
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ২:৩০

সম্প্রতি যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ লিংকনের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক সূত্রে জানা যায়, তিনি পেশায় একজন মাদক ব্যাবসায়ী এবং ক্ষমতার অপপ্রয়োগ করে নিয়মিত যাত্রাবাড়ী এলাকায় চাঁদাবাজি করেন।

মাদক ব্যাবসার প্রসারের সুবিধার্থে পরিকল্পনার ছকে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের শীর্ষ পদে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন নিজেকে। শীর্ষ পদে না আসতে পারায় বর্তমান যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নামে বিভিন্ন অপপ্রচারে ব্যাস্ত হয়ে পড়েন ফয়সাল আহমেদ লিংকন। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মাদকের বিরুদ্ধে একই সময়ে ফয়সাল ব্যাস্ত মাদক কে প্রতিষ্ঠিত করার জন্য। নিজেকে মাদক ব্যাবসা প্রসারে থানা ছাত্রলীগের শীর্ষ পদে আসতে লবিং করে বেড়াচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সহ বিভিন্ন দরজায়। এইজন্য বর্তমান যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নামে অপপ্রচার করাই মুল হাতিয়ার মাদক ব্যাবসায়ী ফয়সাল আহমেদ লিংকনের।
ছাত্রলীগ নেতা ফয়সালের সাথে জড়িত মাদক ব্যাবসায়ী সিন্ডিকেটের সকল সদস্য এবং থানা ছাত্রলীগের নেতাদের নামে অপপ্রচারে যারা সহোযোগিতা করছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় যাত্রাবাড়ী থানা পুলিশ। এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ শীর্ষ নেতারা জানান, মাদক সেবনকারী ও মাদক ব্যবসার সাথে জড়িতদের কোন স্থান নেই ছাত্রলীগে।