শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

ভারতের যে মন্দিরে দেবতার ভোগ হুইস্কি-ওয়াইন!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ২২:৩২

শেয়ার করুনঃ
ভারতের যে মন্দিরে দেবতার ভোগ হুইস্কি-ওয়াইন!

শুনলে অবাক হবেন যে, ভারতে এমন একটি মন্দির রয়েছে, যেখানে দেবতার ভোগে দেওয়া হয় না খিচুড়ি, বাতাসা, নকুল দানা বা প্যাঁড়া। মধ্যপ্রদেশের উজ্জৈনের কাল ভৈরব নামের মন্দিরে দেবতার ভোগে দেওয়া হয় হুইস্কি, ওয়াইন, রাম কিংকা বিদেশি ব্রান্ডের মদ। অন্যদিকে এখানে আসা ভক্তদের প্রসাদ হিসেবে মদের বোতল দেওয়া হয়। তাই স্থানীয়দের কাছে এটি হুইস্কি দেবতার মন্দির নামেও পরিচিত। অনুমান করা হয়, কাল ভৈরব নামের মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা ভদ্র সেন। হাজার হাজার বছরের প্রাচীন স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে এই মন্দিরে অর্চনার কথা রয়েছে। পুরনো একটি মন্দিরের উপর বর্তমান মন্দিরটি তৈরি। তবে প্রাচীন এই মন্দিরের উৎপত্তি নিয়ে সংশয় রয়েছে। ধারণা করা হয়, বর্তমান মন্দিরটি ৯ থেকে ১৩ শতকের মধ্যে তৈরি।

কথিত আছে, প্রাচীন কালে তন্ত্র সাধকরা কাল ভৈরব মন্দিরে মদ, মাংস, মাছ, মুদ্রা ও মৈথুন দিয়ে অর্চনা করতেন। বর্তমান মন্দিরের গঠনশৈলীতে মারাঠা স্থাপত্যের প্রভাব রয়েছে। মারাঠা জেনারেল মহাদোজি শিন্ডে তার পাগড়ি উৎসর্গ করেন দেবতাকে। পার্কিং লট থেকে মন্দিরের দিকে এগোতে থাকলে দেখা যাবে সারি সারি দোকান, যেখানে প্রকাশ্যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, রাম ও ওয়াইন বিক্রি হচ্ছে। দর্শনার্থীরা পূজা দিতে যাওয়ার জন্য এখান থেকেই মদ কিনে নেন। পুজোর ডালায় ফুল বেলপাতার সঙ্গে থাকে এক বোতল হুইস্কি বা রাম।

নিয়ম অনুযায়ী, পুরোহিতকে মদের সম্পূর্ণ বোতলটাই দেওয়া হয় ভোগ হিসাবে দেওয়ার জন্য। একটা থালায় বেশ খানিকটা ঢেলে নেন তিনি। তার পর সেই হুইস্কি, রাম বা ওয়াইন দেবতার মুখে ঠেকিয়ে পূজা করেন। দেবতা নাকি সেই হুইস্কি খেয়েও ফেলেন। এটি দর্শনার্থীরা নাকি স্বচক্ষে দেখেওছেন। যদিও এ নিয়ে নানা রকম গল্প প্রচলিত রয়েছে। এ প্রসঙ্গে গণেশের দুধ খাওয়ার ঘটনাটিরও তুলনা করেন অনেকে। যদিও পুরোহিতরা জানান, ভৈরবের মুখে কোনও গহ্বর নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বিহারে বজ্রপাতের তাণ্ডবে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

বিহারে বজ্রপাতের তাণ্ডবে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার