শরীয়তপুরের গোসাইরহাটে ১০০ টাকা না দেয়ায় গরম পানি দিয়ে সোনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তাকে গোসাইরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার গোসাইরহাট উপজেলার টেংরা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত সোনিয়া আক্তার টেংরা গ্রামের আবুল হোসেন সরদারের স্ত্রী। সোনিয় আক্তার বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের
সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্ন বিহীন এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। আগামী ১৭ ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ
'এসএ গেমস-২০১৯' এ বাংলাদেশের হয়ে কারাতে ইভেন্টে 'স্বর্ণপদক' জয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়াকে সংবর্ধনা জানিয়েছে নিজ বিভাগ চারুকলা বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) সকালে ঘোড়ার গাড়িতে করে মারজান প্রিয়াকে নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সহপাঠী ও বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা। এরপর চারুকলা বিভাগের শিক্ষক - শিক্ষিকাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন
ঝিনাইদহ ব্যপী অপরাধীদের আস্ফালন কমে এসছে। গ্যাং গ্রুপের দাপাদাপি নেই। কমেছে চুরি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গীবাদসহ নানা অপরাধ। তবে মাদকের ভয়াবহ শ্রোত বহমান। প্রতিদিন লাখ লাখ টাকার মাদক চোরা পথে ঢুকছে। পুলিশী ক্রাইম বন্ধ হওয়ায় পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়তে শুরু করেছে। আর এ সবের কৃতিত্ব পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম) এর। তিনি এই জেলায় যোগদানের পর থেকে জেলাবাসী হয়রানিমুক্ত সেবা
চলতি মৌসুমে ঠিক চ্যাম্পিয়নসুলভ খেলতে পারছে না জুভেন্টাস। যদিও ইতালিয়ান সিরি 'আ'তে টানা ৮ মৌসুম ধরে চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু একের পর এক পয়েন্ট হারিয়ে মাউরিসিও সারির দল এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে। শনিবার রাতে লাজিওর কাছে ১-৩ গোলে প্রথমবারের মতো হারের মুখ দেখলো রোনালদোরা। শুরুটা ভালোই করেছিল জুভেন্টাস। প্রথমার্ধেই গোল পেয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদো। মিডফিল্ডার রদ্রিগো বেনটাঙ্কুরের পাস ডি-বক্সে পেয়েই বল
সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় ৮ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বাহিনী বিমান হামলাগুলো চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের ৫ টি গ্রামে হামলাগুলো চালানো হয়েছে। এগুলোর মধ্যে বালিউন গ্রামের একটি বাজারে রাশিয়ার জঙ্গি বিমানের হামলায় ৯ জন ও আল বারা গ্রামে ৪ জন নিহত
গত মাসের শুরুর দিকে বাংলাদেশের বাজারে ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকিয়েছিল পেঁয়াজের দাম। এর মাসখানেক পরেও বাজারে নতুনের সঙ্গে আমদানির পেঁয়াজ মিললেও দাম কমার লক্ষণ নেই। এখনো দুইশ’র ওপর দাম দিয়েই কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যটি। বাংলাদেশের মতো এবার পাশের দেশ ভারতেও ডাবল সেঞ্চুরির কোটা পার করেছে পেঁয়াজ। শনিবার (৭ ডিসেম্বর) থেকে ব্যাঙ্গালুরুর খুচরা বাজারে দুইশ’ রুপি কেজিতে বিক্রি হচ্ছে এটি। ভারতীয় সংবাদমাধ্যম জানায়,
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশকন্যা রুবাইয়াত শারমিন রুম্পার ‘অস্বাভাবিক মৃত্যু’র ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার কথিত প্রেমিক আব্দুর রহমান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৮ ডিসেম্বর) সৈকতকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ। এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী
কিছুদিন আগে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবি ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজপোর্টাল থেকে দ্রুত সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৮ ডিসেম্বর) জনস্বার্থে দায়ের করা বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। তিনিই রিট আবেদনটি
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মানাধীন দ্বিতীয় কোল ইয়ার্ড থেকে পড়ে কিন গুইলেন(৪০) নামের এক চাইনিজ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কয়লা ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিনগুলেনের বাড়ী চীন দেশের জিয়াংজু প্রদেশে। শ্রকিরা জানায়, প্রতিদিনের মত কিনগুলেন রবিবার সকালে নির্মানাধীন দ্বিতীয় কোল ইয়ার্ডের উপরে (প্রায় ৬০ ফুট উচ্চতা) কাজ করতেছিল। এসময় হঠাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ফাঁস হওয়া অডিও রেকর্ডকে ‘দুর্নীতির প্রমাণ’ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছেন জিএস গোলাম রাব্বানী। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ছাত্রলীগ প্যানেলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ছাত্রলীগ প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা নুরের বিরদ্ধে উপাচার্যের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ
৮ ডিসেম্বর পিরোজপুর মুক্তদিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ভাগীরথী চত্তরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেষে স্বধীনতা মে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।
আজ রোববার ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে সরাইল পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সরাইলে দিবসটি পালন করা হচ্ছে।দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে এদিনে সরাইল মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনীসহ গণ মানুষের আনন্দ উল্লাসে প্রকম্পিত হয়ে উঠে।দিবসটি উপলক্ষে রোববার সকাল দশ টায় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান
দেশে যেমন বাড়ছে সিলিন্ডার গ্যাসের ব্যবহার, তেমনি বেড়ে চলছে দুর্ঘটনা। রাজধানীসহ গ্রাম অঞ্চলে প্রায় ঘটে চলছে এ গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দুর্ঘটনা। যাতে চলে যাচ্ছে অসংখ্য মানুষের প্রান এবং সম্মুখীন হচ্ছে অনেক ক্ষয়ক্ষতির। একটু সচেনতার মাধ্যমে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব। যে ভুল গুলো না করলেই এ দুর্ঘটনার হাত থেকে বাঁচা সম্ভব: * গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রাবার পাইপটি থাকে, সেটিতে 'বিএসটিআই' ছাপা থাকা বাধ্যতামূলক।কিন্তু
কক্সবাজারে গভীর বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ও একটি মাছ ধরার নৌকাসহ পটিয়ার সৈয়দ আমিন ও কক্সবাজার শহরের ফিসারী ঘাট এলাকায় বসবাসকারী রোহিঙ্গা মৃত ইউনুসের পুত্র খায়রুল আমিনকে আটক করেছে র্যাব- ১৫। ৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব–১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী। ইনিউজ ৭১/এম.আর
বরিশালের বানারীপাড়া উপজেলায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মো. জুয়েল হাওলাদার (৩৪) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের পর ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে জাকির হোসেন (৩৫) নামে এক কবিরাজকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী জুয়েল হাওলাদারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। গতকাল শনিবার
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার কথিত প্রেমিক সৈকতকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছিল। রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ তাকে গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন। [https://www.ppbd.news/assets/news_photos/2019/12/08/image-134954-1575790764.jpg] তিনি বলেন, প্রাথমিক তদন্তের স্বার্থে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে সৈকতকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো
শৈত্যপ্রবাহের জেরে দেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা। হিমালয়ের হিমেল হাওয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গত ৪ দিন ধরে তাপমাত্রা অনেকটা কমে আসার সাথে হু-হু করে বেড়ে চলছে শীত। সবশেষ রোববার (৮ ডিসেম্বর) সকালে এ জেলায় সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সে.। তবে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে শনিবার (৭ ডিসেম্বর) এ
ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের পর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতলো বাংলাদেশ। দুটি ইভেন্টের ফাইনালেই শ্রীলঙ্কার দলকে হারিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে চলতি আসরে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন দাঁড়ালো ৯। রোববার (৮ ডিসেম্বর) পোখরার রঙ্গশালা আরচারি রেঞ্জে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালের শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লড়াই করেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। শ্রীলঙ্কার হয়ে
সাভারে ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় রকি আহম্মেদ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রকি আহম্মেদ সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী মো. রিয়াজ জানান, সাভারের ব্যাংক কলোনি এলাকায় জান্নাত মিডিয়া নামে একটি ইন্টারনেট ব্যবসার প্রতিষ্ঠান
প্রায় আট মাস ধরে প্রেমের গুঞ্জন চলছিল কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে একাধিক বার। সব গুঞ্জনকে সত্যি করে শুক্রবার রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে ছোট পরিসরে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল মিথিলার প্রথম সংসারের মেয়ে আইরা। এছাড়া ছিলেন দুই পরিবারের সদস্য ও টলিউডে সৃজিতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বিয়ে [https://www.jugantor.com/assets/news_photos/2019/12/06/image-252521-1575650176.jpg] বিয়ের দিনে
অভিনেত্রী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। গত ২০ নভেম্বর ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় নওশাবার মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত
নেপালে চলমান ১৩তম এশিয়ান গেমসে রবিবার স্বর্ণ জয়ের মাধ্যমে দিন শুরু করেছে বাংলাদেশ। সকালে পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এসএ গেমসে আর্চারিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের এটি অষ্টম স্বর্ণ জয়। গতকাল পর্যন্ত ছিল সাতটি স্বর্ণ। শনিবার একদিনেই তিনটি স্বর্ণ জয় করে বাংলাদেশ। রবিবার বাংলাদেশের স্বর্ণজয়ী আর্চারী দলের
সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও কর্মস্থল ত্যাগ এবং দেরিতে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ করে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯’ জারি করেছে সরকার। সরকারি কর্মচারী আইন, ২০১৮ এর আলোকে এই বিধিমালা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালায় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ এবং দেরিতে কর্মস্থলে উপস্থিতির দণ্ডের বিষয় উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত