারমিনকে গ্রেফতার করেছে। এদিকে আজ
পূর্ব ঘোষণা ছাড়াই পোশাক কারখানা বন্ধ করে দেয়ায়, বিক্ষোভ করছেন রাজধানীর আলিফ গার্মেন্টসের শ্রমিকরা। এসময় তারা মিরপুর রোড অবরোধ করে রাখে। ফলে গাড়ি চলাচল করতে না পারায় জ্যামে ওঈ রাস্তায় চলাচকারী মানুষেরা প্রচন্ড ভোগান্তিতে পড়েছে। বুধবার সকালে শ্যামলী এলাকায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, ঈদের ছুটির পর কোন রকম ঘোষণা ছাড়াই আলিফ গ্রুপের ৩টি পোশাক কারখানা বন্ধ করে
ইসরায়েলের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আইনি প্রতিষ্ঠান অ্যাপলেবি-র এ সংক্রান্ত নথির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়, অত্যাধুনিক গোয়েন্দা বিমান সংগ্রহের লক্ষে এ চুক্তি করা হয়েছে। এই গোপন চুক্তির বিষয়ে কাজ শুরু হয় আরও ১০ বছর আগে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখে ইসরায়েল। চুক্তির
কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্কি নায়” লোক সংস্কৃতির রাজধানী খ্যাত হাওরঅধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মানুষের অন্যতম বিনোদন মাধ্যম আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হাওর অধ্যুষিত সরাইলে মাটি ও মানুষের সাথে নদী ও হাওরের সম্পর্ক একেকার হয়ে মিশে আছে। দাঙ্গা খাঙ্গমা ভুলে ঐতিহ্যের অন্যমতম বিনোদন নৌকা বাইচ দেখতে গতকাল মঙ্গলবার বিকালে ব্রাক্ষণবাড়িয়া জেলার
বিশ্বের ১৬০টি দেশে অবস্থানরত প্রায় এক কোটি বাংলাদেশের নাগরিক। প্রবাসীদের অনেকের নেই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটাধিকার। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গোল্ডেনবয় হিসেবে পরিচিত এ প্রবাসীদের নিজ দেশেই পরবাসী হয়ে থাকতে হচ্ছে। কিন্তু এখন আর না, সম্প্রতি সময়ে নির্বাচন কমিশন প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বাংলাদেশ কনসাল
৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইংস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: ‘বাংলাদেশ মনে করে যে, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের যে কাজটি করেছে তা ভারতের অভ্যন্তরীণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্টের হামলায় জড়িত থাকার দায়ে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়া হবে।’ আজ বুধবার সকালে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘বিএনপি ২১ আগস্টের মাধ্যমে রাজনীতির যে দেয়াল তুলেছে সেটি এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’ এর আগে ২১ আগস্টে
২০০৪ সালের ২১ আগস্ট। সেদিনটি ছিল শনিবার। বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের স্রোত সমাবেশটিতে। সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী মিছিল হওয়ার কথা। তাই মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। সমাবেশে অন্য কেন্দ্রীয়
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকার গোবিন্দপুর রেলগেইট সংলগ্ন স্থানে অবস্থিত হোসনেয়ারা বেগম (৫০) নামে এক ‘চা’ দোকানদার থেকে বিশ হাজার টাকা চাঁদা না পাওয়ায় ফিল্মি স্টাইলে আ’গ্নেঅ’স্ত্র ও দেশীয় অ’স্ত্র নিয়ে দোকান ও বাড়ীঘর ভাং’চুর করেছে স্থানীয় বখাটেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। পাঠকদের জন্য ভিডিওটি এ সংবাদের একেবারে নিচে দেওয়া হয়েছে। কুমিল্লা র্যাব-১১ সিপিসি ও কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
এ যেন তুঘলকি কাণ্ড! ৩ থেকে ৫ হাজার টাকা মূল্যের একটি হেডকার্ডিয়াক স্টেথিসকোপের দাম দেখানো হয়েছে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরণের ১১৬টি যন্ত্রপাতি ক্রয়ে ৪১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অনিয়মে বিস্ময় প্রকাশ করে ৬ মাসের মধ্যে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। সভা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে একনেকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। বিদ্যুতের বিষয়ে নিজের মন্তব্য তুলে তিনি বলেন,
পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। তার নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে সিনেটরদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। দেশটির সংসদের এই রাউন্ড বিতর্ক শেষ হলেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন কন্টে। সেখানেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে এ সরকারের সঙ্গে তার অভিজ্ঞতার কথা প্রেসিডেন্টকে
অনেক দিন হলো বাচ্চাকাচ্চা হচ্ছে না। যাকে বলা হয় বন্ধ্যাত্ব। চিকিৎসকরা বলেন ডিম্বাণুতে সমস্যা থাকলেই এ রকম হয়। এমন হলে দৈনন্দিন যে খাবার খান তাতে সামান্য রদবদল করুন। যার ফলে সুফলও পেতে পারেন। এই খাবার হোক লাল বা বাদামি চালের ভাত, খোসাওলা ডাল, আটার রুটি, হোল গ্রেন পাস্তা-নুডুলস ইত্যাদি৷ এর সঙ্গে অপকারি ট্রান্স ফ্যাট বাদ দিয়ে মাছ, মাংস, ডিমের পাশাপাশি ডাল,
বস্তাভর্তি টাকাসহ গ্রেফতারের ঘটনায় গ্রেফতার কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের সহযোগী ও মামলার অভিযোগপত্রভুক্ত আসামীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম। তিনি কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বর্তমানে রাজধানীর সেগুনবাগিচায় মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে
রাসেল ক্রেইগ ডমিঙ্গোর নতুন ঠিকানা এখন বাংলাদেশ। টাইগারদের দায়িত্ব নিতে গতকাল মঙ্গলবার বিকালে ঢাকায় এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ কোচ। তারও কয়েক ঘণ্টা আগে ঢাকায় এসেছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। আজ বুধবার নতুন চাকরিতে যোগদানের মধ্য দিয়ে জাতীয় দলের দায়িত্ব আনুষ্ঠানিক বুঝে নেবেন এ দুই প্রোটিয়া। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা অধ্যায় শুরু হবে দ্বিতীয় দফায়।
ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জঙ্গলে পরকীয়া করতে গিয়ে মৃত্যু হল এক যুবক ও যুবতীর। দুজনেই স্থানীয় ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে। জানা গেছে, লুকিয়ে জঙ্গলে প্রেম করতে গিয়ে ওই দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। ঘটনাচক্রে দুইজনই আবার বিবাহিত। সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও অফিসের পিছনে একটি জঙ্গল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার
জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করবে। দেড় দশক আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তখন বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মূলত আওয়ামীলকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং
বিশ্বের অনেক দেশে বিয়ে-পরবর্তী দাম্পত্য জীবনের সুখ-শান্তি বজায় রাখা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আবার অনেক দেশে বিয়ের সময় সে প্রশিক্ষণে অংশগ্রহণের সনদও দেখাতে হয়, যা দেখাতে না পারলে বিয়ে করাও সম্ভব হয় না। কেননা প্রশিক্ষণে অংশগ্রহণ করলে দাম্পত্য জীবনে বিচ্ছেদের পরিবর্তে সুসম্পর্ক তৈরি হয়। দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্বামী-স্ত্রী উভয়কেই ধৈর্যশীল হতে হয়। বিয়ে সম্পর্কে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির
কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধমূলক গুলি বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ছয় সেনা নিহত হয়েছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। তারা বলছে, সীমানা নির্ধারণকারী রেখা (এলওসি) অতিক্রম করার কারণে তারা প্রতিরোধ করতে গেলে ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসয়যোগ পরিদফতরের (আইএসপিআর) এক টুইট বার্তায় জানায়, ‘পাকিস্তান সেনাবহিনী আত্মরক্ষার্থে এলওসির তাত্তা পানি সেক্টরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুলি চালালে ভারতীয় সেনারা নিহত