এক যুগে পোল্ট্রি, মৎস্য ও ডেইরি ফিডের কাঁচামালের দাম দিগুন হলেও কমেছে ব্রয়লারের দাম। কাঁচামালের দাম নিয়ন্ত্রন করা গেলেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন পোল্ট্রি ব্যবসায়ীরা। ফলে বেকার হয়ে পড়বে কয়েক লাখ তরুন উদ্যেক্তা। এক যুগ আগে ২০০৭ সালে ব্রয়লার মুরগির দাম ছিল একশ টাকা কেজি।কিন্তু এক যুগ পরেও দাম কমে খামার পর্যায়ে বিগত ৪-৫ মাসে বিক্রি হয়েছে ৮৫ থেকে ১০০
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করার কথা ছিল দলটির। এমন আয়োজন থাকলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি দলটি। এতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবারের সমাবেশ হচ্ছে না। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আগামীকাল রোববার একই স্থানে সমাবেশ করার চেষ্টা করবে বিএনপি বলে দলীয় সূত্রে জানা যায়। এ জন্য শনিবার দলটির
ফিজিক্স পরীক্ষায় শূন্য পেয়েও হাল ছাড়েননি সারাফিনা ন্যানসে। শিক্ষকের কাছে গিয়ে আলোচনা করেন তার মূল লক্ষ্যের ব্যাপারে। তখন ভয় পেয়েছিলেন এই ভেবে যে, তাকে পদার্থ বিজ্ঞান ছেড়ে দিতে হবে। সারাফিনা বলেন, সেই ফিজিক্সে শূন্য পাওয়া আমি এখন অ্যাস্ট্রেফিজিক্সের ওপর পিএইচডি করছি এবং দুটি পেপাএ প্রকাশ হয়েছে। সকলের কাছেই পদার্থবিজ্ঞান কঠিন, কিন্তু গ্রেডস বা নম্বরই আপনাকে বিচার করেনা। টুইটার গবেষক সারাফিনার টুইট শেয়ার করেছেন
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভুট্রা, চিনাবাদাম ও সূর্যমুখীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৬১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২২ নভেম্বর শুক্রবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির
যুবলীগের জাতীয় কংগ্রেসের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে মঞ্চটি। আজ শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর আদলে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের মঞ্চে উঠে সম্মেলন উদ্বোধন করেন তিনি। কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথমবারের মত গোলাপি বলে খেলতে নেমে ইন্দোর টেস্টের পুনরাবৃত্তি ঘটিয়েছে বাংলাদেশ। ভারতীয় পেসারদের তোপের মুখে প্রথম ইনিংসের প্রথমদিনেই ক্রিজে দাঁড়াতে পারেনি মুমিনুলরা। টপ ও মিডল অর্ডার তিন ব্যাটসম্যানের শূন্য রানে ফেরার মধ্যদিয়ে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। গোলাপি বল আর দিবারাত্রির ম্যাচ নিয়ে যে শঙ্কায় ভুগছিলেন টাইগাররা, তা যেন এদিন চেপে বসেছিল তাদের কাঁধে। জবাবে ব্যাট করতে নেমে সেই গোলাপি বলেই
সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। চলতি বছরে বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর। আজ বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বান কি মুন আজ সকাল ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আব্দুল মোমেন
অস্থায়ীভাবে আংশিক আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশে অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকায় বাতাসের গতি
কখনও ‘আপনি’, কখনও ‘তুমি’ বলছেন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত আবদারে বলে ফেললেন, ‘আমাকে আপনি বলবেন না। ইংরেজিতে তো শুধু ইউ। আমাদের বাংলায় আপনি, তুমি দু’টো শব্দই আছে। তুমিটা অনেক আপন। আমাকে তুমিই বলবেন।’ শেখ হাসিনা মৃদু হেসে কাছে টেনে নিলেন মমতাকে। গোলাপি বলে ভারত-বাংলাদেশের টেস্টের উদ্বোধনী দিনে ইডেন উদ্যানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর থেকে গৃহকত্রীর
আজ শনিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় এ কংগ্রেসের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কংগ্রেসে সভাপতিত্ব করবেন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি চয়ন ইসলাম। পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে। এদিকে সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুবলীগ। সম্মেলনে
আল্লাহ তাআলার পছন্দনীয় ইবাদতের মধ্যে অন্যতম হলো দোয়া। হাদিসের ভাষায় দোয়া-ই হলো ইবাদত। আবার ইবাদতের মূল হলো দোয়া বলেও হাদিসে ঘোষণা করা হয়েছে। বিতর নামাজের যে দোয়া পড়া হয় তা দোয়া কুনুত হিসেবে পরিচিত। মানুষ বিতর নামাজের দোয়া কুনুতে কি পড়ে? কেনই বা দোয়া কুনুত পড়া হয়? এ দোয়া পড়ার উদ্দেশ্যই বা কী? অনেক অর্থসমৃদ্ধ একটি শব্দ কুনুত। এ শব্দ দ্বারা নিরবতা,
নতুন বিশ্ববিদ্যালয়ের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (নোবিপ্রবি) রয়েছে আবাসন সংকট। বর্তমানে প্রায় ৭ হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ টি হল। তবে চালু রয়েছে মেয়েদের জন্য মাত্র দুটি হল। সবগুলো হল চালু হলে আবাসন সংকট অনেকাংশে নিরসন হবে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির ২য় সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
ভিডিও কলিংয়ের জন্যে জনপ্রিয় সফটওয়্যার ‘ইমো’। বাংলাদেশে প্রায় সবাই এই এপ ব্যবহার করেন, বিশেষ করে বিদেশের আত্নীয়দের সাথে কথা বলতে ইমোর তুলনা নেই। কিন্তু শুক্রবার (২২ নভেম্বর) বিকেল থেকে বাংলাদেশ, ভারতসহ আর কয়েকটি দেশে আর কাজ করছে না ইমো। নিয়মিত ইমো ব্যবহারকারী জারিফ সরকার বলেন, আমার মামা হাফিজুর রহমানের সাথে ইমোর মাধ্যমেই আমরা যোগাযোগ করতাম। কিন্তু আজ বিকেল থেকে আর কোনো
‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ‘৩০০ সেকেন্ড’ নামের একটি অনুষ্ঠানে মজার ছলে এ মন্তব্য করেন। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সিমলাকে প্রশ্ন করেন, আপনি বিয়ে করেছেন কয়টা? জবাবে সিমলা বলেন, মোটামুটি ৩০-৩৫টি। জয় বলেন, বুঝলাম, দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন।
সরকারি বাংলা কলেজসস্থ টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়। গতকাল রোজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাঙলা কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য গঠিত হওয়া এই কার্যকরী নির্বাহী কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন উক্ত কলেজের বাংলা বিভাগের ছাত্র তুষার আহম্মেদ। সাধারণ সম্পাদক আল আমিন রাফিউ, সাংগঠনিক সম্পাদক সোহান তালুকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব বা বিভ্রান্তি ছড়ালে ফেইসবুক, ইউটিউবসহ সার্ভিস প্রোভাইডারগুলোকে জরিমানা করার বিষয়ে অচিরেই আইন করা হচ্ছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রামের টিভি ও ক্যামেরা জার্নালিস্টের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, 'আমরা বিধিমালা তৈরি করছি যাতে করে সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি গুজব ছড়ানো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে সুকুমার চন্দ্র সাহা কে ১৮ নভেম্বর অব্যাহতি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন । পরবর্তীতে তাকে কেন্দ্রীয় গ্রন্থাগারে বদলী করা হয় ২০ নভেম্বর ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এখন আর চাকরি করতে চান না, মানষিক চাপে অসুস্থ। সুকুমারের বিরুদ্ধে ছিল হাজারো অভিযোগ দেরি করে অফিসে আসা ,কাজ ফেলে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ানো, টেন্ডারের বিনিময়ে কাজের
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশব্যাপী শ্রমিকদের ধর্মঘটের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি'কে (বিআরটিএ) দায়ী করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান। শুক্রবার (২২ নভেম্বর) পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। শাজাহান খান বলেন, "নতুন সড়ক পরিবহন আইন নিয়ে বিআরটিএ থেকে যে লিফলেট ছাড়া হয়েছে সেখানে চালকদের জন্য ১৩ ধরনের শাস্তির কথা উল্লেখ
গোলাপি বলের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান আসে বাংলাদেশ দলের ওপেনার সাদমানের ব্যাট থেকে। তিনি করেন ২৯ রান। সেই সাথে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মূল অস্ত্র যে পেসাররা সেটা টের পাওয়া এ টেস্টের প্রথম ইনিংসেই। ইনিংসের পুরোটাই জুড়ে রাজত্ব করেছেন ভারতীয় পেসাররা, যেখানে টিকে থাকার সংগ্রামে বিপর্যস্ত দশা টাইগার
অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্মীয় বিদ্বেষে একটি ক্যাফেতে এক মুসলিম গর্ভবতীর পেটে লাথি মারার ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়েছে। প্রতিদিন এ ধরনের অন্তত একটি করে ঘটনা অস্ট্রেলিয়ায় ঘটার কারণে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষজনকে। দিন কয়েক আগে সিডনির একটি ক্যাফেতে বন্ধুদের সঙ্গে বসে খাওয়া-দাওয়া করছিলেন চার মুসলিম নারী। তাদের মাথায় হিজাব ছিল। তাদের
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন উত্তম কুমার গোস্বামী নামে হিন্দু সংগঠনের এক নেতা। তিনি উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল
ইন্দুরকানীতে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হোটেল ব্যবসায়ীকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানীর গোডাউন এলাকায় সেউতিবাড়ীয় গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ সুমন (২৬)কে দক্ষিন ইন্দুরকানী গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার (২০) ও তার সহযোগীরা ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়েএসে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে
পটুয়াখালীর কলাপাড়ায় দেয় লক্ষ মিটার কারেন্ট জালসহ চল্লিশ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাট নৌ-পুলিশ। শুক্রবার সারাদিন বারবনাবাদ নদী সহ পাশর্^বর্তীতে নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পুলিশ জানায়, কুয়াকটা নৌ-পুলিশের এসআই কামরুজ্জানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে সন্ধ্যায় কলাপাড়া হেলিপ্যাড ময়দানে এসব জাল পুড়িয়ে ফেলা হয় ও ঝাটকা
পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ছয় পতিতাকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরের দিকে যমুনা হোটেল থেকে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লাকি নামের একটি আবাসিক হোটেল নাম পরিবর্তন করে যমুনা হোটেল নাম দিয়ে পতিতা ব্যবসা চালিয়ে আসছিল। জুমার নামাজের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে ছয় পতিতাকে আটক করা হয়। তবে