আগামী অক্টোবরেই লঞ্চ হচ্ছে Huawei-এর ফোল্ডেবল স্ক্রিনের ফোন Mate X। চলতি বছরের ফেব্রুয়ারিতে Huawei Mate X -এর টিজার লঞ্চ হয়েছিল। তারপর থেকেই এই ফোনের দিকে তাকিয়ে স্মার্টফোন উত্সাহীরা। এদিকে অক্টোবরের শেষেই বাজারে আসার কথা Samsung Galaxy Fold-এরও। কোন ফোল্ডেবল ফোন বাজারে প্রথম আসবে, এখন সেই দিকেই তাকিয়ে বিশ্ব। তবে, Samsung-এর সঙ্গে টক্করে কিছুটা হলেও এগিয়ে Huawei Mate X। স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে
দেশের সকল টেলিভিশন চ্যানেল আগামী ২ অক্টোবর থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ শনিবার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২ অক্টোবর দেশের ৩৪টি টেলিভিশন চ্যানেলের সবকটির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। তিনি বলেন, বর্তমানে স্থানীয় টিভি চ্যানেলের অধিকাংশই
মৈত্রী এক্সপ্রেস থেকে ৫ লাখ ডলারসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে ঢাকাগামী মৈত্রী থেকে ভারতের শুল্ক দপ্তরের গোয়েন্দারা তাদের গ্রেফতার করে। শনিবার গ্রেফতারকৃতদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এরা হলেন— দিলওয়ার হোসেন, হাফিজ শেখ, মানিক মিয়া, দুলাল ও জাকির হোসেন। এদের বাড়ি গোপালগঞ্জে। সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকাগামী
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লার থেকে এবং জুয়া খেলার দায়ে গত ৯ মাসে মোট ২ হাজার ৯৮৯ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা মোট ২১১ জন। কুয়ালালামপুর পুলিশের চিফ কমিশনার কমান্ডার দাতুক সেরি মাজলান লাজিম জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারির থেকে গত শুক্রবার (সেপ্টেম্বর ২৭) পর্যন্ত পরিচালিত অভিযানগুলোতে এই সংখ্যক মানুষকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ৮১৪ জন
বিবাহিত হওয়ার পরও প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে উভয় সংকটে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল মিয়া। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী মো. কবির হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। জানা যায়, ২০০৯ সালে সদর উপজেলার ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বিয়ে করেন কবির হোসেন।
নিরাপত্তার জন্য জানা জরুরি আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত রয়েছে। বিষয়টি জরুরি হলেও অনেকে আমলে নেন না, তাই পড়তেও হয় ঝামেলায়। আর তাই সব ধরনের ঝামেলা এড়াতে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীকে তার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা জানা দরকার। একটি এনআইডির দিয়ে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসেই জানা যায়। যেভাবে জানবেন
বিএনপি বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি চালু করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘তাদের (বিএনপি) জানের জান, পরানের পরান নেতা তারেক রহমানের আয়ের উৎস ক্যাসিনো।’ যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইনকাম ট্যাক্সের ফাইলে নানা অপকর্মের টাকা ক্যাসিনো থেকে আয় বলে চালিয়ে দিয়েছে’। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ
রেলওয়ের কক্ষ থেকে শনিবার কয়েকজনকে মাংসের প্যাকেট নামাতে দেখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরপিএফ) সদস্যরা। পরে সন্দেহ থেকে প্যাকেটগুলো তল্লাশি করে আরপিএফ। আরপিএফের উপপরিদর্শক এস কৃষ্ণের সন্দেহ হওয়ায় প্যাকেটগুলো খুলে মাংস বাইরে বের করতে বলেন। এসময় এসব মাংসের মালিক অবস্থায় বেগতিক দেখে পালিয়ে যায়। পরে প্যাকেট গুলো থেকে বের হয় ১১০০ কেজি কুকুরের মাংস। চেন্নাইয়ের এগমোর রেলওয়ে প্ল্যাটফর্মে ১১টি পলিথিনের প্যাকেটে ভরে কুকুরের
একটি সিএনসি লেদ মেশিন চালানো শিখতে দুই ধাপে বিদেশ ভ্রমণে যাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ২০ বৈজ্ঞানিক কর্মকর্তা। এককোটি ৭০ লাখ টাকা খরচ করে তারা জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম সফর করবেন। সফরে লেদ মেশিন চালানো শিখবেন সংস্থাটির বৈজ্ঞানিকরা। জানা যায়, সিএনসি মেশিন মূলত লেদ, মিলিং এবং রাউটারের সমন্বয়ে গঠিত মেশিন; যা আধুনিকতার ছোয়ায় কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল নামে পরিচিত
শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত অধিকৃত কাশ্মীর। শনিবার দিনভর উপত্যকাটির বিভিন্ন এলাকায় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। এনডিটিভির খবরে বলা হয়, শনিবার কাশ্মীরের একাধিক স্থানে অভিযান চালানোর সময় ভারতীয় বাহিনীর গুলিতে অন্তত তিন স্বাধীনতাকামী নিহত হয়। এসময় পাল্টা গুলিতে ভারতীয় বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে উপত্যকার পুলিশের দুই কর্মী। কাশ্মীর নিয়ে শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিল ডা. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর অনেকটা সময় কেটে গেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর গত ৯ মাসেও এই জোটের পক্ষ থেকে কোনো আন্দোলন বা কর্মসূচি দেখা যায়নি। উল্টো জোটের অন্যতম শরীক বিএনপি ও গণফোরামের নির্বাচিত এমপিরা শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন। তবে এবার এতোদিন পর হঠাৎ করেই সরকারের
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে নগদ ৩২৫ টাকা ও তাসসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া চৌরাস্তা ক্লাবের সামনে জুয়ার বোর্ড থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের নুর হোসেন মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), মজিদ খন্দকারের ছেলে বাবুল খন্দকার (৫০), কাদের মল্লিকের ছেলে মনিরুজ্জামান
২০২১ সালের আগেই দেশে দ্রুতগতির ইন্টারনেট ফাইভজি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর গোরহাঙ্গায় টেলিটকের এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের মোস্তফা জব্বার এ কথা জানান। মোস্তাফা জব্বার বলেন, নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক চালুর কথা বলা হয়েছে। কিন্তু আমরা ২০২১ সালের আগেই ফাইভজি নেটওয়ার্ক চালু করতে পারব। এ সময় ডাক ও
ভবিষ্যতে কোচিং পেশায় আসার ইচ্ছে পোষণ করেছেন পাকিস্তান ক্রিকেটের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্ষীয়ান এ অলরাউন্ডারের দৃঢ় বিশ্বাস তরুণ খেলোয়াড়দের মানোন্নয়নে তাদের মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারবেন তিনি। গালফ নিউজিকে আফ্রিদি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৮/১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের কোচিং করাতে চাই। এ বয়সে তাদের কোচিং প্রয়োজন। খেলার কঠিন সময়ে চাপের মধ্যে কিভাবে সাহসী সিদ্ধান্ত নিয়েছি তরুণ ক্রিকেটারদের সে সকল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম অভিযোগ করেছেন, ‘সারা বিশ্বে সবাই মশার ওষুধ কিনতে পারেন, তা ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের এটা সম্ভব হচ্ছে না কিছু স্বার্থান্বেষী মহলের কারণে। ওই মহল পুরো বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। উদ্ভিদ সংরক্ষণ উইং সরকারের একটি বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা দিয়ে ওষুধ আমদানি আটকে রেখেছিল।’ আজ শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মিলনায়তনে
এখন বিএনপিকে আরো সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এ জন্য বিএনপির সকল নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকেল ৩ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে হলরুমে বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির
আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর মটর শ্রমিকলীগের উদ্যেগে মাননীয় প্রধান মন্ত্রীর ৭৩ তম জন্ম দিন পালন করেছেন নেতাকর্মীরা। শনিবার বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় সংগঠনটির কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ মটর শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জ্বাকের দিকনির্দেশনায়, কার্যকরী সভাপতি মোঃ মুজিবুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রাজুর উপস্থিতিতে
গ্রাম থেকে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন শুভ্র। সে এক অভাবগ্রস্ত পরিবারের ছেলে। নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাড় করেন আবার গ্রামে বাবার কাছেও টাকা পাঠান। টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগাড় করতে হয় তাকে। ফুলের মতো সুন্দর নয় বরং লড়াইয়ের জীবন তার। বিশ্ববিদ্যালয়ে মুন নামে তার একজন খুব ভালো বান্ধবী আছে। শুভ্রর কষ্ট দেখে মুনের মায়া হয়। সে শুভ্রকে সহযোগিতা
বঙ্গবন্ধু কন্যা টানা তিন বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিানার ৭৩তম জন্মবার্ষিকী কলাপাড়ায় পালিত হয়েছে। শনিবার দিন ব্যাপী উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, ইউনিয়ন শাখা ও তার সহযোগী অংগ সংগঠন ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করে। সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি
না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার উপদেষ্টা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী। শুক্রবার দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার বনানীস্থ বিটিসিএল জামে মসজিদে রাত সাড়ে ৮টা সাবেক এ সচিবের প্রথম জানা অনুষ্ঠিত হবে। রোববার তাকে গ্রামের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। তার
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও সরকার প্রধান শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে বাউফল উপজেলা আওয়ামীলীগের দোআ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তিৃতায় সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি) বলেন,‘ শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তিনি আছেন বলেই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত। তিনি আরো বলেন, জিয়ার মদদে বিপদগামী কিছু সেনা সদস্য জাতির জনকে স্ব-পরিবারে হত্যা করে। খুনিরা ভেবে ছিলো বঙ্গবন্ধুরেক
ব্যবসায় পরিবেশ সহজতর করতে নেয়া উদ্যোগের ভিত্তিতে বিশ্বব্যাংকের করা সহজ ব্যবসা করার সূচক বা ইজ অব ডুয়িং বিজনেস তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৪ অক্টোবর এ প্রতিবেদন পূর্ণাঙ্গরূপে প্রকাশ করবে বিশ্বব্যাংক। এর মধ্যেই ২০ দেশের তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি। তালিকা দেশের ইংরেজি নামের আদ্যক্ষর
আগস্ট মাসে হঠাৎই আসে খারাপ খবরটি। শোনা যায় কিছু অভ্যন্তরীন সমস্য়া তৈরি হওয়ায় আলাদা হয়ে যাচ্ছে মার্ভেল স্টুডিও এবং সনি পিকচার্স। ভবিষ্যতে হয়তো আর তাদের আয়োজনে মুক্তি পাবে না কোনো স্পাইডারম্যানের সিনেমা। সুখবর হলো, সব বাজে অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবারও এক হয়েছে মার্ভেল ও সনি। দুনিয়াজুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা জুটি হয়েছে পুনরায়। তারা এক হয়েছে স্পাইডারম্যান
মাশরাফি বিন মর্তুজার শৈশবটা কেটেছে নড়াইলে। চিত্রা নদীর পাড়ে লাফ ঝাঁপ আর দুরন্তপনায়ই বেড়ে উঠেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। মাশরাফির সেই উচ্ছলতা এখনও কাটেনি। সময় পেলেই চলে যান নড়াইলে। তবে গ্রামের সেই পরিবেশটা পাওয়া হয়নি তার সন্তানদের। বাবা বড় ক্রিকেটার, এখন তো সংসদ সদস্যও। বেশিরভাগ সময় তাকে থাকতে হয় ঢাকায়ই। মাশরাফির সন্তানরা সেই দুরন্তপনায় মেতে ওঠার সুযোগ পাবে কীভাবে? তাই বলে