বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ছাত্রলীগ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক। তিনি বলেন, গণতান্ত্রিক বিনষ্টের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করার জন্য ছাত্রলীগ এই হামলা চালাচ্ছে। আজ সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন, সামাজিক ও
যুবলীগের প্রধান কার্যালয়ের একসময়কার পিয়ন এখন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক। মাত্র সাত বছরের ব্যবধানে যুবলীগের অফিস দেখাশোনার চাকরিতে নিয়োগ পাওয়া এই ব্যক্তি এখন সংগঠনটির গুরুত্বপূর্ণ পদে। সংগঠনটির প্রভাবশালী নেতাদের ব্যবহার করে সামান্য বেতনের কর্মচারী থেকে বনে গেছেন কোটিপতি। দুর্নীতি-মাদকবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে নজরদারিতে রয়েছেন তিনি। যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন। পিয়ন থেকে যুবলীগের দফতর সম্পাদক হওয়া ওই নেতার নাম
প্রতিবেশী দেশ পাকিস্তান ফের যদি একাত্তরের ভুল করে তাহলে টুকরো টুকরো হওয়া থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার পাটনায়, বিজেপির ‘জনজাগরণ সভায়’ ইসলামাবাদকে এমন হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘১৯৬৫ এবং ১৯৭১ সালের ভুল আর করার চেষ্টা করবেন না। তাহলে পাকিস্তানকে টুকরো টুকরো হওয়া থেকে
ক্যাসিনো কিংবা অবৈধ জুয়ার আসর বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারেও অভিযান চালিয়েছে পুলিশ। তবে ফু-ওয়াং ক্লাবের মতো এইখানেই মেলেনি কিছু। ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পিয়াসী বারে অবৈধ কোনো জুয়ার আসর বা ক্যাসিনো নেই। এদের বারের অনুমোদন আছে এবং এখানে যারা আসেন তারাও বৈধ গ্রাহক। কেউ কেউ চিকিৎসকের ব্যবস্থাপত্র সঙ্গেও এখানে
কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৭৫টি ঘর নির্মাণ করা হয়েছে। দুঃস্হ ও হতদরিদ্র পরিবারকে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৯৮ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকা ব্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।জানা যায়, উপজেলার হলদিয়া পালং, রত্নাপালং, জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নে ৭৫ টি ঘর নির্মাণ করা হয়েছে। সমাজের অসহায় ও অবহেলিত এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে
একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে শুদ্ধি অভিযান চলছে সেখানে আওয়ামী লীগের ৬৭ নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এদের মধ্যে অন্তত ৩ জন মন্ত্রী এবং ২৭ জন এমপি রয়েছেন। এছাড়াও সাবেক মন্ত্রী এবং এমপি রয়েছেন ৩০ জন। ৭ জন রয়েছেন প্রভাবশালী স্থানীয় নেতাকর্মী। এই ৬৭ জনের যে তালিকা তার মধ্যে
যুবলীগ নেতা ও সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন এবং ইসমাইল চৌধুরী সম্রাটের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এক চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, নূরুন্নবী চৌধুরী শাওন এবং তার স্ত্রী ফারজানা চৌধুরী ও ইসমাইল চৌধুরী সম্রাটের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ কাস শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মারুফ রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাস্টমস স্টেশনে ডিউটি চলাকালে এক রোহিঙ্গা নাগরিক এর দেহ তল্লাশী চালিয়ে তাঁর প্যান্টের ডান পকেট থেকে ৯৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা
২০১৭ সালের প্রথম আসরেই সাড়া ফেলেছিল ক্রিকেটের টি-টেন লিগ। সেই উন্মাদনা বাড়িয়ে দিতে এবার বাংলাদেশের নাম যুক্ত করলেন আয়োজকরা। নতুন দল ‘বাংলা টাইগার্স’ নামে লিগটিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলা টাইগার্স দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম। দল গঠনের ক্ষেত্রে তারকা ক্রিকেটারদের মিলনমেলার প্রত্যাশা করছেন তারা। টি-টেন লিগের চেয়ারম্যান শাজি-উল মুলক বলেন, ‘বাংলা টাইগার্সকে আমরা স্বাগত জানাচ্ছি। গেল আসরে বেঙ্গল
‘নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানকে লালন-পালন করেছি। মাথার ঘাম মাটিতে ফেলে সন্তানকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে সেনাবাহিনীর চাকরি নিয়ে দিয়েছি। কিন্তু আজ সেই সন্তান আমার কোনো খবর নেয় না!’ ডুকরে কেঁদে কেঁদে এমন করেই কথাগুলো বলছিলেন আশি বছরের এক বৃদ্ধ বাবা। যিনি পেটের দায়ে সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় রিকশা চালান। স্ত্রী’র মৃত্যুর পর জীবনের পড়ন্তবেলায় আপন সন্তানের চরম অবহেলা অনাদরে নিদারুণ
এবার গরুর মাংস বিক্রেতা সন্দেহে তিন খ্রিষ্টান যুবককে গণপিটুনি দিয়েছে হিন্দুত্ববাদীরা। এতে একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। ভারতের ঝাড়খণ্ড খুন্তি জেলায় এমন ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে গোমাংস বিক্রির খবর ছড়ানোর পর প্রতিবেশী জালটান্ডা সুয়ারি গ্রামে তিনজনের উপর চড়াও হয় বেশ কয়েকজন। গণপিটুনির হাত থেকে পালাতে ব্যর্থ হয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় কালান্তুস বারলা নামের
চলতি বছরের ৮ মাসেই দেশে ফিরেছে আড়াই হাজারের বেশি প্রবাসীর মরদেহ। তাদের মাত্র ৪ শতাংশের স্বাভাবিক মৃত্যু হলেও এর কারণ অনুসন্ধানে নেই কোনো সরকারি উদ্যোগ। এমন কি ময়নাতদন্ত পর্যন্ত হয় না তাদের। তবে বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ২০০৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৮ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ
যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম চৌধুরী (জি কে শামীম), তার স্ত্রী এবং তাদের মায়ের সমস্ত ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনবিআরের নিয়ন্ত্রণাধীন সিআইসি থেকে জি কে শামীম, তার স্ত্রী এবং তার মায়ের ব্যাংক হিসাব জব্দ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ
ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে সরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান। রোববার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭০ রান করেন সাকিব। এই ইনিংস খেলার পথে তামিমকে টপকে যান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের বর্তমান রান ৭৬ ইনিংসে ১ হাজার ৫৬৭।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গডফাদার-গ্র্যান্ডফাদার বুঝি না, আমরা চিনি অপরাধী। অপরাধ করলে শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেওয়া হয়নি। সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ক্যাসিনোসহ বিভিন্ন অভিযানে জড়িত অপরাধীরা যেন দেশের বাইরে না চলে যেতে পারেন, এ জন্য কোনো সতর্কতা জারি করা হয়েছে কি না জানতে চাইলে
ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ করে ফাইনাল ম্যাচের জন্য ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে দুই দল। এর আগে চট্টগ্রামে খেলা দুই ম্যাচের স্কোয়াডই ফাইনালের জন্য রেখেছে বাংলাদেশ, আনেনি কোনো পরিবর্তন। তবে স্কোয়াডে ১৫ জন থাকলেও, একাদশে তো আর থাকবেন না সবাই। তা ফাইনালের জন্য মূল একাদশ কেমন হবে?- তা নিয়ে জল্পনা কল্পনা চলছে
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে দেশটির সরকারি বাহিনীর হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন। সোমবার প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রোববার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এই ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত
মাদারীপুর মহিষেরচর ফেরিঘাট এলাকায় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে সিজান (৮) নামের এক মাদ্রাসায় ছাত্র নিহত হয়েছে, সোমবার বেলা সারে বারোটার দিকে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায় মাদারীপুর শহরে ফেরিঘাটের মহিষেরচর পাকা মসজিদ এলাকার একটি মাদ্রাসার থেকে ফেরার পথে রাস্তা পার হবার সময় ইটের ভাটা থেকে আসা একটি খালি ট্রাক দ্রুত গতিতে এসে সিজান কে ধাক্কা দিলে চাকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সোহেলও রয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, ছাত্রদলের সাধারণ
মাদারীপুরের কালকিনিতে শাহানাজ পারভিন (১৮) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকালে ওই তরুনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তরুনী উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের কাজী আফছের হোসেনের মেয়ে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, শাহানাজ পারভীন দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। এবং ঢাকাতে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছয় মাস স্বামীর সংসার
নারায়ণগঞ্জের ফতুল্লার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান পরিচালনা করছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর এ অভিযান শুরু হয়। বোমা নিষ্ক্রিয়করণ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাড়িটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিস্ফোরণের শব্দগুলো শোনা যায়। ইতোমধ্যে ওই বাড়িতে চলছে পুলিশের বিভিন্ন ইউনিটের সম্মিলিত অভিযান। দুপুর ১২টা ৫৭ মিনিটে,
নরসিংদীর পলাশ উপজেলায় হিন্দু ধর্মবমলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী ,পলাশ
মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভারত বদ্ধপরিকর। উভয়েই নিজ নিজ দেশকে নিরাপদ রাখার প্রয়োজনীয়তা অনুধাবন করছে। আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। স্থানীয় সময় রবিবার বিকালে হাউস্টনে হাউডি মোদি শীর্ষক সমাবেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আজ আমরা যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক বাহিনীর সব সাহসী সদস্যদের সম্মান জানাই, যারা আমাদের স্বাধীনতার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করছেন।
যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বাড়িতে শুক্রবার ভোরে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার হওয়ার পর জি কে শামীম সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গেছে, জিয়া নামের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একাধিক ভয়েস রেকর্ড রয়েছে তার মোবাইল ফোনে। এসব কথোপকথনের বেশির ভাগই চিত্রজগতের নায়িকা, উঠতি মডেল ও শোবিজ জগতের তারকাদের ঘিরে। টেন্ডার সংক্রান্ত কাজে তিনি