জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য শিরিন আক্তার বলেছেন, ‘মধ্যম আয়ের দেশে এসে ২৪০ টাকার পেঁয়াজ খেতে হচ্ছে। ৩০ টাকার পেঁয়াজ ২৪০ টাকা আমরা মেনে নিতে রাজি না। আবার দেখা যাচ্ছে, ৪০০ টাকা দিয়ে একটি বার্গার খেয়ে ফেলছি। সমস্যাটা হলো−একটা মানসিক জায়গা আছে, তাই বলে আমি পেঁয়াজের দাম বাড়ানোর পক্ষে না।’ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক
নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহি নীর সদস্যরা তাদের আটক করে। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুইজন এবং আশপাশে থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। আটক করার পর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত
ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বাসের মধ্যে এখনও অনেক যাত্রী আটকে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রেবা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এক সড়কের কাছে ভোর সাড়ে ছয়টায় সিধি জেলাগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। রেবার
দুর্নীতির মামলার দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আাবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে ওই আবেদনের শুনানির সময় সর্বোচ্চ আদালতে ওই হট্টগোল হয়।এ সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার।’ এজলাসে বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে তিনি
অবশেষে ধোঁয়াশা কাটল তাকে নিয়ে। বঙ্গবন্ধু বিপিএলের নিলামে প্রথম ডাকেই যাকে নিয়ে উল্লসিত ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন ক্রিস গেইল নিলামের ব্যাপারে কিছুই জানতেন না বলার পর ধোঁয়াশার সৃষ্টি হয়।কিন্তু এক ভিডিও বার্তায় সে ধোঁয়াশা দূর হয়! বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুক পাতায় পোস্ট করা ওই ভিডিও বার্তায় গেইল জানালেন তিনি আসছেন। ক্যারিবীয় ব্যাটিসম্যান বলেন, ‘হ্যালো বাংলাদেশ, ইউনিভার্স
“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসের দেয়াল ধসে মকবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ট্রাক চালক বলে জানা গেছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পৌর এলাকার কাকলী হলরোডের ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির কার্যালয়ের ঘরের কাজ করার সময় পাশেই বসে ছিল, হঠাৎই একটি দেওয়াল ভেঙে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আভূঙ্গি গ্রামের মৃত মোনা শেখের ছেলে নিহত মকবুল হোসেন। গোপালপুর
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মোল্লা বাজারে পাবলিক টয়লেট রয়েছে মাত্র একটি। সেটারও অবস্থা বেহাল। ফলে জরাজীর্ন পাবলিক টয়লেট নিয়ে ভোগান্তিতে পড়েছে বাজার সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ। জানা যায়, ১৯৯৫ সালে এ পাবলিক টয়লেটটি নির্মান করেছিল ছোট বাইজদা ইউনিয়ন পরিষদ। পরে দীর্ঘ পনের বছরেও এ টয়লেটটি সংস্কারে উদ্যোগ নেয়নি কেউ। সরেজমিনে ঘুরে দেখা যায়, মোল্লা বাজারে রয়েছে প্রায় সাড়ে তিনশ দোকান। আর এই
দক্ষিন এশিয়ান গেমসের (এসএ গেমস) টি-টোয়েন্টিতে মালদ্বীপকে ৬ রানে অলআউট করে ২৪৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ দল।বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া শতকে ২ উইকেটে ২৫৫ রানের বিশাল টার্গেট দেই মালদ্বীপকে দুই ওপেনার শামিমা সুলতানা ৫ ও সানজিদা ইসলাম ৭ রান করে বিদায় নিলে। নিগার ও ফারজানা গড়ে তুলেন ২৩৬ রানের জুটি।৬৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প কমিউনিটি ক্লিনিক। মাদারীপুরের কালকিনিতে এ কমিউনিটি ক্লিনিকের একটি ভবন নির্মাণকাজে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশীর যোগসাজসে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনটি ভবনের কাজ বন্ধ রয়েছে। জানা যায়, সিডিউল অনুযায়ী কমিউনিটি ক্লিনিকের নতুন মডেলের প্রতিটি ভবনে চারটি রুম থাকবে, দুটিতে সেবাদানকারীরা বসবেন, একটি রোগীদের ওয়েটিং রুম আর একটি লেবার (ডেলিভারি) রুম হিসেবে ব্যবহৃত হবে।
পিরোজপুরের কাউখালীতে দুই দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। [https://enews71.com/content/post/5de8c5caef96a.jpg] বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যানের মধ্যে বক্তব্য দেন,
উবার, সহজ ও পাঠাওসহ ৯টি রাইড শেয়ারিং কোম্পানি নিবন্ধন সনদ পেয়েছে। উবার বাংলাদেশ ও সহজ ডটকমকে বুধবার নিবন্ধন সনদ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর আগে মঙ্গলবার সনদ পায় পাঠাও লিমিটেড। এ তথ্য নিশ্চিত করে বিআরটিএ বলছে, গত জুলাইয়ে বিআরটিএর অনলাইন পোর্টালের মাধ্যমে তালিকাভুক্তির আবেদন করে ১২টি কোম্পানি। নানা আনুষ্ঠানিকতার পর এখন পর্যন্ত ৯টি কোম্পানিকে সনদ দেয়া হয়েছে।
পাকিস্তানের কমপক্ষে ৬২৯ জন মেয়ে ও নারীকে কনে হিসেবে চীনের বিভিন্ন নাগরিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। পাকিস্তানি গোয়েন্দাদের তরফ থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে যে, ৬২৯ জন নারী চীনে পাচার হয়েছে। গত ১৮ মাস ধরে এসব নারীদের পাচারের কাজ চলেছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হলেও আশানুরুপ কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। গোয়েন্দাদের একটি নথিতে
সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে ৪ হাজার ১০০ টাকাসহ মোট ৩০ হাজার ৭২ টাকা, জুয়ার কার্ড, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, উত্তেজক পানীয়ের বোতল, ম্যাচ এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। casino [https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/casino2-20191205121007.jpg] আটকৃতরা হলেন- শহরের নতুন পাড়ার নলিনী কান্ত পুরকায়স্থর ছেলে জগন্নাথপুর উপজেলার
বনে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল এক মানসিক প্রতিবন্ধী কিশোরী। সে সময় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। অবশেষে এই ধর্ষণ অপরাধে অভিযুক্তের শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। সোমবার দক্ষিণ আফ্রিকার লিমপোপো শহরের মুহোভয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডেইলি মেইল জানায়, এক ব্যক্তির বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ
বিএনপি নেতা ও খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালকে তার চেম্বারের কনিষ্ঠ আইনজীবীর আতিকুর রহমানের স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে বুধবার (৪ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। [https://enews71.com/content/post/5de8b5bd6ef96.jpg] কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, “বুধবার রাতে স্কয়ার হাসপাতালের সামনে স্ত্রীকে কায়সারের গাড়িতে ওঠার সময় আতিকুর দেখে ফেলেন। আতিকুর এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে কায়সারের সঙ্গে
বাংলাদেশ রেলওয়ের ৬৭টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে নতুন সূচি অনুযায়ী ট্রেন চলবে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) রাজধানীর রেল ভবনে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। জানা গেছে, রেলের পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি এবং পূর্বাঞ্চলের ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির সময়সূচি পরিবর্তনের প্রস্তাব রেল ভবনে পাঠানো হয়েছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের রেলপথ নিয়ে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ইস্যুতে বিএনপি কোনো ধরনের অরাজকতা তৈরি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খালেদা জিয়া অপরাধী প্রমাণ হওয়ায় আদালত তাকে দণ্ড দিয়েছেন। তার জামিনের বিষয়টি আদালতের বিষয়। কিন্তু এ ইস্যুকে কেন্দ্র করে বিএনপি আবারো মাঠ গরম করার পাঁয়তারা করছে।’ বৃহস্পতিবার
বুধবার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আহত হয়ে হাসপাতালের বিছানায় যেতে হয়েছিল কারাতে কন্যা মারজান আক্তার প্রিয়াকে। তিনি হাসপাতালে না গেলে হয়তো বাংলাদেশের পদক তালিকায় আরও একটি স্বর্ণ লেখা হতো। কিন্তু সেটা হয়নি স্রেফ দুর্ভার্গের কারণে। আজ আরও একটি নিশ্চিত পদকের আশা শেষ হয়ে গেলো অ্যাথলেট জহির রায়হানের অসুস্থতার কারণে। ৪০০ মিটারে যুব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা জহির রায়হান এবার ফেবারিট ছিলেন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি সাত দিন পিছিয়ে দেয়ায় এবং তার আইনজীবীদের মৌখিক আবেদন গ্রহণ না করায় সমগ্র জাতি শুধু হতাশই নয়, বিক্ষুব্ধও হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ‘অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি
রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করে তিনি এ ভবনের উদ্বোধন করেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অভিগম্য আগামীর পথে’। ১৫তলা প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ থেকে শিক্ষা, খেলাধুলা, প্রশিক্ষণ, চিত্ত-বিনোদন ও
বরিশালের হিজলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সহযোগিতায় ৪০ দিনের কর্মসূচির টাকা লুটপাটের উৎসব চলছে। কাগজপত্রে এ প্রকল্পের হিসাব নিকাশ সঠিকভাবে থাকলেও বাস্তবে তা চোখে পরেনি। হিজলার কোথায় এ কর্মসূচির কাজ চলছে তা কেউ জানেনা। হত দরিদ্র মানুষের হাতে এ প্রকল্পের মাধ্যমে টাকা পৌঁছে দেয়ার মূল উদ্দেশ্য সরকারের। কিন্তু সেই টাকা বা প্রকল্পের নামই জানেনা খেটে খাওয়া মানুষেরা। অথচ সেই খেটে খাওয়া
পিরোজপুরের কাউখালীতে বুধবর রাতে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও চেক বিতরণ করেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। রাতে আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশে দেওয়া বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত-বিপন্ন মানুষের জন্য যে ত্রাণ সাহায্য এ এলাকায় বরাদ্দ করা হয়েছে, তা সঠিকভাবে ও সততার সঙ্গে বিতরণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা
সারাদেশের ন্যয় শরীয়তপুরে ৩ ও ৪ ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, বিভিন্ন হাটবাজার ও ইউনিয়ন পরিষদে বিদেশ থেকে আমদানিকৃত (টিসিবি)’র বরাদ্দকৃত ২(দুই) টন পেঁয়াজ ৪৫ টাকা দরে জেলা প্রশাসকের উদ্যোগে বিক্রি করা হয়েছে। শরীয়তপুর জেলার সর্বোস্তরের জনগণের জন্য এ পেঁয়াজ বরাদ্দ হয়। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সার্বিক তত্ত্বাবধনে পেঁয়াজ বিতরণকালে উপস্থিত