সিরাজগঞ্জ জেলায় এখন পুরোদমে চলছে ইরি-বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রচণ্ড রোদ আর অসহনীয় তাপপ্রবাহের মধ্যেও থেমে নেই কৃষকের ব্যস্ততা। জেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে—ধান কাটা, ঝাড়াই, মাড়াই সবই চলছে জোরকদমে। বিশেষ করে তাড়াশ উপজেলার চলনবিল এলাকায় এবার ইরি ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। চলনবিল নিম্নাঞ্চল হওয়ায় বর্ষার আশঙ্কায় সাধারণত আগে ভাগেই সেখানে রোপণ করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে নিয়াজ মোর্শেদ রাজুকে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের পানিশালা এলাকাস্থ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কমলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায়
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আগামী ৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে সম্ভাব্য জনসমাগমের কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়া এলাকায় নারীদের প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে তোলা এক ব্যক্তি এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মো. খবির মোল্লা (৫০)। তিনি স্থানীয় গোলাপ মোল্লার ছেলে। খবিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার স্কুলপড়ুয়া মেয়েদের লক্ষ্য করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, খবির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল দেখা দিয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এলাকাবাসীর চাপে সড়কের কাজ বন্ধ রয়েছে। এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) বলছে সড়ক নির্মানে অনিয়ম হয়নি। তবে কয়েক স্থানে ফাটল দেখা দেয়ায় ইতোমধ্যে ঠিকাদারকে সেগুলো মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা এলজিইডি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের একদফা দাবিতে সোমবার (৫ মে) আড়াই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভে অংশ নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ও ‘ফ্যাসিস্ট’ শিক্ষকদের পুনর্বাসন করেছেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে
চীন বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হাসপাতাল চালু করে প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই হাসপাতালে কোনও মানব চিকিৎসক নেই, বরং কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক যারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চিকিৎসা সেবা পরিচালনা করছেন। ৩ মে এই বিপ্লবাত্মক উদ্যোগের ঘোষণা আসে একটি টুইটের মাধ্যমে, যা সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে আলোড়ন তোলে। ইরানি সংবাদ সংস্থা মেহের ও টেকক্রাঞ্চসহ একাধিক
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি অভিযান চালিয়ে আলোচিত ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন কাঠামোর ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তকরণের দাবিতে বরিশালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন
রাজধানীর শান্তিনগরে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ইউনিট দমকল কাজ চালাচ্ছে, তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের খবর পৌঁছায়। প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়। মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক ব্যক্তি ভারতের নাগরিক এবং তার নাম সুজন বর্মন বলে জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার গভীর রাতে কসবা সীমান্ত দিয়ে একটি চোরাকারবারি সিন্ডিকেটের সহায়তায় সুজন বর্মন বাংলাদেশে প্রবেশ
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালো করতে পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। রোববার (৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত এ পরিকল্পনায় গাজা দখল এবং ভবিষ্যতে এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। খবর বিবিসির। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় জিম্মি মুক্তি ও হামাসকে চূড়ান্তভাবে পরাজিত করতে হাজার হাজার সংরক্ষিত সেনাকে পুনরায় ডেকে পাঠানো হয়েছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়েল যামিড
ঝিনাইদহে বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের বেতন-ভাতা ও পদোন্নতি সম্পর্কিত যৌক্তিক দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ জেলা শাখা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে সর্বাত্মক শান্তিপূর্ণ কর্মবিরতিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সাধারণ
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। আজ সোমবার (৫ মে) দুপুরে বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এই আদেশ প্রদান করেন। আদালত তার আদেশে উল্লেখ করেছেন, ঘটনা ঘটার পর ৩০ দিনের মধ্যে আবেদন না
সৌদি আরবে আরও বেশি দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুনরায় আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি। ড. আসিফ নজরুল সৌদি আরবে আসন্ন ওয়ার্ল্ড
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামে আকলেমা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৫০ বছর এবং তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আকলেমা বেগমের ছেলে জীবিকার তাগিদে বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। স্বামী নাসির উদ্দীনের সঙ্গে করিয়া গ্রামে
বাংলাদেশ বিমান বাহিনী যেকোনো সংকট বা চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ—এমন ঘোষণা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার (৫ মে) ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত ‘কমান্ড সেফটি সেমিনার-২০২৫’-এ তিনি এ মন্তব্য করেন। ফ্যালকন হলে আয়োজিত এই সেমিনারে দেশের আকাশ প্রতিরক্ষায় বাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরে প্রধান অতিথি বলেন, মাতৃভূমিকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে
নোয়াখালীর সংবাদপত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে জেলা শহরে সংবাদপত্র বিতরণের সঙ্গে জড়িত জনপ্রিয় বিপণনকর্মী বাহার মিয়া (৪৬) ফুসফুসের অসুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গত রোববার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাহার মিয়া বেগমগঞ্জ উপজেলার পশ্চিম এখলাশপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রোববার রাত
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক মাত্র ছেলের অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা হাবিল মিয়া। হাবিল মিয়া, যিনি আগে ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক, ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে চাকরি ছেড়ে দেন। চিকিৎসার জন্য জমি এবং বসতভিটা বিক্রি করেও তিনি কোনও সাফল্য পাননি। সেই সময়ে পরিবারের হাল ধরতে তার একমাত্র
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ঘোষিত ‘নজরুল পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও খ্যাতিমান নজরুল গবেষক আবদুল হাই শিকদার এবং বিশিষ্ট আবৃত্তিকার ও আইনজীবী নাসিম আহমেদ। নজরুল চেতনার ধারাবাহিক চর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নজরুল গবেষণায় নিবেদিত প্রাণ আবদুল হাই শিকদার সাহিত্যিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতার জগতে সুপরিচিত নাম। তিনি
স্বাস্থ্য খাতে সংস্কারের জন্য একটি নতুন সুপারিশ দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। কমিশনটি দেশের অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাব করেছে। এর মধ্যে ১০ শতাংশ রোগীকে সরকারি হাসপাতালে এবং বাকি ১০ শতাংশ রোগীকে বেসরকারি হাসপাতালে এই সেবা দেওয়ার কথা বলা হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. সাকিব (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত সাকিব মাদলা নতুন গুচ্ছগ্রামের বাসিন্দা এবং আব্দুল মোতালেবের ছেলে। এই ঘটনাটি ঘটে রোববার রাত পৌনে ১২টার দিকে বায়েক ইউনিয়নের মেইন পিলার ২০৪৫/১৭ এস এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব সীমান্তে অবস্থানকালে বিএসএফ একটি রাবার বুলেট ছোড়ে, যা সরাসরি তার শরীরে আঘাত
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এবং সঞ্চালনা করেন ক্লাবের
জামালপুরের মাদারগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত জিয়াউল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি জিয়াউল হক মাদারগঞ্জ