আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সম্মেলন থেকে দূরে রাখতেই ফেসবুকে অসত্য তথ্য উপস্থাপন করে ‘ষড়যন্ত্রের জাল’ ছাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন এক ছাত্রলীগ নেতা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ওই ছাত্রলীগ নেতা। ওই ছাত্রলীগ নেতার নাম মেজবাহুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় নিজের
বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের করে শরীয়তপুর ওলামা পরিষদ। আজ বুধবার ১৩ই নভেম্বর সকাল ১০টায়শরীয়তপুর ওলামা পরিষদের উদ্যোগে ভারতের সুপ্রিম কর্তৃক ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে শরীয়তপুর শহরের এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল দশটায় পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় শরীয়তপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট
সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮ তম অবির্ভাব উপলক্ষে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী বাৎসরিক উৎসব বুধবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে। সকাল ৯টায় হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিন করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি
ঢাকা জেলার কেরানীগঞ্জের আতাসুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ কোটি টাকার নকল বেবি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। এ ঘটনায় মোট গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে গিয়ে র্যাব দেখতে পায়, নানা কেমিকেল মিশিয়ে একটি বড় পাতিলে চুলায় রেখে জনসন বেবি লোশন তৈরি
চরে আটকে আছে ‘এমভি শাহরুখ-২’। সাড়ে পাঁচশ যাত্রী নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ চরে আটকে আছে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এ যাত্রীবাহী লঞ্চ। বুধবার ভোর রাতে লঞ্চ ওই চরে আটকা পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই লঞ্চের সাধারণ যাত্রীরা। লঞ্চের সারেং মো. শহিদুল ইসলাম জানান, ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ নামের লঞ্চ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ২৫ জনকে আসামি করে মামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি পরিচালক মনিরুল ইসলাম বলেন, আবরারকে শিবির সন্দেহে হত্যা একক কারণ নয়। ভয়ের রাজত্ব কায়েম করাও আসামিদের উদ্দেশ্য ছিল। আসামিদের মধ্যে ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিজেদের জন্য হুমকি মনে করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হওয়ার আগে বুধবার তিনি এমনই মন্তব্য করেন। এর আগে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেললেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আগামীকাল বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। সেই ম্যাচে মাঠে নামার আগে বুধবার মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করা হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে আজ ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এর ফলে শতভাগ বিদ্যুতের আওতায় আসল আরো ২৩ উপজেলার লক্ষাধিক মানুষ। প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্বোধন করেন। নতুন ৭টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ল ৭৯০ মেগাওয়াট। ফলে দেশের সর্বমোট উৎপাদন সক্ষমতা দাঁড়ালো
মুজিব বর্ষেই সারাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১০ জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ; আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ, এই যে মুজিব বর্ষ ঘোষণা
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গুলশান আরা পারভীন পান্নাকে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম ভাগিয়ে নিয়ে বিয়ে করেননি। বরং উভয় পরিবারের সম্মতিতেই পান্না ও নজরুল ইসলামের বিয়ে হয়েছিল। উল্লাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আমার বিরুদ্ধে একটি স্থানীয় পত্রিকা ও ২/১টি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে, যা
ইউটিউব কর্তৃপক্ষ তাদের নীতিমালায় পরিবর্তন আনায় চিন্তার ভাঁজ পড়েছে চ্যানেল মালিকদের। কারণ ইউটিউবের নতুন নীতিমালা অনুসারে কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেলই মুছে দিতে পারবে ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউবের ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ বিভাগে নতুন শর্ত যুক্ত করে বলা হয়েছে, ১০ ডিসেম্বর থেকে নতুন নীতিমালা কার্যকর হবে। তখন থেকে যে চ্যানেলের কনটেন্ট বাণিজ্যিকভাবে লাভজনক মনে হবে না ইউটিউব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে আজ ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এই বিদ্যুৎকেন্দ্রগুলের উদ্বোধন করবেন। তিনি বলেন, ৭টি বিদ্যুৎকেন্দ্র হলো- রংপুরে আনোয়ারা ৩০০
ইসরায়েলের বিমান হামলায় 'ফিলিস্তিন ইসলামিক জিহাদ'(পিআইজে) গ্রুপের নেতা বাহা আবু আল-আতা নিহত হওয়ার পর মুহুর্মূহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পিআইজে। মঙ্গলবার (১২ নভেম্বর) ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের ওপর পিআইজে একযোগে অন্তত ৭০টি রকেট হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। এর আগে ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি মিসাইল বাহা আল-আতার বাসভবনে আঘাত হানে। এতে নিজ স্ত্রীসহ নিহত হন ফিলিস্তিনি এই বিদ্রোহী নেতা। হামলার
কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে। মঙ্গলবার দোদা শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের। দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ বলেন, ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছে। এবং অন্য ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কর্তৃপক্ষ বলছে, বাসটি ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে
অসংখ্য চরিত্রের স্রষ্টা প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক ও বিশিষ্ট চলচ্চিত্র এবং নাটক নির্মাতা হুমায়ুন আহামদের ৭১ত্ম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে, মামার বাড়িতে মা আয়েশা ফয়েজের কোল জুড়ে পৃথিবীতে আসেন হিমু খ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ। তাঁর ৭১তম জন্মদিনে ইনিউজ৭১ ডটকম এর পরিবার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া। হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের
বিশ্বনবির চরিত্র কেমন? এ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বলেছিলেন, ‘তোমরা কি কুরআন পড়নি?’ পুরো কুরআনই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র। তাঁর চরিত্র সম্পর্কে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা সত্যায়িত করে বলেন- ‘আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কালাম : আয়াত ৪) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবনই ছিল আলোকিত। বিশ্বমানবতার জন্য পরিপূর্ণ এক আলোকবর্তিকা।
তূর্ণা নিশীথার চালক (লোকোমাস্টার) তাহের উদ্দিন ও সহকারী অপু-দে অটো ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়ার কারণে ব্রাক্ষণবাড়িয়ার কসবায় উদয়ন এক্সপ্রেস ও তূর্ণার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের এমন গাফিলতির কারণে রেলওয়ের স্মরণকালের ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতের ঘটনায় তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমাস্টার তাহের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু-দে ও গার্ড
বিদেশে বিশেষ করে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো নিয়ে সংসদে তোপের মুখে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. ইমরান আহমেদ। সংসদের প্রশ্নোত্তর পর্বে এ নিয়ে তাকে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়। এ সময় তাকে বিরোধী দলের একাধিক এমপি বিদেশে কর্মরত নারী শ্রমিকদের ওপরে যৌন নির্যাতনের বিষয়ে প্রশ্ন করেন। স্বাধীন দেশের মানসম্মান রক্ষায় সৌদি আরবে নারী শ্রমিক না
দাঙ্গাবাজ ও মাদক ব্যবসায়ীদের উদেশ্য করে বলেন,হয়তো ভাল হয়ে যান, আর নয়তো এলাকা ছেড়ে চলে যান, মনে রাখবেন কাউকে চাড় দেওয়া হবে না।তিনি আরো বলেন শয়তান আপনাদেরকে দিয়ে ঝগড়া লাগিয়ে লাভবান হয় শয়তান, এতে আপনাদের কি লাভ? এ দাঙ্গা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সরাইলে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে "দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান" “অস্ত্র ছেড়ে কলম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এর স্থলাভিষিক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বিগত দুই মেয়াদে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত পদে অধ্যাপক ড. মো.মনিরুজ্জামানকে পরবর্তী ৩ বছরের
নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হয়। আদালত রিটকারী আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে দাখিল করুন। দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তখন হাইকোর্টে
সদরঘাটসহ বন্দর এলাকায় টার্মিনালে প্রবেশ ফি কেন বাতিল করা হবে না এবং প্রবেশ ফি ৫ টাকা ও ১০ টাকা নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু তালেব। এর আগে গত