ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়া ও তেলিরচরে ২৫টি কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন। রবিবার সকাল ৯টার দিকে এই ঝড় হয়।চরআবদুল্লাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেনসহ এলাকাবাসী জানায়, সকাল ৯টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে চরগজারিয়া ও তেলির চর এলাকায় ছোট-বড় অন্তত ২৫টি ঘর বাড়ি বিধ্বস্ত হয়। শতাধিক গাছপালা
সিরিজ জিতে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। তিন ম্যাচের চলমান টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। আজ তৃতীয় ও শেষ ম্যাচটি জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে কোনো সফরকারী দল। সেটি আজ বাংলাদেশকে দিয়েই হয়ে যেতে পারে।আজ ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের
অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উৎকণ্ঠা ছড়িয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। দুই দেশের অসংখ্য মানুষ এতে হয়েছেন গৃহবন্দী, বিপর্যস্ত হয়েছে নাগরিক জীবন। পাওয়া গিয়েছে হতাহতেরও খবর। সেই বুলবুলে আটকা পড়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ (এমপি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার জন্য ভারত গিয়েছেন বিসিবি বিগ বস। ম্যাচের ভেন্যু নাগপুরে যাওয়ার আগে
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে তিনজন নিহত হয়েছেন, নিখোঁজ অন্তত সাতজন। আগুন থেকে বাঁচতে ঘর ছেড়েছে হাজারও মানুষ।রোববার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। শুক্রবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলস এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এ দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (৯ নভেম্বর) দাবানলের দ্বিতীয় দিনে কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, দাবানলে
গতি ও শক্তি হারিয়ে আর ঘূর্ণিঝড় নেই ‘বুলবুল’। সেটি এখন গভীর স্থলনিম্নচাপে পরিণত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সমুদ্রবন্দরগুলোর বিপদ সংকেত নামিয়ে ৩ এবং নদীবন্দরগুলোর বিপদ সংকেত ২-এ আনা হয়েছে। তবে মাছ ধরার ট্রলারগুলোকে আরও ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রোববার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে দেশের
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা। শনিবার (৯ নভেম্বর) রাতে এটি আঘাত হেনেছে বাংলাদেশেও। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ঘূর্ণিঝড়টি সুন্দরবনের উপর দিয়ে আসায় গতি-শক্তি অনেকটাই কমে গেছে। ফলে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। ঝড়টি সুন্দরবন না হয়ে বরিশাল এলাকা দিয়ে আসলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান। রোববার (১০
প্রিয় নবীর জন্মদিনে উম্মতের করণীয় কী হতে পারে? এর উত্তরে বলা যায়, রোজা রাখা। মহানবী (সা.)-কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে।’ (মুসলিম শরিফ, হাদিস: ১১৬২)মুসলিম শরিফে বর্ণিত বিশুদ্ধ এই হাদিসের আলোকে জানা যায়, প্রিয় নবীর জন্মদিনে উম্মতের করণীয় কী? এই দিনে উম্মতের করণীয় হলো,
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালী ও খুলনায় ঘর এবং গাছচাপা পড়ে নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।রোববার (১০ নভেম্বর) ভোর রাত ও সকালে ঝড়ের সময় এ ঘটনা ঘটে।শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে এ সব জেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০), খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল (৫২) ও খুলনার
গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম-আন্দোলনে এক অবিস্মরণীয় দিন আজ।এ দিনে হাজার প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন নূর হোসেন। আজ ১০ই নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস।১৯৮৭ সালের ১০ই নভেম্বর দেশের দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ একত্র হয়ে স্বৈরশাসক এরশাদের পতনের লক্ষ্যে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা করে। উল্লেখ যে, এরশাদ ১৯৮২ সালে একটি সেনা উত্থানের মধ্যদিয়ে ক্ষমতা গ্রহণ করেন এবং
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু রবজার (৭) পরিচয় পাওয়া গেছে। রবজা কুমিল্লার অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে একজন পুরুষ ও একজন নারী বলে ধারণা করেছে পুলিশ। আহতরা হলেন-
রবিউল আউয়াল। হিজরি (আরবি) বছরের তৃতীয় মাস। এ মাসটি যেসব কারণে বিখ্যাত তা হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাদাত (জন্ম), নবুয়ত, হিজরত এবং ওফাত। এ সবই সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। বছরজুড়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ ভুলে গিয়ে শুধু রবিউল আউয়ালে তার জন্ম উৎসবে মেতে থাকলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। বরং হাদিসে এসেছে- ‘সে ব্যক্তি
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দ্বীপ জেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ো বাতাসে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ৮ জন আহত হয়েছেন। শনিবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন পশ্চিম চর উমেদ ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ মাল, তার ছেলে ইমরান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে সকালে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শনিবারের মধ্যেই ১৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে
ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ঝড়ের অগ্রবর্তী অংশ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে চলে এসেছে। ঝড়ের প্রভাবে কলকাতা ও ওড়িষ্যায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের বাংলাদেশ অংশে আঘাত হেনেছে বলেও জানা গেছে। বঙ্গোপসাগর উপকূলে দুপুর ১২টা থেকে ঝড়ো
পৃথিবীর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ মানব, যার আগমণে বদলে গেছে ধরণী, মিথ্যার অন্ধকার থেকে এই দুনিয়ায় যিনি দেখিয়েছেন আলোর পথ, সবরকমের অনাচার, অন্যায় আর অনিষ্টকে ধূলিস্মাৎ করে যিনি এই পৃথিবীতে নিয়ে এসেছেন শান্তির বার্তা, সেই মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস রোববার (১০ নভেম্বর)। যথাযথ ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করবেন। বিশেষত দুটি কারণে
বহিরাগত শিক্ষার্থীকে হলের সিট ভাড়া দেওয়ার ঘটনার জের ধরে ইডেন কলেজে ছাত্রলীগের এক নেত্রীর দায়ের কোপে একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাহবুবা নাসরিন রুপা ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আহত শিক্ষার্থীর নাম সাবিকুন্নাহার তামান্না। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন শনিবার বলেন, আমরা শুনেছি হলে মেয়েদের মধ্যে
তেল-পানির বোতল নিয়ে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ অপেক্ষা করেছেন। সবার অপেক্ষা একজন কবিরাজের জন্য। ওই কবিরাজ থেকে পানি পড়া, তেল পড়া নেবেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সবুজ মিয়া নামে পেশায় কাঠুরিয়া ওই কবিরাজ এলেন। অবশেষে মাইকে ফুঁ দিলেন। শনিবার (০৯ নভেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। সেখানে ভোর থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী
এ বছর সেরা ‘কৌতুক অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পেয়েছেন মোশাররফ করিম। কৌতুক অভিনেতা হিসেবে মোশাররফ করিমকে পুরস্কৃত করায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় পুরস্কারপ্রাপ্তি নিয়ে জুরিবোর্ডের কাছে আপত্তি জানিয়েছেন তিনি। এমন কি এই পুরস্কার গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন মোশাররফ করিম। সেখানে তিনি লিখেছেন, ‘সকলের
সানি লিওন, মিয়া খলিফার পর এবার পর্ন জগৎ থেকে আম্পায়ারিংয়ে এসে বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছেন আরেকজন। তার নাম গার্থ স্টিরাট। গত মঙ্গলবার নেলসনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-ইংল্যান্ড মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন এই পর্ন তারকা। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের জনপ্রিয় ট্যাবলয়েড ‘দ্য সান’। তাদের প্রতিবেদন বলা হয়, ৫১ বছর বয়সী স্টিরাট এর আগে বেশ কয়েকটি নারীদের আন্তর্জাতিক ম্যাচে
শিল্পাঞ্চল আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে কমপক্ষে আরো ৪ জন আহত হয়। সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ কর্মী রিপনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। গত শুক্রবার (০৮,১১,১৯) ইং ভোররাতে জামগড়া এলাকার ক্রিয়েশন গার্মেন্টসের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মোঃ রিপন মিয়া
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে (৯ নভেম্বর) বিকালে "দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান" “অস্ত্র ছেড়ে কলম ধরি, সুন্দর আগামীর সরাইল গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র পরিকল্পনায় মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে বিশুতারা গ্রামবাসীর উদ্যোগে দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরাফত
উপকূলীয় জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ১০ নম্বর সতর্ক সংকেত জানিয়ে মাইকিং করে উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে চলে যাবার জন্য আহবান জানানো হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট ও সিপিপি’র সেচ্চাসেবকরা উপকূরীয় এলাকায় প্রচারণা চালায়। এর আগে শুক্রবার বিকাল থেকে উপজেলার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের পাশাপাশি স্কুল,কলেজ, মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র
হাইব্রিড নাম দিয়ে তুরস্কের পেঁয়াজ, বার্মার পেঁয়াজকে দেশি পেঁয়াজ বলে বিক্রয়, ওজনে কম দেয়া, প্রতারণার মাধ্যমে পণ্যের মূল্য বেশি নেয়া, কৌশলে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করাসহ নানা অভিনব কায়দায় ভোক্তাগণের সাথে প্রতারণা করছে সুপারশপগুলো! অদ্য ৯ নভেম্বর ২০১৯ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি তদারকি টিম কর্তৃক ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত আগোরা এবং স্বপ্ন সুপার শপে অভিযান পরিচালনা করে এ ধরণের অভিনব প্রতারণামূলক
বাগেরহাটের শরণখোলা উপজেলার সর্বশেষ ইউনিয়ন সাউথখালী। বেলেশ্বর নদীর নিকটতম এ জনপথের মানুষ ভৌগলিক কারণে জন্মের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকে। তারপরও ঝড় জলচ্ছাসে স্বজন ও অর্থ সম্পদ হারানোর ভয়ে সব সময় আতঙ্কিত থাকতে হয় তাদের। এ জনপথের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ২০০৭ সালের প্রলয়ঙ্কারী ঝড় সিডরে। তারপর থেকে এ এলাকার মানুষের দাবির কেন্দ্রবিন্দু ছিল বলেশ্বর